সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন একটি সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় তিনি আহত হন। চিকিৎসকদের মতে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।জানা গেছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকেরা জানান, তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে।চিকিৎসক বলছেন, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই...