খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হোসেনকে একটি মেসে
পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে মামলা করেছেন তার বাবা কুতুব উদ্দিন। তবে মূল
অপরাধী হিসেবে যাকে তিনি চিহ্নিত করেছেন, তার নাম নেই এজাহারে।
কুতুব উদ্দিনের দাবি, আজমুলের হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন ওই
মেসের ম্যানেজার মেহেদী। তার আগে পিকনিকের কথা বলে টাকাও নিয়েছিলেন।
তাহলে এজাহারে মেহেদীর নাম না রাখা নিয়ে কুতুব উদ্দিন বলছেন,
গতকাল শনিবার রাতে মামলা করার সময় তিনি ‘বুঝতে’ পারেননি। এখন মেহেদীর নাম যুক্ত
করতে চান।
এদিকে পুলিশ বলছে,...