Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

  • চীন থেকে ২০টি ‘জে-১০সিই এমআরসিএ’ কেনার নীতিগত অনুমোদন
  • প্রায় সাড়ে ২৬ হাজার কোটির প্রস্তাবে মিলেছে রাষ্ট্রীয় গ্যারান্টি
  • ২১৩ কোটি ১৬ লাখ ডলারের ২০ শতাংশ শোধ করতে হবে প্রথম কিস্তিতে
  • কেনার আলোচনা শুরু হয়েছিল ২০২৫ সালে
মিজান চৌধুরী
মিজান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২
শেয়ার করুন:
চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

গ্রাফিকস: আগামীর সময়

দেশের আকাশসীমা সুরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। গত বছর মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধে ফরাসি যুদ্ধবিমান রাফালের সঙ্গে টক্কর দেওয়া চীনের তৈরি ৪ দশমিক ৫ প্রজন্মের ২০টি ‘জে-১০সিই এমআরসিএ’ (মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট) যুদ্ধবিমান যুক্ত হচ্ছে বাহিনীটির বহরে। এরই মধ্যে সরকার থেকে সরকার (জি-টু-জি) ব্যবস্থাপনায় যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় মিলেছে নীতিগত ও আর্থিক চূড়ান্ত অনুমোদন। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়াটি প্রকল্পটির অর্থায়নে প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা (সুদসহ ২১৩ কোটি ১৬ লাখ ডলার) পরিশোধের লক্ষ্যে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সব ঠিকঠাক থাকলে আগামী বছরই দেশে আসতে পারে যুদ্ধবিমানগুলো।

সূত্র জানাচ্ছে, জি-টু-জি ব্যবস্থাপনায় চীনের রাষ্ট্রীয় সংস্থা চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএটিআইসি) থেকে কেনা হচ্ছে এসব যুদ্ধবিমান। প্রতিষ্ঠানটিকে প্রথম কিস্তিতে ২০ শতাংশ অগ্রিম পরিশোধ করা হবে। যুদ্ধবিমানগুলো কিনতে আসল ব্যয় হবে প্রায় ১৯৬ কোটি মার্কিন ডলার এবং সুদে ব্যয় ১৭ কোটি ডলার; যার মধ্যে প্রথম কিস্তি বাবদ পরিশোধ করতে হবে ৩৯ দশমিক ১৯ কোটি ডলার।

চুক্তির শর্ত অনুযায়ী এরপর দুই বছরের ‘গ্রেস পিরিয়ড’ মিলবে। বাকি অর্থ গ্রেস পিরিয়ডের পর ছয়টি অসমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে। সহজ কিস্তিতে পরিশোধের ফলে জাতীয় রাজস্বের ওপর তাৎক্ষণিক কোনো বড় চাপ ছাড়াই সামরিক বাহিনীকে আধুনিক করার সুযোগ হচ্ছে।

সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মধ্যে ফাইটার জেটগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধবিমানই নয়; বরং লজিস্টিকস, পাইলট ও ক্রু ট্রেনিং, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ নিশ্চিত করবে চীন, যা দুই দেশের সামরিক নির্ভরতা আরও দীর্ঘস্থায়ী করবে।

সূত্র বলছে, জি-টু-জি ব্যবস্থাপনায় চীন সরকারের কাছ থেকে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এ যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর (প্রধানমন্ত্রী) অনুমোদন নিয়েছে বিমানবাহিনীর সদর দপ্তর।

যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনার জন্য একটি কমিটি খসড়া চুক্তি প্রস্তুত করেছে। রাফালকে ৪ দশমিক ৫ প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে জে-১০সিই খুব ভালো করেছে। তাই বাংলাদেশ বিমানটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

জে-১০সিই একটি একক ইঞ্জিন ও একক আসনের আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটি চীনের বিমানবাহিনীতে ব্যবহৃত জে-১০সি ফাইটার বিমানের রপ্তানি সংস্করণ। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত আকাশযুদ্ধ ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তানি বিমানবাহিনীর জে-১০সি ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা প্রদর্শনের পর এ বিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের আগ্রহ বহুগুণ বেড়ে যায়।

এই ফাইটার জেটটি অত্যন্ত শক্তিশালী অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে রাডারে সজ্জিত, যা একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এ ছাড়া বিমানটি চীনের তৈরি দূরপাল্লার বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল ‘পিএল-১৫’ ছুড়তে সক্ষম, যা যেকোনো আধুনিক পশ্চিমা বা রুশ বিমানকে আকাশযুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে পারে। উন্নত ডেটা লিংক এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে এটি যুদ্ধক্ষেত্রে নিখুঁত নেটওয়ার্ককেন্দ্রিক সমন্বয় সৃষ্টি করতে সক্ষম। এ ছাড়া সমমানের ইউরোপীয় যুদ্ধবিমানের (যেমন— রাফাল বা ইউরোফাইটার টাইফুন) তুলনায় জে-১০সিই-এর কেনা ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে অনেক কম।

জানা গেছে, চীন থেকে যুদ্ধবিমান কেনার নেগোসিয়েশনের আগেই অর্থমন্ত্রীর সঙ্গে এ নিয়ে বিমানবাহিনীর মৌখিকভাবে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় গ্যারান্টির অনুমোদনের জন্য অর্থমন্ত্রীকে পাঠানো সারসংক্ষেপে বলা হয়— বাহিনীর জন্য ক্রয়াধীন ২০টি জে-১০সিই এমআরসি যুদ্ধবিমানের মোট মূল্যের শতকরা ৮০ ভাগ অর্থ পরবর্তী সময়ে ছয়টি অসমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হবে। এটি মূলত বাকিতে ক্রয় হিসেবে বিবেচিত। ফলে এ যুদ্ধবিমানগুলো মোট মূল্যের অপরিশোধিত অর্থ সরকারের জন্য হিসাব পরিশোধ হিসেবে সরাসরি দায়। এ ধরনের সরাসরি দায় পরিশোধের জন্য সরকার থেকে গ্যারান্টি দেওয়ার প্রয়োজন নেই। তবে বর্তমান ক্ষেত্রটি স্পর্শকাতর এবং বিক্রেতা কর্তৃক বিশেষভাবে অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় এক্ষেত্রে মোট মূল্যের ওপর গ্যারান্টি দেওয়া যেতে পারে। কিন্তু ভবিষ্যতে কোনো অবস্থাতেই এর পুনরাবৃত্তি করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার আগেই অর্থ বিভাগের সঙ্গে অর্থায়ন প্রক্রিয়া বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনার পরই শুধু পরবর্তী পর্যায়ে অগ্রসর হতে হবে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এ প্রতিরক্ষা নীতি সচল রেখেছে। বাংলাদেশ বিমানবাহিনীর দীর্ঘমেয়াদি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর অংশ হিসেবে এ চুক্তিটি করা হচ্ছে। বিমানবাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো এফ-৭ এবং সীমিতসংখ্যক মিগ-২৯ যুদ্ধবিমান পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল মনে করছেন সংশ্লিষ্টরা।

 

যুদ্ধবিমানচীনাজে-১০সিই এমআরসিএরাষ্ট্রীয় গ্যারান্টিবিমানবাহিনীরাফালএয়ারক্রাফট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    ওয়াশিংটনের হাওয়া বদলালে ঢাকার কী

    ওয়াশিংটনের হাওয়া বদলালে ঢাকার কী