Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সৌর জাদুতে কমছে বিদ্যুতের ব্যয়

নাজমুল লিখন
নাজমুল লিখন
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১
শেয়ার করুন:
সৌর জাদুতে কমছে বিদ্যুতের ব্যয়

ছবি: রয়টার্স

জ্বালানি সংকটে টালমাটাল বিশ্ব। বাড়ছে দাম, অনিশ্চিত সরবরাহ। পরিবেশের ক্ষতি তো আছেই। জীবাশ্ম জ্বালানির এই অন্ধকার সময়ে আলো দেখাচ্ছে সৌরবিদ্যুৎ। প্রযুক্তির উন্নতিতে এর দক্ষতা বাড়ছে, জায়গা কম লাগছে, আবার ব্যয়ও কমছে। তাই বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশও এখন ঝুঁকছে সৌরশক্তিতে। জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় বড় ভরসা হয়ে উঠেছে পরিবেশবান্ধব এই বিদ্যুৎ।

জ্বালানি খাতের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে গ্রীষ্মে গড়ে আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট লোডশেডিং হয়। চড়া দামে জ্বালানি আমদানি করতে গিয়ে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েও ভর্তুকি ছাড়িয়েছে ৪০ হাজার কোটি টাকা। অন্যদিকে নিম্নমুখী দেশীয় গ্যাসের উৎপাদন। বিদ্যুতের দাম এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সৌরশক্তির মূল্য অর্ধেকেরও কম। সৌরবিদ্যুতে জ্বালানি আমদানির ব্যয় নেই, আবার এটি ক্ষতিকর কার্বন নিঃসরণ করে না।

বর্তমানে শিল্পে দিনের বেলায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ টাকা ৭৩ পয়সা থেকে ১২ টাকা ৮৫ পয়সা পর্যন্ত। রাতে সর্বোচ্চ চাহিদার সময় প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ে ১৬ টাকার কাছাকাছি। আর ছাদে স্থাপিত সৌরবিদ্যুতে উৎপাদন ব্যয় ৪-৭ টাকা। কমবেশি চার বছরের মধ্যেই উঠে আসে বিনিয়োগ। এরপর রক্ষণাবেক্ষণে সামান্য কিছু ব্যয় করেই এখান থেকে বিদ্যুৎ পাওয়া যায় আরও ২০-২৫ বছর। তবে ব্যাটারি ব্যাকআপ থাকলে ব্যয় কিছুটা বাড়ে।

অন্যদিকে ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রে ব্যয় ২৮ টাকার বেশি। কয়লাবিদ্যুতের খরচ প্রতি ইউনিট ১৫ টাকার আশপাশে। এতে পরিবেশ দূষণের ঝুঁকিও আছে। গ্যাসভিত্তিক বিদ্যুতের দাম সবচেয়ে কম হলেও উচ্চমূল্যের এলএনজি বিবেচনায় নিলে তা সৌরবিদ্যুতের চেয়েও বেশি।

বিদ্যুৎ সংকট সমাধানের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে নতুন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার। যেখানে বেশি গুরুত্ব পাচ্ছে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ।

‘সোলার নেট মিটারিং’ ব্যবস্থার মাধ্যমে শর্তসাপেক্ষে গ্রাহকের উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সাড়ে ১০ টাকা দরে কেনার ঘোষণা দিয়েছে সরকার। আগে সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে ১৪ দশমিক ৫ থেকে ৭৪ শতাংশ পর্যন্ত কর দিতে হলেও এখন তা ১ শতাংশে নামানো হয়েছে। এ ছাড়া মার্চেন্ট পাওয়ার পলিসির অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় রয়েছে বেসরকারি খাতে সৌরবিদ্যুৎ কেনাবেচার সুযোগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলছিলেন, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় সুবিধাসহ নিশ্চিত করা হয়েছে নানা সুযোগ। সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলছে আলোচনা। সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুতের প্রয়োজনও পর্যায়ক্রমে নিজেদের সৌরবিদ্যুৎ থেকে মেটানোর পরিকল্পনা রয়েছে। আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুতের মাধ্যমে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এরই মধ্যে দেশের বিভিন্ন শিল্পকারখানায় ৬০০ মেগাওয়াটেরও বেশি ক্ষমতার ছাদভিত্তিক সোলার স্থাপন করা হয়েছে।

সম্ভাবনা থাকায় দেশীয় উদ্যোক্তার পাশাপািশ বিদেশিদেরও আগ্রহ বাড়ছে। চীনের প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে আরও বেশি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। নতুন করে আগ্রহী অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ।

আকিজবশির গ্রুপের কারখানায় বর্তমানে প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা রয়েছে। আরও ৫০ মেগাওয়াট যুক্ত করার কাজ করছে তারা। দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপও ৬৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন করেছে। আরও ৪০ দশমিক ৫ মেগাওয়াটের কাজ চলছে। প্রাণ-আরএফএলের বিভিন্ন কারখানার ছাদে ৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। যুক্ত হওয়ার অপেক্ষায় আছে আরও অন্তত ৩৫ মেগাওয়াট।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে ৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও ১৮ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি ওয়ালটন হাইটেক পার্কে গিয়ে দেখা যায়, কারখানার ছাদ, হাঁটার পথ, গাড়ি রাখার জায়গা ও জলাশয়ে সৌরবিদ্যুতের প্যানেল বসানো হয়েছে। ২ দশমিক ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রটিও তাদের।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রকৌশলী নাজমুল ইসলাম আগামীর সময়কে জানালেন, সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানি করে নিজেরাই তা স্থাপন করায় প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ৩-৪ টাকা। ভবিষ্যতে ব্যাটারিসহ সৌরবিদ্যুতের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম নিজস্ব কারখানাতেই তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সৌরবিদ্যুতে বিনিয়োগের এই আগ্রহ আবুল খায়ের স্টিল, হা-মীম গ্রুপ, বিএসআরএম, ইয়াংওয়ান গ্রুপ, প্যাসিফিক জিন্স, টিম গ্রুপ, ডিবিএল গ্রুপ, রাইজিং গ্রুপসহ অন্যান্য শিল্পোদ্যাক্তার মধ্যে দ্রুত বাড়ছে। পাশাপািশ সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ স্থাপনে গতি পেয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ মেগাওয়াট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২ দশমিক ৪ মেগাওয়াট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভবনের ছাদে বসানো হয়েছে ১ মেগাওয়াট সৌরবিদ্যুতের প্যানেল। এর বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে।

দেশে ৫৮টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৬টি। এর মধ্যে অন্তত ৫০টির বড় ক্যাম্পাস আছে, যেখানে আয়তনভেদে গড়ে ১ থেকে ৪ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।

বেসরকারি সংস্থা ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী জানালেন, বিদ্যুৎ-জ্বালানিতে আমদানিনির্ভরতা বাড়তে থাকায় বছরে জ্বালানি আমদানিতে ব্যয় হয় প্রায় ১২ বিলিয়ন ডলার। এতে বিদ্যুতের উৎপাদন ব্যয় ও বৈদেশিক মুদ্রার ওপর বাড়ছে চাপ। গত দুই দশকে বিদ্যুৎকেন্দ্রের কেন্দ্র ভাড়া বাবদ প্রায় ১৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা দিয়ে প্রায় ৩২ হাজার ৪০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা যেত।

‘সরকার ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণ হলে আবাসিক খাতে প্রায় পৌনে তিন লাখ এবং বাণিজ্যিক খাতে প্রায় এক লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। একই সঙ্গে প্রায় ১ লাখ ২৭ হাজার ২০০ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব’— যোগ করলেন তিনি।

নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান নিও বিভির এক সমীক্ষায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ শহর এলাকায় বিভিন্ন আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানা ও সরকারি ভবনের ছাদে ১০ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার তথ্য উঠে এসেছে।

দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৬ লাখ একর খাসজমি এবং অকৃষিজমি আছে প্রায় ১৮ লাখ একর। এসব জমির মধ্যে চরের ৩০ হাজার একর জমি ব্যবহার করে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ আছে। পিডিবির প্রায় ছয় হাজার একর জমি আছে, এখানেও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়।

একশনএইড বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ আগামীর সময়কে বললেন, চীন থেকে নিম্নমানের ও পুরনো সোলার প্যানেল আমদানি করে তা ব্যবহারের নজির আছে। অতীতে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য অনেকেই ভাড়া করে সিস্টেম বসিয়েছেন। এতে সোলার সম্পর্কে কারও কারও নেতিবাচক ধারণা তৈরি হলেও এখন তা অনেকটাই বদলেছে। এজন্য সৌরবিদ্যুতের প্রসারে মানসম্পন্ন পণ্য নিশ্চিত খুবই জরুরি। আমদানি করা যন্ত্রপাতি পরীক্ষার জন্য চট্টগ্রাম বন্দরে সামান্য কিছু অর্থ ব্যয়ে ল্যাব তৈরি করা প্রয়োজন।

বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদের ভাষ্য, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের উদ্যোগ খুবই ইতিবাচক। কিন্তু এগুলো বিক্ষিপ্ত এবং স্বল্পমেয়াদি। উদ্যোগগুলো আরও পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদি হতে হবে। অন্যথায় আসবে না সাফল্য।

আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইএফএ) জ্বালানি বিশ্লেষক শফিকুল আলমের আহ্বান, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যাটারি সংযোজন করলে ব্যয় বাড়বে। তাই অন্তত দিনের বেলায় লোডশেডিং শূন্যে নামানোর নিশ্চয়তা দিতে হবে।

আওয়ামী আমলের সাড়ে ১৫ বছরে জীবাশ্ম জ্বালানির ওপর ভর করে িনর্মাণ হয়ে একের পর এক বিদ্যুৎকেন্দ্র। কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে ছিল না যথেষ্ট জোর। ২০২১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হলেও তা অর্জন করা সম্ভব না হওয়ায় ২০২৫ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছিল। সেটিও সম্ভব হয়নি।

তবে সৌরবিদ্যুতে বড় সাফল্য দেখিয়েছে পাকিস্তান। ২০১৮ সালে দেশটিতে শুরু হওয়া সৌরবিদ্যুৎ প্রকল্প আট বছরে তেল-গ্যাস আমদানিতে ১২ বিলিয়ন ডলারের বেশি সাশ্রয় করেছে। এ বছর শেষে আরও ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০১৮ সালের ১ গিগাওয়াট (১ হাজার মেগাওয়াটে ১ গিগাওয়াট) থেকে বেড়ে এ বছরের শুরুতে ৫১ গিগাওয়াটে উন্নীত হয়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানে তেল-গ্যাস আমদানি ৪০ শতাংশ কমেছে।

২০১৪ সালে ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল ২ দশমিক ৮২ গিগাওয়াট। গত মার্চ পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ দশমিক ২৬ গিগাওয়াটে। দেশটি বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুতে উৎসাহিত করতে ৩০-৭৮ হাজার রুপি পর্যন্ত প্রণোদনা দেওয়ার পাশাপাশি সৌরচালিত সেচযন্ত্র বসাতে ৭০ শতাংশ পর্যন্ত সহজ শর্তে ব্যাংকঋণ দিচ্ছে।

২০১৮ সালে ভিয়েতনামের সৌরবিদ্যুৎ সক্ষমতা ছিল ৮৬ মেগাওয়াট। সাত বছরে সেই সক্ষমতা বেড়ে ২০ হাজার মেগাওয়াট হয়েছে।

জ্বালানিটালমাটালসংকটসৌরবিদ্যুৎদক্ষতাসৌরশক্তিলোডশেডিংআমদানিভর্তুকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু