ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরূপা

ওয়ালটনের ফ্রিজ কিনে আগেই ঘরভর্তি পণ্য জিতেছিলেন খুলনার ডাকবাংলো এলাকার ক্রেতা শতরূপা বিশ্বাস। এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে সেই উপহার তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে এসব পণ্য হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান শতরূপার হাতে উপহারগুলো তুলে দেন। এ সময় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘরভর্তি নানা ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়ে মহাখুশি শতরূপা ও তার পরিবার। অনুষ্ঠানে জানানো হয়, দেশ জুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়ালটনের নির্দিষ্ট পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা বিনামূল্যে ঘরভর্তি পণ্য পাওয়ার সুযোগ পাচ্ছেন।



