বিশ্বমঞ্চে বাংলা কনটেন্টের মুকুটে যুক্ত হলো এক নতুন ও গৌরবোজ্জ্বল মাইলফলক। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এবং আন্তর্জাতিক স্ট্রিমিং জায়ান্ট ‘নেটফ্লিক্স’-এর চুক্তির সুবাদে আগামী দুই বছর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্ব জুড়ে প্রদর্শিত হবে হইচইয়ের জনপ্রিয় সব কাজ।এ চুক্তির আওতায় নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে যুক্ত হচ্ছে বাংলাদেশের দুটি প্রশংসিত প্রডাকশন, নির্মাতা আশফাক নিপুনের সাড়া জাগানো থ্রিলার সিরিজ ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরীর ‘বোয়েমিয়ান ঘোড়া’। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংল...