ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তার সাবলীল অভিনয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব বরাবরই দর্শকদের মুগ্ধ করে। রূপালি পর্দায় নিজের ভিন্নধর্মী চরিত্র ও অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি খুব অল্প সময়েই বাংলা সিনেমায় শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘স্বপ্নজাল’ সিনেমাটিতে তিনি তার মনোমুগ্ধকর রূপ ও অনবদ্য অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রী।
সেসময় এ নায়িকার ভূয়সী প্রশংসা করে তাকে বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে তুলনা...