Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান

এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:২১
শেয়ার করুন:
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান

মানুষের জীবন বাঁচাতে একসময় নিজে ১০০ ব্যাগ রক্তদানের স্বপ্ন দেখেছিলেন সাবেক ব্যাংকার, সমাজকর্মী আকতারুল আলম বাবলু। ২০ বছর নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে ৭২ ব্যাগে পৌঁছানোর পর শারীরিক কারণে তাকে থামতে হয়েছে। তবে থেমে যায়নি তার স্বপ্ন কিংবা মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। সেই স্বপ্ন পূরণের প্রত্যাশায় এখন নিয়মিত রক্তদান করছেন তার তিন সন্তান।

বাবলুর জন্ম ও বেড়ে ওঠা নড়াইলের লোহাগড়া উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যশোরের  ঢাকা রোডের ঘোষপাড়া এলাকায়। তিনি যশোরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ ব্যাংকটির খুলনার আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে ২০২৩ সালে অবসরে যান। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও মানুষের জীবন বাঁচানোর তাগিদ তাকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করেছে।

বাবলু জানিয়েছেন, ২০০২ সালে যশোরে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় রেড ক্রিসেন্টের স্টলে প্রথম রক্তদান করেন তিনি। এরপর থেকে প্রায় চার মাস পরপর নিয়মিত রক্ত দিয়েছেন। কখনো আরও কম সময়ের ব্যবধানেও দিয়েছেন রক্ত। ২০২২ সাল পর্যন্ত তিনি ৭২ ব্যাগ রক্ত দিয়েছেন। এরপর থেকে শারীরিক কারণে আর রক্ত দিতে পারেন না।

শুধু নিজে রক্তদানেই সীমাবদ্ধ থাকেননি বাবলু। ব্যাংকের তরুণ সহকর্মীদের সঙ্গে নিয়ে রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের অনেককে নিয়মিত রক্তদাতা হিসেবে গড়ে তুলেছেন। সন্তানদের ছোটবেলা থেকে রক্তদান কার্যক্রম দেখাতে সঙ্গে নিয়ে যেতেন, যেন তাদের ভয় দূর হয় এবং মানবিক কাজের প্রতি আগ্রহ তৈরি হয়।

যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন রক্তদান কর্মসূচি সফল করতে বাবলু রক্তদাতা সংগ্রহ ও মানুষকে উৎসাহিত করেছেন এবং আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কর্মসূচিতে সম্পৃক্ত করেছেন। তার উৎসাহে অনেকেই এখন নিয়মিত রক্তদাতা হয়ে উঠেছেন। রক্তদানের স্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরে বাবলু বললেন, ঢাকায় চাকরি করার সময় একবার ঈদের ছুটিতে যশোরে এসেছিলেন। ঈদের পরদিন যশোর রেড ক্রিসেন্টের এক কর্মকর্তার ফোনে জানতে পারেন, এক অসহায় রোগীর অস্ত্রোপচার এক ব্যাগ রক্তের অভাবে আটকে আছে। সঙ্গে সঙ্গে রক্ত দিতে রাজি হন তিনি।

বাবলু বলছিলেন, ‘রেড ক্রিসেন্ট কার্যালয়ে পৌঁছে দেখি একজন দরিদ্র নারী হাউমাউ করে কাঁদছেন। আমাকে দেখে ওই কর্মকর্তা তাকে বললেন, আর ভয়ের কারণ নেই, রক্ত এসে গেছে। সেদিন ওই নারীর চেহারায় যে স্বস্তি দেখেছিলাম, তা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।’

রেড ক্রিসেন্ট সোসাইটি যশোরের কর্মকর্তা মো. সুমন আহমেদ বলছিলেন, আকতারুল আলম বাবলু দীর্ঘদিন ধরে নিজে রক্তদানের পাশাপাশি অসংখ্য মানুষকে রক্ত দানে উদ্বুদ্ধ করেছেন। বর্তমানে  শারীরিক কারণে রক্ত দিতে না পারলেও রক্তদাতা সংগ্রহ ও অসহায় রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করছেন। তার তিন সন্তানও বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে রক্তদান করছেন। এটি অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

বাবলু৭২ ব্যাগরক্তদানসমাজকর্মীলোহাগড়াধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’