Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

নাজমুল লিখন

নাজমুল লিখন

স্পেশাল রিপোর্টার

এলপিজি নৈরাজ্য, একই এলাকায় একেক দাম

এলপিজি নৈরাজ্য, একই এলাকায় একেক দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘটা করে তা প্রচারও করা হয়। কিন্তু বাস্তবতা হলো, সেই দামে কখনোই গ্যাস কিনতে পারেন না ক্রেতা। আর এই নৈরাজ্য খুচরা ব্যবসাতেই বেশি। দেখা গেছে, একই এলাকায় একেক দোকানি একেক ক্রেতার কাছে আলাদা দামে সিলিন্ডার বিক্রি করছেন। সোজা ভাষায় বললে, যে যেভাবে যে দামে পারছেন বিক্রি করছেন। সরকার বেঁধে দেওয়া দামের তোয়াক্কাই করছেন না তারা। এ পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা একে...
জাতীয়•১০ দিন আগে
পারমাণবিক বিক্রিয়া শুরু, আরও এগোলো রূপপুর

পারমাণবিক বিক্রিয়া শুরু, আরও এগোলো রূপপুর

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শুরু হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি এটি, যাকে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রবিবার বিকাল ৩টা ৩৪ মিনিটে রূপপুরে পারমাণবিক এই বিক্রিয়া শুরু হয়েছে বলে আগামীর সময়কে নিশ্চিত করেছেন প্রকল্প সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা।ফার্স্ট ক্রিটিক্যালিটি ধাপে প্রথমে চুল্লিতে খুব কম শক্তিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়। এ সময় চুল্লির বিভিন্ন ব্...
জাতীয়•১১ দিন আগে
দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উপস্থিতি নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই উপস্থিতি যেন নতুন মাত্রা পেয়েছে। দেশের মাটির নিচে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন থেকে শুরু করে সমুদ্রের তলদেশে তেল-গ্যাস খোঁজা, আমদানি করা এলএনজি দেশে আনা, ভাসমান টার্মিনাল পরিচালনা কিংবা দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ— প্রায় প্রতিটি ক্ষেত্রেই যুক্ত হচ্ছে একের পর এক মার্কিন প্রতিষ্ঠান। দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনে প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। উত্তর-...
জাতীয়•১১ দিন আগে
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি মিলেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) এ অনুমোদন দিয়েছে। তাই আগামী রবিবার থেকে প্রথমবারের মতো এই বিক্রিয়া শুরুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে যাওয়ার বড় ধরনের অগ্রগতি এটি, যাকে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান আগামীর সময়কে জানান, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই...
জাতীয়•১৩ দিন আগে
১২ কেজির সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে ৭০০ টাকা

১২ কেজির সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে ৭০০ টাকা

ঢাকার মোহাম্মদপুরের রিং রোডের কৃষি মার্কেট এলাকায় মোল্লা এন্টারপ্রাইজ। সেখানকার বিক্রেতা মো. দিদারের কাছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম জানতে চাইলে বললেন, ‘একদাম ২ হাজার ৪০০ টাকা। বাসায় পৌঁছে দিলে দিতে হবে বাড়তি আরও ৫০ টাকা।’ সরকার নির্ধারিত দামের কথা বললে তার সাফ জবাব, ‘এলপিজি সংকটের কারণে দুই দিন দোকান বন্ধ ছিল। গত রবিবার রাত ৩টা পর্যন্ত জেগে ৩০টি সিলিন্ডার পেয়েছি। বেশি দামে কিনেছি, তাই বেশি দামে বিক্রি করছি। না পোষালে অন্য কোথাও দেখেন।’ এর একটু দূরে আদাবরে রহমতুল্ল...
জাতীয়•১৬ দিন আগে
বিশ্বব্যাংকের গ্যারান্টি নাকি জ্বালানি ফাঁদ

বিশ্বব্যাংকের গ্যারান্টি নাকি জ্বালানি ফাঁদ

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অর্থ পরিশোধে ৭০ কোটি ডলারের গ্যারান্টি দিয়েছে বিশ্বব্যাংক। আপাতদৃষ্টিতে এটি বাংলাদেশের জ্বালানি খাতের জন্য বড় স্বস্তির খবর। আন্তর্জাতিক ব্যাংক থেকে ঋণপত্র খোলা সহজ হবে, এলএনজি সরবরাহে অর্থের জোগানও বাড়বে। কিন্তু এ স্বস্তির আড়ালে জমছে নতুন উদ্বেগ। গ্যারান্টির শর্ত, ঋণের দায়, গ্যাসের মূল্যবৃদ্ধির চাপ আর আমদানিনির্ভরতার দীর্ঘমেয়াদি ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, সাময়িক সংকট সামাল দিতে গিয়ে বাংলাদেশ এমন এক আর্থিক ও জ্বালানি ক...
জাতীয়•১৮ দিন আগে
রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৩৪ মেগাওয়াট। অথচ শনিবার বিকেলে কেন্দ্রটি থেকে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রশ্ন উঠেছে, নির্ধারিত সক্ষমতার চেয়ে ৮৭ মেগাওয়াট বেশি বিদ্যুৎ কীভাবে উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে? খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত ও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যাচাই করে পিডিবি। কেন্দ্র চালুর পর এব...
জাতীয়•১৮ দিন আগে
রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে আগামীকাল শুক্রবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি দেশে এসে পৌঁছাবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এ তথ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে রাশিয়া থেকে সরাসরি বিশেষ কার্গো উড়োজাহাজে দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে এ জ্বালানি। এরপর তা বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হবে রূপপুরে।পারমাণবিক এ জ্বালানি আজ বৃহস্পতিবার আসার কথা থাকলেও তা...
জাতীয়•২১ দিন আগে
কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি সময়মতো পৌঁছাতে পারেনি বাংলাদেশে। সব প্রস্তুতি থাকলেও একটি দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় ঘটেছে এই বিপত্তি। পারমাণবিক জ্বালানি বহনকারী বিশেষ ওই কার্গো ফ্লাইটটির গত বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল; কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। এখন ওই দেশের আকাশসীমা এড়িয়ে ভিন্ন রুট দিয়ে আগামী মাসে এই জ্বালানি পাঠানোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এতে করে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সর...
জাতীয়•২৫ দিন আগে
বাড়লে বিদ্যুতায়ন, কমবে জ্বালানির আমদানিনির্ভরতা

বাড়লে বিদ্যুতায়ন, কমবে জ্বালানির আমদানিনির্ভরতা

পরিবহন, শিল্প ও কৃষিতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারে বাংলাদেশ। এতে খরচ কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের ঝুঁকিও এড়ানো সম্ভব। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইএইএ) নতুন ‘স্পেশাল রিপোর্ট অন ইলেকট্রিফিকেশন’ প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। সংস্থাটি বলছে, বিশেষ করে জ্বালানি আমদানিকারক উন্নয়নশীল দেশগুলোর জন্য বিদ্যুতায়নের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার সুবিধা বেশি। বাংলাদেশ আলাদাভাবে কত অর্থ সাশ্রয় করতে পারে, তার কোনো হিসাব প্...
অর্থনীতি•এক মাস আগে
জ্বালানি তেলের দাম বাড়ানো যেত ধাপে ধাপে

জ্বালানি তেলের দাম বাড়ানো যেত ধাপে ধাপে

বৈশ্বিক কারণে জ্বালানি আমদানি ব্যয় অস্বাভাবিক বৃদ্ধির কারণে বাধ্য হয়ে চার ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো এবং সীমান্তপথে জ্বালানি পাচারের ঝুঁকি কমানোর কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, বিশ্ব জুড়ে জ্বালানি খাতে চরম অস্থিরতার কারণে দাম না বাড়ানো বিকল্প ছিল না সরকারের হাতে। তবে তারা বলছে, কিছু উদ্যোগ নিলে দাম আরও কম বাড়ালেও চলত। অথবা এক দফায় না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর সুযোগ ছিল। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সরকারকে ভবিষ্...
জাতীয়•এক মাস আগে
লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

লোডশেডিং কমাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের প্রণোদনার পাশাপাশি যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। মুশকিল হলো, অনগ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনেও প্রয়োজন পড়ে বিদ্যুতের। যদি ঘন ঘন লোডশেডিংই হয়, তাহলে সৌরবিদ্যুৎ উৎপাদনও হবে ব্যাহত। অর্থাৎ, এক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের বাধা খোদ লোডশেডিং। সংশ্লিষ্টরাও ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপন কর্মসূচি বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জের কথা বলছেন। যার অন্যতম এই লোডশেডিং। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যু...
জাতীয়•এক মাস আগে
গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে উন্নতি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। যদিও এই স্বস্তি কতদিন স্থায়ী হয়, তা নিশ্চিত নয়। অন্যদিকে, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গতি ফিরলেও কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কমেছে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এর বাইরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও ঊর্ধ্বমুখী। এতে নতুন ঘণ্টা যুক্ত হয়েছে লোডশেডিংয়ে। তীব্র গরমে বিদ্যুতের অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে  জনজীবন। জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানির বাজার...
জাতীয়•এক মাস আগে
কোন দেশ কীভাবে সামলাচ্ছে জ্বালানি সংকট

কোন দেশ কীভাবে সামলাচ্ছে জ্বালানি সংকট

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের অভিঘাত এখন আর মধ্যপ্রাচ্যের উঠানে আটকে নেই। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ব জ্বালানি বাজারে। তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, এলএনজির দাম উঠেছে দ্বিগুণের বেশি। বাড়তি দাম দিয়েও অনেক দেশ সময়মতো জ্বালানি সংগ্রহ করতে পারছে না। সংকট সামাল দিতে কোথাও বিদ্যুতের দাম বাড়ছে, কোথাও ভর্তুকির বোঝা বাড়ছে, আবার কোথাও জ্বালানি রেশনিংয়ের পথে গেছে সরকার। তবে এ সংকটের গল্প সবার জন্য এক নয়। কোনো দেশ যেখানে জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছে, অনেকেই সেখানে বাড়তি...
জাতীয়•এক মাস আগে
ভরসার কয়লা বিদ্যুতেও অস্বস্তি

ভরসার কয়লা বিদ্যুতেও অস্বস্তি

দীর্ঘদিনের গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদনে বড় ভরসা হয়ে উঠেছিল কয়লা। কিন্তু কয়লা সংকট ও কারিগরি ত্রুটিতে ছয়টি তাপবিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। আর বিদ্যুতের লোডশেডিং হচ্ছে কমবেশি আড়াই হাজার মেগাওয়াট। অর্থাৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণসক্ষমতায় চালানো গেলে বিদ্যুতের সংকট অনেকটাই কাটানো যেত। দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় সাড়ে ৬ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও কয়লা সংকট ও কারিগরি ত্রুটির কারণে উৎপাদন হচ্ছে ৪৮০০ মেগাওয়াটের মতো। চাহিদা মেটাতে...
জাতীয়•এক মাস আগে
দুই প্রণালির আগুনের আঁচ দেশের জ্বালানিতে

দুই প্রণালির আগুনের আঁচ দেশের জ্বালানিতে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন দুই সমুদ্রপথ ঘিরে। একদিকে হরমুজ, অন্যদিকে বাব আল-মান্দেব। দুটিই বিশ্ব জ্বালানি বাণিজ্যের প্রাণকেন্দ্র, দুটিতেই এখন অনিশ্চয়তা। আর এ দুই সংকটের ঢেউ এসে লাগছে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির গায়ে। যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্ব জ্বালানি বাজারের অনিশ্চয়তা তত দীর্ঘস্থায়ী হবে। স্বল্পমেয়াদে মজুদ ব্যবস্থাপনা ও বিকল্প উৎস খোঁজার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি-উৎসের বৈচিত্র্য আনাই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাত মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায...
জাতীয়•এক মাস আগে
সংকটের ওপর সংকট, বিদ্যুৎ সমাধান দূরে

সংকটের ওপর সংকট, বিদ্যুৎ সমাধান দূরে

দেড় মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট আর এক মাস ধরে কয়লার অভাবে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন। সম্প্রতি কারিগরি ত্রুটির ফাঁদে পড়ে আদানিসহ দুটি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও নেমেছে অর্ধেকে। এর মধ্যেই তীব্র গরমে বেড়েছে বিদ্যুতের চাহিদা। কিন্তু নানামুখী সংকটে এই চাহিদা মেটানো যাচ্ছে না। এতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে মানুষ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুতের অভাবে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় ধাক্কা লেগেছে ব্যবসা-বাণিজ্যেও, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। গতকাল শুক্রবার ছুটির দিনে...
জাতীয়•এক মাস আগে
রূপপুরে আগুন নিরাপত্তায় দুর্বলতা!

রূপপুরে আগুন নিরাপত্তায় দুর্বলতা!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নকশায় ‘ভীষণ’ গুরুত্ব দেওয়া হয়েছিল অগ্নিনির্বাপণ ও নিরাপত্তাব্যবস্থাকে। গুরুত্ব এতটাই ছিল যে, মূল নকশায় বলা হয়েছে বিদ্যুৎকেন্দ্রের কয়েক কিলোমিটার দূরে লালনশাহ সেতু এলাকায়ও যেন অগ্নিকাণ্ড না ঘটে। আর ঘটলেও যেন নেওয়া হয় তাৎক্ষণিক ব্যবস্থা, সে কথা। অথচ সেই স্পর্শকাতর কেন্দ্রটি চালুর আগেই গত সোমবার ভোরে আগুন লেগেছে বিদ্যুৎ প্রকল্পের ভেতরে। এমনকি বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরেও আগুন লাগার ঘটনা আগে ঘটেছে। গত বছর দেশের প্রথম ও স্পর্শকাতর প্রকল্পটির অগ্নিনিরাপত্তা ব্...
জাতীয়•এক মাস আগে
বাংলাদেশের পারমাণবিক মানচিত্রে জায়গা চাইছে যুক্তরাষ্ট্রও

বাংলাদেশের পারমাণবিক মানচিত্রে জায়গা চাইছে যুক্তরাষ্ট্রও

দীর্ঘদিন ধরে বাংলাদেশের পারমাণবিক যাত্রায় একচ্ছত্র সঙ্গী ছিল রাশিয়া। পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্র, বিপুল পরিমাণ ঋণ আর হাজারো প্রকৌশলীর প্রশিক্ষণ— সবকিছুতেই ছিল মস্কোর প্রভাব। পাশাপাশি চিকিৎসা ও অন্যান্য খাতে পারমাণবিক শক্তির ব্যবহারে দেশটির সহযোগিতা নিচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই একমুখী নির্ভরতায় এখন পরিবর্তনের হাওয়া। মস্কোর পাশাপাশি এখন হাত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের দিকেও। ইতিহাস আর বর্তমানের সমীকরণে তৈরি হচ্ছে নতুন কৌশল। রূপপুরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের পাশে একই সক্ষমতার আরেকটি বিদ্যুৎকেন্দ্...
জাতীয়•এক মাস আগে
গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মুসলিমা জাহান। গত রবিবার অফিস শেষে রাত ৯টায় বাসায় ফেরেন। ফ্রিজে রাখা খাবার ওভেনে গরম করে খেতে বসতেই বিদ্যুৎ চলে গেল। চার্জার লাইট দিয়ে কোনো মতে নিজেদের খাওয়া শেষ করলেন। এরপর সাড়ে চার বছর বয়সী মেয়ের খাবার গরম করতে গিয়ে দেখলেন চুলায় নেই গ্যাস। কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পরও এলো না বিদ্যুৎ, চুলায় এলো না গ্যাস। বাধ্য হয়ে সে রাতের জন্য শুকনো খাবার খাওয়ালেন মেয়েকে। মুসলিমা বলছিলেন, আগে মেয়ের স্কুলের টিফিন বাসায় তৈরি করলেও এখন গ্যাস-বিদ্যুতের অভাবের কারণ...
জাতীয়•এক মাস আগে