Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

ফারিয়ার চোখে গুণী অভিনেত্রী যারা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৩:৫৮
শেয়ার করুন:
ফারিয়ার চোখে গুণী অভিনেত্রী যারা

শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে কাজ কিছুটা কম করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরের মতোই সরব তিনি। কাজের পাশাপাশি সমাজের নানামুখী বিষয় এবং সহকর্মীদের নিয়ে অকপট মতামত দিতে দ্বিধা করেন না এই অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশের একঝাঁক গুণী ও রুচিশীল অভিনেত্রীকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টের শুরুতেই ফারিয়া ক্ষোভের সুর ধরে লিখেছেন, দেশে এমন অনেক অভিনেত্রী আছেন যারা কেবল অভিনয়টাই মন দিয়ে করেন এবং অপ্রয়োজনীয় কোনো ‘এন্টারটেইনমেন্ট’ তৈরি করেন না। আর সে কারণেই হয়তো তাদের প্রতি সাধারণ দর্শকের আগ্রহও কিছুটা কম।

নিজের পছন্দের শীর্ষ তারকা হিসেবে জয়া আহসানের প্রশংসা করে ফারিয়া লেখেন, জয়া আহসান রূপে, অভিনয়ে এবং ব্যবহারে অসম্ভব সুন্দর। অভিনয়ের বাইরে তাঁর পোশ্য, গাছপালা ও বাগানবাড়ি রয়েছে। ফ্যাশন সচেতনদের উদ্দেশ্যে ফারিয়া মন্তব্য করেন, জয়া আহসানের ব্যাগ, ঘড়ি ও জামদানির কালেকশন সত্যিই চোখ ধাঁধানো।

তিনি সানজিদা প্রীতির প্রশংসা করে লিখেছেন, ‘অভিনয় করবার আগে আমি দুইটা সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম ৬৯ আরেকটার নাম স্পর্শের বাইরে, সেই স্পর্শের বাইরের প্রোটাগনিস্ট সানজিদা প্রিতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যরিয়ারের শুরুতেই আমার কলিংবেল নামের একটা সিরিজে অনেকদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনও প্রয়োজনের বাইরে তাকে কথা বলতে দেখিনি।’

নিজ জেনারেশনের একমাত্র অভিনেত্রী হিসেবে মৌসুমি হামিদের প্রতি তার বিশেষ ভালোলাগার কথা জানিয়ে ফারিয়া লেখেন, “আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী যার অভিনয় দেখলে আমার মনে হয় ‘ইশ আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম’, মৌসুমী হামিদ, অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং তার অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।”

নাজিয়া হক অর্শার চোখের ভাষার প্রশংসা করে তিনি সুবর্ণা মুস্তাফার পর অর্শাকেই সেই বিরল দক্ষতার অধিকারী বলে উল্লেখ করেন।

আরও পড়ুন

তৃতীয় বিয়েও ভাঙল দক্ষিণী তারকা পবন কল্যাণের

১০ নভেম্বর ২০২৬

একটি নাটকের শিডিউল সংক্রান্ত পুরোনো ঘটনার কথা টেনে ফারিয়া বিনয়ের সঙ্গে স্বীকার করেন, ‘কয়েকবছর আগে, শিহাব ভাই তার একটা নাটক করতে বলে, শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে করতে হওয়ায় করতে পারিনি, সেই নাটকটা অর্শা আপু করেছিল, নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভাল হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে, অর্শা আপু যা করেছে ঐ নাটকে , আমি করলে এই চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’

ফিটনেস ও ফ্যাশন সেন্সের জন্য বিন্দুকে ঢালিউডের অন্যতম সেরা উল্লেখ করে ফারিয়া বলেন, বিন্দু জানেন কোথায় কতটুকু বলতে হয় ও কী পরতে হয়। এ ছাড়া ছোটবেলা থেকেই ঈশিতা তার প্রিয় অভিনেত্রী জানিয়ে লেখেন, ঈশিতা যাই করেন না কেন, তা-ই তার ভালো লাগে।

এই তালিকা ছাড়াও বিপাশা হায়াৎ, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম ও নাজিফা তুষির অভিনয় দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পোস্টের শেষে আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করে ফারিয়া লেখেন, জামার দাম বা বাহ্যিক প্রচারণার বাইরেও আমাদের দেশে অত্যন্ত বুদ্ধিমতি, সুন্দর কথা বলা ও রুচিশীল অনেক অভিনেত্রী রয়েছেন। কিন্তু দর্শকরা মেতে থাকেন ফালতু বিষয় নিয়ে, যার ফলে মনে হয় শিল্পাঙ্গনে হয়তো ফালতুদেরই জয়জয়কার। অথচ বাস্তব চিত্রটি এমন হওয়ার কথা ছিল না।

শবনম ফারিয়াঅভিনেত্রীটেলিভিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর