Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

সম্মতি ছাড়াই সাহিল আমাকে বারবার জড়িয়ে ধরেন ও স্পর্শ করেন : রিদা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫
সম্মতি ছাড়াই সাহিল আমাকে বারবার জড়িয়ে ধরেন ও স্পর্শ করেন : রিদা

ভারতীয় রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’ সিজন ২ শেষ হয়ে গেলেও এই অনুষ্ঠানকে ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্ব এখনো শেষ হয়নি। এবার শো-এর যৌথ বিজয়ী রিদা থারানা প্রতিযোগী সাহিল সালাথিয়ার বিরুদ্ধে তাকে অস্বস্তিতে ফেলার অভিযোগ তুলেছেন। রিদার দাবি, একটি পার্টিতে সাহিল তার সম্মতি ছাড়াই বারবার তাকে জড়িয়ে ধরেন ও স্পর্শ করেন। সাহিলও সেই অভিযোগের জবাব দিয়েছেন সামাজিক মাধ্যমে।

কী বলেছিলেন রিদা?

‘দ্য ট্রেইটর্স’-এর একটি প্রোমোতে সাহিলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রিদাকে। সেখানে তিনি বলেন, সাহিলের আচরণে তিনি এতটাই বিরক্ত যে তাকে ‘ভীষণ জোরে চড় মারতে’ ইচ্ছা করছিল। এমনকি বড় হওয়ার পর সন্তানদের কেন বাবা-মা মারধর করেন, সেটিও সাহিলের আচরণ দেখে তিনি বুঝতে পারছেন বলে মন্তব্য করেন।

এরপর সাহিল রিদার সেই বক্তব্যের একটি ভিডিও নিজের বাবা-মায়ের সঙ্গে থাকা একটি রিলসে শেয়ার করেন। সেই রিলসে মন্তব্য করে রিদা লেখেন, সাহিলের বাবা-মা যদি তাকে এত ভালোবাসেন, তাহলে তারা যেন তাকে মদ্যপান সহ্য এবং মদ্যপ অবস্থায় আশপাশের নারীদের কীভাবে অস্বস্তিতে না ফেলতে হয়, সেটিও শেখান।

আরও পড়ুন

ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

১২ সেপ্টেম্বর ২০২৬



রিদার অভিযোগ, ওই পার্টিতে সাহিল তার সম্মতি ছাড়াই বারবার তাকে জড়িয়ে ধরেন ও স্পর্শ করেন। এমনকি তিনি রিদার ওপর হেলে পড়ছিলেন এবং এমনভাবে তার গায়ে আসছিলেন যে রিদা অত্যন্ত অস্বস্তি বোধ করেন। পরিস্থিতির কারণে পার্টিতে থাকাটাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল বলে জানান তিনি।

সাহিলের জবাব

রিদার অভিযোগের পাল্টা জবাব দিতে ‘দ্য ট্রেইটর্স’-এর পুনর্মিলনী অনুষ্ঠানের শুটিংয়ের দিনের একটি ভিডিও রিল পোস্ট করেন সাহিল। সেখানে দুজনকেই ক্যামেরার সামনে নিজেদের পোশাক প্রদর্শন করতে দেখা যায়।

পোস্টের ক্যাপশনে সাহিল লেখেন, রিদার ক্ষতি না করার চেষ্টা করতে গিয়ে নিজেকেই ‘পরাজিত’ মনে হচ্ছে। রিদার কিছু মন্তব্য তার বাবা-মাকে তার চেয়েও বেশি কষ্ট দিয়েছে বলেও দাবি করেন তিনি। এরপরও বিষয়টিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানান সাহিল।

সাহিল আরও লেখেন, রিদার সাম্প্রতিক মন্তব্য মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন এনেছে। রিদা ইচ্ছা করে অন্যকে কষ্ট দেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রিদা একজন ভালো মানুষ এবং প্রতিদিন আরও ভালো হয়ে উঠছেন।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে সেরা ইলিশ কোন নদীর?

১৩ সেপ্টেম্বর ২০২৬


পোস্টের শেষদিকে সাহিল রিদাকে ‘আরও ভালো মানুষ হওয়ার’ আহ্বান জানিয়ে তার জন্য সুখ ও শুভকামনা জানান। পাশাপাশি তিনি আশা করেন, রিদা নিজের ভেতরের কষ্ট থেকে মুক্ত হয়ে এমন অবস্থায় পৌঁছাবেন, যাতে তার উপস্থিতিই আশপাশের মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

রিদার মন্তব্যটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সাহিল। তবে নিজের ফিডে সেটি না রাখার কারণ হিসেবে তিনি মন্তব্যটিকে ‘বিষাক্ত’ বলে উল্লেখ করেন।

সাহিলরিদা থারানারিয়েলিটি শোবলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা