Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৫:২৪
শেয়ার করুন:
ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

আইসিএপিপি সম্মেলনে ইসমাইল জবিউল্লাহ।

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ত্রয়োদশ সাধারণ অধিবেশন শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। সম্মেলনে বিএনপির প্রতিনিধি দলের নেতা, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সিউলের দ্য শিলা সিউল হোটেলে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। অনুষ্ঠানে দেশটির জাতীয় পরিষদের স্পিকার চো জং-সিকসহ আইসিএপিপির নেতারা অংশ দেন।

সম্মেলনের প্রথম প্লেনারি অধিবেশনে বক্তব্য দেন ইসমাইল জবিউল্লাহ। তিনি বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যের সম্মেলনকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা জরুরি। গণতন্ত্র শুধু নির্বাচন নয়; এর ভিত্তি হতে হবে জবাবদিহি, স্বচ্ছতা, আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ম্যান্ডেটকে ক্ষমতা প্রয়োগের সুযোগ নয়, বরং সেবার দায়িত্ব হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেন তিনি। সংঘাতের পরিবর্তে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন।

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়ে উদ্বেগ জানিয়ে জবিউল্লাহ বলেন, ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদাকে স্থান দিতে হবে। অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে তিনি এ ধরনের হস্তক্ষেপ ঠেকাতে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মসংস্থানের ঝুঁকি এবং আধুনিক যুদ্ধে এর ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিন্ন কৌশলগত নীতিপত্র প্রণয়নের আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু অর্থায়নে ন্যায্যতা, তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অপতথ্য মোকাবিলার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে এশিয়ার ৩৬টি দেশের ৮৩টি রাজনৈতিক দলের ২২৭ জন প্রতিনিধি এবং আইসিএপিপির ২৮০ জন অংশগ্রহণকারী রয়েছেন বলে আয়োজক জানিয়েছে।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রতিনিধিরা।

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন মিনজু পার্টি ও বিরোধী পিপল পাওয়ার পার্টির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলন আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে।

দেশের পাঁচ দলের ১৬ প্রতিনিধি

এই সম্মেলনে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে রয়েছেন মাহবুবুল আলম সালেহী এমপি ও সালাহউদ্দিন আইয়ুবী। এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন ও মো. আলাউদ্দিন।

জাতীয় পার্টির প্রতিনিধি দলে রয়েছেন মো. মমতাজ উদ্দিন ও মো. আলাহান উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন কে এম বিল্লাল, মো. রাজন সিকদার।

ইসমাইল জবিউল্লাহআইসিএপিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান