Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৬
ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

শ্রিয়া পিলগাঁওকর

ভারতীয় অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকর ক্যারিয়ারের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মের দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন। তবে এখন চলচ্চিত্রে বেশি কাজ করতে চান তিনি। কারণ ইন্ডাস্ট্রিতে তাকে মূলত ওটিটি অভিনেত্রী হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন শ্রিয়া। তার আশঙ্কা, এই পরিচিতি ভবিষ্যতে সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

২০১৬ সালে শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় শ্রিয়ার। এরপর ‘মির্জাপুর’ ও ‘ব্রোকেন নিউজ’-এর মতো ওটিটি সিরিজে অভিনয় করে প্রশংসা পান তিনি। তার ওটিটি কাজের তালিকায় রয়েছে ‘দ্য গন গেম’, ‘তাজা খবর’ এবং সর্বশেষ ‘মণ্ডলা মার্ডার্স’।

ক্যারিয়ারের শুরুতে সিনেমার চেয়ে ওটিটিকে বেশি গুরুত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করে শ্রিয়া বললেন, সেসময় ওটিটিতে তিনি এমন কিছু চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন, যেগুলোতে অভিনয়ের সুযোগ ছিল বেশি।

এদিকে, পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের এই অভিনেত্রী বলেছেন, ‘স্বাভাবিকভাবেই এমনটা হয়েছে। যে ধরনের কাজ আমার কাছে আসছিল, সেগুলোতে দারুণ সব চরিত্র ছিল। তবে সেগুলো মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছিল। শুধু ওটিটি বলে আমি সেগুলো ফিরিয়ে দিতে চাইনি।’

আরও পড়ুন

ইনকিলাব মঞ্চকে নিয়ে নির্মাতা জাহিদ প্রীতমের বিস্ফোরক মন্তব্য

১২ সেপ্টেম্বর ২০২৬


‘মির্জাপুর’-এর মাধ্যমে ওটিটিতে যে বড় পরিবর্তনের সময় এসেছিল, সেটিও উল্লেখ করেন শ্রিয়া। শ্রিয়ার ভাষ্য, ‘‘আমার ক্যারিয়ারে ওটিটির যে উত্থান, সেটি আমি ‘মির্জাপুর’-এর সময় থেকেই দেখেছি।’’

চলচ্চিত্রে কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও শুধু চলচ্চিত্রে অভিনয়ের লক্ষ্য নিয়ে তিনি বসে থাকেননি বলেও জানান শ্রিয়া। তিনি বলছেন, ‘আমি যদি তখন বলতাম, আমি শুধু সিনেমাতেই কাজ করব, তাহলে সেটা খুবই বোকামি হতো। আমার নজর ছিল এমন চরিত্রের দিকে, যেখানে অভিনয়ের সুযোগ থাকবে। কারণ শেষ পর্যন্ত সেটিই আমাকে আরও আকর্ষণীয় কাজ এনে দেবে।’

তবে এখন সিনেমার দিকে নিজের মনোযোগ বাড়িয়েছেন এই অভিনেত্রী। কারণ হিসেবে তিনি বলেন, ইন্ডাস্ট্রি খুব দ্রুত কোনো অভিনেতাকে শুধু ওটিটির অভিনেতা হিসেবে চিহ্নিত করে ফেলতে পারে। আর সেটি পরবর্তী সময়ে কাস্টিংয়ের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।

শ্রিয়া বললেন, ‘‘ইন্ডাস্ট্রি খুব দ্রুত আপনাকে শুধু ওটিটি অভিনেত্রী হিসেবে দেখতে শুরু করতে পারে। এতে কাস্টিংয়ের সিদ্ধান্তও বদলে যেতে পারে। সৌভাগ্যক্রমে ‘মির্জাপুর : দ্য মুভি’ এবং ‘হাইওয়ান’ আমার হয়েছে। এ ছাড়া বীর দাসের একটি হরর সিনেমাতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আমি যখন নিজের মনোভাব বদলালাম, তখন যেন সেভাবেই সুযোগগুলোও আসতে শুরু করল।’’


আরও পড়ুন

জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

১২ সেপ্টেম্বর ২০২৬


ওটিটি সিরিজ ও সিনেমার মধ্যে ভারসাম্য বজায় রেখেই কাজ করতে চান শ্রিয়া। বর্তমানে তিনি এই ভারসাম্য উপভোগ করছেন বলেও জানান।

‘মির্জাপুর : দ্য মুভি’ তার জনপ্রিয় ওটিটি সিরিজের চলচ্চিত্র সংস্করণ। এতে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু, রসিকা দুগালসহ সিরিজের জনপ্রিয় অভিনেতারা নিজেদের চরিত্রে অভিনয় করেছেন। ৪ সেপ্টেম্বর মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে প্রবীণ নির্মাতা প্রিয়দর্শনের ‘হাইওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার ও সাইফ আলি খানের সঙ্গে অভিনয় করেছেন শ্রিয়া। সিনেমাটি একটি ডার্ক ক্রাইম থ্রিলার।


ডিএনএ ইন্ডিয়া


শ্রিয়া পিলগাঁওকরঅভিনেত্রীওটিটি প্ল্যাটফর্ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে