Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার

আমজাদ হোসেন শিমুল, রাজশাহী
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭
শেয়ার করুন:
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার

নিজের দেওয়া ছাগল মাঝেমধ্যে দেখতে যান ডলার

দারিদ্র্যের চক্র ভাঙতে রাজশাহীর পুঠিয়ায় শতাধিক দরিদ্র পরিবারকে বিনামূল্যে একটি করে মা ছাগল দিয়েছেন মফিজুল ইসলাম ডলার। নিজের এক একর জমিতে ফল ও সবজি চাষের আয় থেকে তিনি এই অর্থের জোগান দিচ্ছেন। তার উদ্দেশ্য, অসহায় পরিবারগুলো যেন ছাগল পালন করে আয় করতে পারে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠে। তবে তার সহায়তার পদ্ধতিও ব্যতিক্রমী। শর্ত দিয়েছেন, একটি মা ছাগল তিনবার বাচ্চা দেওয়ার পর ও একটি বাচ্চাসহ সেই ছাগলটি আরেক দরিদ্র পরিবারকে দিতে হবে। এভাবে একজন স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হলে সেই সুযোগ পৌঁছে যাবে আরেকজনের ঘরে।

পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া (নকুলবাড়িয়া) গ্রাম ও আশপাশের এলাকায় প্রায় ১০০ দরিদ্র পরিবারকে এরই মধ্যে এভাবে সহায়তা করেছেন ডলার। ২০২১ সালে করোনা মহামারীর সময়ে নিজ এলাকা পূর্ব ধোপাপাড়ার সাতজন অসহায় ব্যক্তিকে সাতটি মা ছাগল কিনে দিয়ে তার এই উদ্যোগ শুরু করেন। এরপর থেকে এ পর্যন্ত বিনামূল্যে শতাধিক ছাগল দিয়েছেন অসহায় মানুষকে। এর মধ্যে অন্তত ৮০টি মা ছাগল তিনি কিনে দিয়েছেন। বাকি প্রায় ২০টি মা ছাগল ও এর বাচ্চা প্রথমজন থেকে হাতবদল করে আরেকজনকে দিয়েছেন। তার দেওয়া ছাগল পালন করে কেউ সংসারের খরচ চালাচ্ছেন, কেউ জোগাচ্ছেন সন্তানের পড়াশোনার টাকা। কারও কাছে ছাগলগুলো হয়ে উঠেছে ভবিষ্যতের সঞ্চয়। ডলার (৪৪) পূর্ব ধোপাপাড়ায় স্ত্রী দুই ছেলেমেয়ে ও মাকে নিয়ে বসবাস করেন।

ডলারের এই উদ্যোগের পেছনে রয়েছে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা। ডলার বলছিলেন, ‘খুব অল্প বয়সেই বাবাকে হারাই। তখন থেকেই বুঝেছি অভাব কী জিনিস। দারিদ্র্য শুধু টাকার অভাব নয়, এটি মানুষের স্বপ্ন ভেঙে দেয়। আমি চাইনি আর কেউ সেই কষ্টটা অনুভব করুক।’

ডলারের ভাষায়, ‘আমি চাইনি কেউ আজীবন সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে থাকুক। একজনের হাত ধরে আরেকজন দাঁড়াক, এই ভাবনা থেকেই শর্তটা দিয়েছি। এতে দানও হয়, আবার আত্মমর্যাদাও থাকে।’

এই উদ্যোগে পরিবর্তন এসেছে অনেক পরিবারে। উপজেলার পূর্ব ধোপাপাড়ার নার্গিস বেগমের কথা, ‘একটি ছাগল পাওয়ার পর তা পালন করে এখন বেশ স্বাবলম্বী হয়েছি। এখান থেকেই মেয়ের পড়ালেখার খরচসহ সংসারের অনেক প্রয়োজন মেটাতে পারছি।’

আরেক উপকারভোগী নাজমুন নাহার বললেন, ‘বছর দু-এক আগে ডলার ভাই আমাকে একটি ছাগল দিয়েছিলেন। সেই ছাগল থেকে বর্তমানে ১০টি ছাগল হয়েছে। আমার দুই ছেলেমেয়ে স্কুলে পড়ে। ছাগল পালনের আয় থেকেই তাদের পড়ালেখার খরচ জোটে।’

১৯৯৫ সালে নার্সারি ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু করেন ডলার। বছর চারেক আগে এক একর জমিতে পেয়ারা চাষ শুরু করেন। পরে একই জমিতে বারোমাসি মাল্টা, বরই ও বিভিন্ন জাতের বেগুন চাষ করেন। এই জমির ফসল বিক্রির আয়ের বড় একটি অংশ ব্যয় করেন দরিদ্র মানুষের সহায়তায়।

কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতির পাশাপাশি ডলার একজন সুরকারও। তবে এলাকার মানুষের কাছে তার পরিচয় একজন মানবিক মানুষ হিসেবে।

ডলারের স্বপ্ন, প্রথমে নিজের ইউনিয়ন, এরপর উপজেলা ও জেলায় এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া। আর একসময় তা পৌঁছে দিতে চান সারা দেশে। তার বিশ্বাস, সমাজের সামর্থ্যবান মানুষ এভাবে এগিয়ে এলে অনেক দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব।

মফিজুল ইসলাম ডলাররাজশাহীমা ছাগল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    ঢাকায় সিআইডি কার্যালয় ও পল্লবী থানার ভেতর ককটেল নিক্ষেপ

    ঢাকায় সিআইডি কার্যালয় ও পল্লবী থানার ভেতর ককটেল নিক্ষেপ