Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটির ৩ ভবন

  • রুশ নাগরিকরা চলে গেলে খালি পড়ে থাকবে বেশিরভাগ ফ্ল্যাট
  • কমিশন ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ
নাজমুল লিখন
নাজমুল লিখন
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭
শেয়ার করুন:
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটির ৩ ভবন

গ্রাফিকস: আগামীর সময়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছেন দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত এই ব্যয় বিদ্যুতের উৎপাদন ব্যয়ও বাড়াবে। ফলে অপ্রয়োজনীয় এই নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী এসব ভবন নির্মাণ করবে গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পের তহবিল থেকে ব্যয় হবে এই অর্থ। স্থাপত্য অধিদপ্তর এসব ভবনের নকশা তৈরির কাজ করছে। দু-তিন মাসের মধ্যে নকশার কাজ শেষে শুরু হবে নির্মাণকাজ।

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে নির্মাণ ও মালপত্র কেনায় বড় ধরনের অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে অতীতে। এ কারণে মূল প্রকল্পে বড় ধরনের অনিয়ম-দুর্নীতির কথা শোনা না গেলেও গ্রিন সিটির কারণে বিতর্কিত হয়েছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এমন পরিস্থিতিতে নতুন করে আবার সেখানে অপ্রয়োজনীয় স্থাপনা তৈরির পেছনে পরমাণু শক্তি কমিশন এবং প্রকল্পের কর্মকর্তাদের স্বার্থ আছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের বর্তমান ও সাবেক চার কর্মকর্তা আগামীর সময়কে জানালেন, চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়ান নাগরিকদের আবাসনব্যবস্থার দায়িত্ব ছিল বাংলাদেশের। সাময়িক আবাসন না করে ভবিষ্যতে যাতে বাংলাদেশিরাও তা ব্যবহার করতে পারেন, সেই চিন্তা থেকেই স্থায়ী ভবন নির্মাণ করা হয়। কিন্তু তা শুরু করতে দেরি হয়। যদিও দ্রুত সময়ের মধ্যে বেশিরভাগ নির্মাণকাজ শেষ করেছে গণপূর্ত অধিদপ্তর।

এদিকে সময়মতো সব কর্মীদের আবাসনব্যবস্থা নিশ্চিত করতে না পারার অভিযোগ তুলে প্রকল্পের শেষ সময়ে রাশিয়ানরা বাংলাদেশের কাছে ৮০ কোটি টাকা দাবি করেছেন। অবশ্য তাদের এ দাবির যৌক্তিকতা নিয়ে আছে প্রশ্ন।

পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির আগামীর সময়কে জানালেন, গ্রিন সিটিতে (রূপপুর প্রকল্পের কর্মকর্তাদের আবাসিক এলাকা) ২১টি বহুতল আবাসিক ভবন হস্তান্তর করা হয়েছে বেশ আগেই। এখন সংশোধিত উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ছয়টি ভবন এবং একটি ভবন ওপরের দিকে সম্প্রসারণ করা হবে। এতে ব্যয় হবে ৩১৮ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমানে গ্রিন সিটিতে ২১টি আবাসিক ভবনের মধ্যে দুটি ১৬-তলা ভবন রয়েছে, সেখানে ১ হাজার ৫০০ বর্গফুটের ফ্ল্যাটসংখ্যা ১১২টি। একই উচ্চতাসম্পন্ন আরও আটটি বহুতল ভবনে ১ হাজার ২৫০ বর্গফুটের ৬৬৮টি ফ্ল্যাট রয়েছে। ২০-তলার ১১টি ভবন আছে। সেগুলোর আটটিতে ১ হাজার ২৫০ বর্গফুটের ৮৮০টি ফ্ল্যাট এবং ৮৫০ বর্গফুট আয়তনের তিনটি ভবনে ৩৩৬টি ফ্ল্যাট রয়েছে।

সবকিছু ঠিক থাকলে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চলতি মাসে শুরু হতে পারে। দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হতে পারে আগামী বছরের শেষ দিকে। প্রকল্পের কাজ কমে আসায় এরই মধ্যে অনেক রাশিয়ান তাদের দেশে ফিরে গেছেন। আগামী এক-দেড় বছরের মধ্যে বেশিরভাগই চলে যাবেন। তবে বাংলাদেশিদের সঙ্গে কেন্দ্র পরিচালনার জন্য ২৫০-৩০০ জন রাশিয়ান নাগরিক থাকবেন দু-তিন বছর।

কেন্দ্রটি পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রতিষ্ঠানটির জনবল সংখ্যা ১ হাজার ৭৫০-এর মতো। এর সঙ্গে রাশিয়ান নাগরিকসহ মোট জনবল দাঁড়াবে কমবেশি দুই হাজার। তবে গ্রিন সিটিতে মূলত কর্মকর্তাদের আবাসনব্যবস্থা রয়েছে। এনপিসিবিএলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার সংখ্যা ৮০০-৯০০ জনের মতো। অর্থাৎ কেন্দ্রটি চালুর পর গ্রিন সিটিতে বর্তমানে যে আবাসনব্যবস্থা আছে, তাতে এনপিসিবিএলের কর্মকর্তা এবং রাশিয়ান নাগরিকদের সবার থাকার ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর অন্তত এক হাজার ফ্ল্যাট ফাঁকা থাকবে। এসব ফ্ল্যাট কর্মচারীদের বরাদ্দ দিলেও সবার আবাসনব্যবস্থা হয়ে যাবে।

স্থাপত্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে যে ছয়টি ভবন নির্মাণ করা হবে, তার মধ্যে ১৬-তলা একটি আবাসিক ভবন রয়েছে। এর মধ্যে পার্কিংয়ের জন্য থাকবে দোতলা। বাকি ১৪-তলায় ১ হাজার ৮২০ বর্গফুটের ২৮টি এবং ২ হাজার ৫১০ বর্গফুটের ১৪টিসহ ৪২টি ফ্ল্যাট থাকবে। নির্মিত হবে ১২-তলার একটি ডরমিটরি। বর্তমানে ৫০ শয্যার একটি অতিথি কক্ষ রয়েছে সেখানে। অন্যদিকে ১৬-তলার একটি ব্যাচেলর ডরমিটরি (অবিবাহিত বা পরিবার ছাড়া শুধু একজনের থাকার আবাসনব্যবস্থা) ওপরের দিকে সম্প্রসারণ করে ২০-তলায় রূপান্তর করা হবে।

নিরাপত্তাকর্মীদের জন্য নির্মাণ করা হবে ১০-তলার একটি সিকিউরিটি ব্যারাক। যদিও বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার জন্য এনপিসিবিএলের নিজস্ব নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত এটি হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে আগে থেকেই এ ধরনের ভবন নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর বাইরে বিদ্যুৎকেন্দ্রটির কারণে পরিবেশের ওপর প্রভাব পর্যবেক্ষণের জন্য একটি ‘এনভায়রনমেন্ট মনিটরিং ল্যাব’ নির্মাণ করা হবে। অবশ্য একই কাজের জন্য বর্তমানে সেখানে একটি ল্যাবরেটরি বা পরীক্ষাগার রয়েছে। আর এ ধরনের পরীক্ষাগার করতে খুব বেশি জায়গাও লাগে না এবং সেজন্য আলাদা ভবন নির্মাণের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এসব ভবনের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের স্টেশন ডিরেক্টরের থাকার জন্য একটি আবাসিক ভবন এবং একটি মসজিদ নির্মাণ করা হবে। এ দুটি ভবনের প্রয়োজনীয়তা থাকলেও অন্য ভবনগুলো অপ্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর ৩১৮ কোটির মধ্যে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে এসব অপ্রয়োজনীয় ভবন নির্মাণে।

এসব বিষয়ে বক্তব্য জানতে গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) এম মঈনুল ইসলামের সঙ্গে দেখা করতে গেলে অনুমতি মেলেনি। চেয়ারম্যানের পিএস মোহাম্মদ সামসুদ্দোহা আগামীর সময়কে বললেন, ‘স্যারের নির্দেশনা হলো— কোনো সাংবাদিক তার সঙ্গে দেখা করতে পারবেন না। তিনি কোনো কথা বলবেন না।’ পরে কমিশনের চেয়ারম্যানের মোবাইল ফোনে সরাসরি কল দেওয়া হয়। একাধিকবার ফোন দিয়েও তার সাড়া মেলেনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন আগামীর সময়কে জানালেন, যৌক্তিকতা মনে করেই এসব ভবন নির্মাণ করা হচ্ছে। কোনো স্থাপনা অব্যবহৃত থাকবে না।

তবে প্রকল্পের কয়েকজন কর্মকর্তার ভাষ্য, ১০-১২ বছর আগে প্রকল্পের শুরুর দিকে এসব ভবন নির্মাণ শেষ হলে কিছুটা মানানসই ছিল। কিন্তু সেটি যেহেতু হয়নি, এখন নতুন করে বাড়তি ভবন নির্মাণের কোনো যৌক্তিকতা নেই। কারণ, আর কিছুদিন পরই বেশিরভাগ রাশিয়ান চলে যাবেন।

এনপিসিবিএলের কয়েকজন কর্মকর্তা জানালেন, গ্রিন সিটিতে থাকলে নিয়ম অনুযায়ী বেতন থেকে যে বাসা ভাড়া কেটে নেওয়া হয়, তার চেয়ে কম টাকায় বাইরে বাসা ভাড়া নেওয়া যায়। এতে অনেকেই গ্রিন সিটিতে থাকার আগ্রহ কম। নতুন করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে এই আগ্রহ আরও কমে যাবে।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম আগামীর সময়কে জানালেন, ঢাকার বাইরে বেশিরভাগ সরকারি আবাসিক ভবন খালি পড়ে থাকে বেশি ভাড়ার কারণে। তার ওপর এখানে চাহিদার অতিরিক্ত ভবন নির্মাণ করা বড় ধরনের অপচয়। এ ধরনের অযৌক্তিক ব্যয় বৃদ্ধি বন্ধ করা উচিত।

গ্রিন সিটিতে বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপনে প্রায় আট গুণ বেশি ব্যয় হয়েছে বলে সম্প্রতি বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি) এক বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে। এ ছাড়া জেনারেটর, লিফট, এয়ারকুলার, সৌরবিদ্যুৎ সিস্টেম, সিসি ক্যামেরা, ফায়ার হাইড্রেন্ট, ইন্টারনেট সংযোগ এবং সেন্ট্রিফিউগাল পাম্প স্থাপনে অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ মিলেছে নিরীক্ষায়। সিএজির নিরীক্ষা দল আরও কয়েকটি ক্ষেত্রে অনিয়ম পেয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ দামে বালিশ ও ড্রেসিং টেবিল কেনা, নির্ধারিত পণ্য সরবরাহ না করলেও ঠিকাদারকে বিল পরিশোধ, নকশার নির্দেশনা অনুসরণ না করে রডের ল্যাপিংয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ অতিরিক্ত পরিমাপ দেখিয়ে বিল পরিশোধ, ঠিকাদারের বিল থেকে উৎসে ভ্যাট কর্তন না করা এবং অস্বাভাবিক নিম্নদরের কারণ ব্যাখ্যা ছাড়াই চুক্তি সম্পাদন ও সরবরাহ করা পণ্যের বাড়তি চুক্তিমূল্য পরিশোধ। মোট ১০টি বিষয়ে অডিট আপত্তিতে সরকারের অর্থ ক্ষতির পরিমাণ ২৯৪ কোটি টাকা উল্লেখ করা হয়েছে নিরীক্ষা প্রতিবেদনে।

রূপপুররুশ নাগরিককমিশনঅভিযোগপারমাণবিক বিদ্যুৎকেন্দ্রনির্মাণকাজদুর্নীতিএনপিসিবিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ