Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৪:২৮
শেয়ার করুন:
ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

আজ আদালতে পরীমনি

ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ বৃহস্পতিবার ঢাকার আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। একপর্যায়ে ওই সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালাগাল করেন পরীমণি। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।
আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে আত্মসমর্পণ করতে আদালতে আসেন পরীমণি। এ সময় তার সঙ্গে ১১ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছিলেন। পরে সকাল ১১টা ৪১ মিনিটে তিনি এজলাসে যান। তার উপস্থিতিতে জামিন শুনানি শুরু হয়। এ সময় তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

শুনানি শেষে বেলা ১২টার দিকে আদালত থেকে বের হন পরীমণি। এ সময় তার সঙ্গে থাকা দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে গাড়িতে ওঠার সময় এক সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ তোলেন পরীমণি। এ নিয়ে ওই সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালাগাল করেন তিনি। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।

এর আগে গতকাল বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে হাজির না হয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।

আরও পড়ুন

এন্ড্রু কিশোর : গানে আছেন, মনে আছেন, স্মরণে কেন নেই

০৪ নভেম্বর ২০২৬


তবে আসামির আবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, পরীমণি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করছেন। এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

এর আগে ২০২৫ সালের ২৬ জুন অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। তবে ওইদিন আদালতে হাজির না থাকায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন ২৭ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

২০২২ সালের ৬ জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাছির উদ্দিন মাহমুদ মামলাটি করেন। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়ে ২০২৪ সালের ১৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমণিসহ জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়। তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

০৫ নভেম্বর ২০২৬


ওই বছরের ১৮ এপ্রিল আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমণিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে বিনা মূল্যে তিন লিটার ব্লু লেবেল মদ পার্সেল নিতে না পেরে নাছির উদ্দিন মাহমুদের ওপর ক্ষিপ্ত হন পরীমণি। একপর্যায়ে তিনি নাছির মাহমুদের দিকে অ্যাশট্রে ছুড়ে মারেন। এতে তার ডান কানের ওপর মাথায় আঘাত লাগে এবং জখম হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আসামিদের ছোড়া ভাঙা কাচের টুকরায় নাছির মাহমুদের বুকে আঁচড়ের চিহ্ন পড়ে। এ ছাড়া ক্লাবের বারের ভেতরে গ্লাস, কাচের বোতল ও অ্যাশট্রে ছুড়ে ভাঙচুর করা হয়। এসব ঘটনায় পরীমণির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করে পিবিআই।

আরও পড়ুন

এন্ড্রু কিশোর: গানে আছেন, স্মরণে কতটা?

০৪ নভেম্বর ২০২৬


অন্যদিকে, নাছির মাহমুদকে গালাগাল ও মারধরের অভিযোগে জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও একই ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ঘটনার সময় ফাতেমা তুজ জান্নাত বনি উপস্থিত থাকলেও তার বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।


পরীমনিচিত্রনায়িকাআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক