Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২১:৪১
শেয়ার করুন:
১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

গুলিবিদ্ধ জারিফুজ্জামান ওরফে জারিফ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আলোচিত চয়নিকা ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান ওরফে জারিফ (৩৩) আহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ফার্মেসির ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

এর আগে চাঁদা না পেয়ে নগরীর আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।

আহত জারিফুজ্জামান চয়নিকা ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চয়নিকা ফার্মেসিতে প্রবেশ করে জারিফকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার বাঁ পায়ের উরুতে গুলি লাগে। দুর্বৃত্তরা হেলমেট পরিহিত ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রাত ৮টার দিকে বলেন, ‘জারিফুজ্জামানের বাম পায়ের উরুতে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।’

এর আগে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবুর মোবাইল ফোনে কল করে একটি সন্ত্রাসীবাহিনীর প্রধান পরিচয়ে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে বিষয়টি প্রতিষ্ঠানের মালিককে জানাতে বলা হয়। জবাবে বাবু বলেন, ‘আমি এ প্রতিষ্ঠানের কর্মচারী, আমাকে বলে কোনো লাভ নেই।’

এর দুদিন পর ওই বাহিনীর দুই সদস্য সরাসরি ফার্মেসিতে গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করেন। তারা আবারও চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রতিষ্ঠানের মালিককে হত্যার হুমকিও দেন। এরপর আতঙ্কে ২৬ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। ১৭ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের আশ্বাসে দোকানটি আবার খোলা হয়। তবে খোলার মাত্র ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল।

আরও পড়ুন

যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে যুবদল নেতা বহিষ্কার

২৭ নভেম্বর ২০২৬

এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের তৎপরতায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, প্রায় এক মাস আগে ‘সেই স্বাদ’ বিরিয়ানির মালিকের কাছেও চাঁদা দাবি করা হয়েছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা সেখানে নিয়মিত যাতায়াত করতেন।

এদিকে, চাঁদা না পেয়ে নগরীর লবণচরা থানা এলাকার আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান দুটি হলো হঠাৎ বাজারের একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান হঠাৎ বাজারের তুষকাঠ মিলে চাঁদা দাবি করে আসছিলেন। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। তবে ভোরে শ্রমিকরা ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।

এ ছাড়া হঠাৎ বাজারের পাশের চানাচুর কারখানার মালিক শামসুর রহমানের কাছেও দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল ওই বাহিনী। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান।

এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’


খুলনাফার্মেসিগুলিচাঁদা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য