Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৯:০৯
শেয়ার করুন:
প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

কাজী জিয়াউদ্দিন বাসেত ও মমিনুল ইসলাম জিসান। ছবি: কোলাজ

বিএনপি সরকার গঠনের পর পঞ্চম বিদেশ সফর হিসেবে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন তিনি ও তার সফরসঙ্গীরা। তবে এবার সফরসঙ্গী হচ্ছেন দুই ছাত্রনেতা।

তারা হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া যান তারেক রহমান। প্রথম সফরটি শেষ হয় চীন ভ্রমণের মাধ্যমে। পরে তিনি জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করেন। সবশেষ তার সফরটি ছিল জাপান, যেখানে অর্থনৈতিক করিডর বিগ-বি নিয়ে আলোচনা হয়। সবশেষ তিনি তুরস্কে যাচ্ছেন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে।

আগের সফরগুলোয় প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো ছাত্রনেতা ছিলেন না। সে হিসেবে তারেক রহমানের সঙ্গে বিদেশে সফরে এবারই প্রথমবার ছাত্রনেতারা যাচ্ছেন। 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার খবর তারা দুজনই আগামীর সময়কে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কপ ৩১ সম্মেলনে প্রযুক্তি সহায়তা চাইবে বাংলাদেশ

০৫ নভেম্বর ২০২৬

বিশ্বমঞ্চে ছাত্রনেতা হিসেবে অবদান রাখা প্রসঙ্গে মমিনুল ইসলাম জিসান আগামীর সময়কে বললেন, ‘গতানুগতিক সমস্যা যেমন— অনিয়মিত সিজন, অনাবৃষ্টি, নদীভাঙন, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, নিম্নাঞ্চল প্লাবিত হওয়া, লবণাক্ততার জন্য জমির উর্বরতা নষ্ট হওয়া ইত্যাদির বাইরে আমি জলবায়ু পরিবর্তন ও সংকটজনিত ভিন্ন একটি বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করতে চাই। সেটি হলো কৃষিপ্রধান বাংলাদেশে হাওর জমিগুলো আশঙ্কাজনক হারে বজ্রপাত বেড়ে যাওয়া এবং প্রাণহানি।’

তিনি বললেন, ‘কৃষকদের জীবন রক্ষা করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় ব্যাপকভাবে বজ্রপাত-প্রতিরোধী ব্যবস্থা সক্রিয়, স্থাপন ও সংশ্লিষ্ট কাজে সহায়তার জন্য আবেদন থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য বিশেষ তহবিল গঠনের আহ্বান থাকবে।’

ছাত্রনেতারা ছাড়াও এই সফরে সঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

আরও পড়ুন

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

০৯ নভেম্বর ২০২৬

এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানতুরস্ক সফরকপ ৩১ছাত্রনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স