Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রাজশাহী

জামিন পেয়েই আদালত চত্বরে আইনজীবীকে মেরে রক্তাক্ত
রাজশাহী ● জামিন পেয়েই আদালত চত্বরে আইনজীবীকে মেরে রক্তাক্ত
রাজশাহীতে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই বাদী পক্ষের আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই আইনজীবী মারাত্মকভাবে যখম ও রক্তাক্ত হয়েছেন।পরে উপস্থিত লোকজন হামলাকারীদের কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আজ রবিবার বিকালে রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তার করা একটি মামলায় রবিবার বিকালে আদালতে হাজির হন অভিয...
সারা দেশ•২ দিন আগে
রাজশাহীতে দোকানে হামলা-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫
রাজশাহীতে দোকানে হামলা-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫
পূর্ব শত্রুতার জেরে রাজশাহীতে একটি খাবারের দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শনিবার রাত তিনটার দিকে নগরের বোয়ালিয়া থানার কমিশনার গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন জিয়ারুল (৩৮), মো. আল আমিন (৩৮), শিমুল (২৮), জিসান (২১) ও মো. মিঠুন (৫৩)। তাদের মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত আসামি। অপরজনকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।আজ রবিবার বিকালে এসআরবি-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ...
সারা দেশ•২ দিন আগে
বরখাস্ত হয়েও থামেননি, মাদকের আসরে ফের ধরা পুলিশ কনস্টেবল
বরখাস্ত হয়েও থামেননি, মাদকের আসরে ফের ধরা পুলিশ কনস্টেবল
মাদক সেবনের দায়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বিভাগীয় মামলাও চলছে। তবু থামেননি পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। গতকাল শনিবার রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকায় মাদকের আসর থেকে ফের আটক হয়েছেন তিনি।মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ নতুন নয়। কয়েক মাস আগে তিনি রাজশাহীর চারঘাট থানায় কর্মরত ছিলেন। সেখানেই প্রথম অভিযোগ ওঠে। তখন তার ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট আসে পজিটিভ।এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সংযুক্ত রাখা হয় রাজশাহী জেলা পুলিশ লাইনসে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়। সে...
সারা দেশ•২ দিন আগে
রাজশাহীতে সোনালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
রাজশাহীতে সোনালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
সোনালী ব্যাংক পিএলসির রাজশাহী ও বগুড়া জেনারেল ম্যানেজারস (জিএম) অফিসের যৌথ আয়োজনে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। রাজশাহী জিএম অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জামান মোল্লা, মো. সাফায়েত হোসেন পাটওয়ারী ও বগুড়া জিএম অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোছা. রো...
করপোরেট কর্নার•৩ দিন আগে
শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রীও দিনরাত কাজ করছেন: ভূমিমন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রীও দিনরাত কাজ করছেন: ভূমিমন্ত্রী
শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ ফিরিয়ে আনতে সরকার আন্তরিক। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে।আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইনসের শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ...
সারা দেশ•৩ দিন আগে
অটোচালক রানা হত্যার রহস্য উদ্ঘাটন, মূল হোতাসহ গ্রেপ্তার ৪
অটোচালক রানা হত্যার রহস্য উদ্ঘাটন, মূল হোতাসহ গ্রেপ্তার ৪
রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক সিহাব রানা (১৬) হত্যার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল ও তার স্ত্রী জোহুরা বেগম, চাঁপাইনবা...
সারা দেশ•৩ দিন আগে
এনজিওকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
এনজিওকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাজশাহীর তানোরে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতা গ্রেপ্তার হয়েছেন। তার নাম পলাশ আলী (৩০)। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার  সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।গ্রেপ্তার পলাশের বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে।মামলা সূত্রে জানা গেছে, তিনি একটি এনজিওতে চাকরি করেন। একই সংস্থার কর্মী...
সারা দেশ•৫ দিন আগে
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড
রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম বলেছেন, 'এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায়...
সারা দেশ•৫ দিন আগে
রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন ডেঙ্গু রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন।বুধবার (১১ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।মারা যাওয়া বুলু রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত ছিলেন। গত ৯ নভেম...
সারা দেশ•৬ দিন আগে
পুলিশ আর নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না, বললেন ডিআইজি
পুলিশ আর নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না, বললেন ডিআইজি
রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী বলেছেন, পুলিশ আর কখনো নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না। নিরপরাধ মানুষের ওপর গুলি চালানো কিংবা পুলিশের নামে কোনো ধরনের অনিয়মও বরদাশত করা হবে না।মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।রাজশাহী রেঞ্জে ডিআইজির দায়িত্ব নেওয়ার পর বগুড়ায় প্রথম সফরে এসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র জানতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের পরামর্শ নিতে এ সভার আয়োজন করা হয়।...
সারা দেশ•৭ দিন আগে
রাজশাহীতে ৪০ মশাল ও চাকুসহ ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার
রাজশাহীতে ৪০ মশাল ও চাকুসহ ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন মোহনপুরের হরিদাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫) এবং তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) ও সুমন আলী (২১)।পুলিশের ভাষ্য, পত্রপুর এলাকায় ৫০ থেকে ৬০ জন নেতা...
সারা দেশ•৭ দিন আগে
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নেওয়া হলো পেছনের ফটক দিয়ে
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নেওয়া হলো পেছনের ফটক দিয়ে
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একই বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বস্ত...
সারা দেশ•৭ দিন আগে
ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন
ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং রাজশাহী কলেজে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এ ভাষাসৈনিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।তার মেজো মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি সাংবাদিকদের মৃত্যুর খবর...
সারা দেশ•৮ দিন আগে
রাজশাহীতে সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ
রাজশাহীতে সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ
পর্যাপ্ত ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকরা।আজ সোমবার বিকালে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে তারা একই পরিবারের একাধিক ডিলারশিপ বাতিলের দাবিও জানান। প্রশাসনের আশ্বাসে ১ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে অবরোধ শুরু হয়। শীতকালীন ফসলের জন্য সার পেতে বারবার ডিলারদের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন বলে জানান কৃষকরা।তারা পর্যাপ্ত সরবরাহ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করার দাবি জানান। একই এলাকায় একই পরিবারের...
সারা দেশ•৮ দিন আগে
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
দারিদ্র্যের চক্র ভাঙতে রাজশাহীর পুঠিয়ায় শতাধিক দরিদ্র পরিবারকে বিনামূল্যে একটি করে মা ছাগল দিয়েছেন মফিজুল ইসলাম ডলার। নিজের এক একর জমিতে ফল ও সবজি চাষের আয় থেকে তিনি এই অর্থের জোগান দিচ্ছেন। তার উদ্দেশ্য, অসহায় পরিবারগুলো যেন ছাগল পালন করে আয় করতে পারে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠে। তবে তার সহায়তার পদ্ধতিও ব্যতিক্রমী। শর্ত দিয়েছেন, একটি মা ছাগল তিনবার বাচ্চা দেওয়ার পর ও একটি বাচ্চাসহ সেই ছাগলটি আরেক দরিদ্র পরিবারকে দিতে হবে। এভাবে একজন স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হলে সেই সুযোগ পৌঁছে যাব...
ধন্যবাদ•৮ দিন আগে
ডেভিস কাপ খেলতে ভিয়েতনামে রাজশাহীর রাকীন
ডেভিস কাপ খেলতে ভিয়েতনামে রাজশাহীর রাকীন
স্বপ্নের মঞ্চে এবার রাজশাহীর রাকীন। জাতীয় দলের জার্সি গায়ে ডেভিস কাপ খেলতে যাচ্ছেন তিনি। পুরো নাম মো. রাকীন রহমান রাকীন। গন্তব্য ভিয়েতনাম।ডেভিস কাপ পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা। এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাজশাহীর এই কৃতি টেনিস খেলোয়াড়। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভেন্যু ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকার নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্স।বাংলাদেশ থেকে মোট চারজন খেলোয়াড় ও একজন কোচ এই আসরে অংশ...
সারা দেশ•৯ দিন আগে
বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের
বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের
মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির নেতারা বলেছেন, রাজনৈতিক বিভেদ, হিংসা-বিদ্বেষ ও প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ শনিবার বিকালে রাজশাহীতে আয়োজিত এক আলোচনাসভায় নেতারা এ কথা বলেন।বিকালে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপ...
সারা দেশ•১০ দিন আগে
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভূমিমন্ত্রীর
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভূমিমন্ত্রীর
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, দেশের স্বার্থ রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আজ শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিকাল ৫টার দিকে নগরীর বাটার মোড়ে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা শুরু হয়। পরে সেখান থেকে একটি...
সারা দেশ•১০ দিন আগে
৭ নভেম্বরের চেতনায় বিদেশি আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলাদেশ: ভূমিমন্ত্রী
৭ নভেম্বরের চেতনায় বিদেশি আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলাদেশ: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘৭ নভেম্বরের চেতনায় বাংলাদেশ বিদেশি আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে সাহস, ঐক্য ও দেশপ্রেমের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।’আজ শনিবার সকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়...
সারা দেশ•১০ দিন আগে
বিদেশি ব্র্যান্ডের মোড়কে তৈরি হতো নকল সাপ্লিমেন্ট
বিদেশি ব্র্যান্ডের মোড়কে তৈরি হতো নকল সাপ্লিমেন্ট
বাইরে থেকে সাধারণ একটি বাড়ি। দরজায় তালা। ভেতরে চলছিল ভিন্ন এক কারবার। তৈরি হচ্ছিল বিদেশি নামীদামি প্রতিষ্ঠানের নামে ফুড সাপ্লিমেন্ট। প্যাকেটের গায়ে যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র কিংবা মালয়েশিয়ার পরিচয়। দাম দুই থেকে তিন হাজার টাকা। অথচ উৎপাদনের ঠিকানা রাজশাহীর বাঘা।অনলাইনে অর্ডার নেওয়া হতো। কুরিয়ার সার্ভিসে পৌঁছে যেত ক্রেতার ঠিকানায়। এভাবেই বিদেশি ব্র্যান্ডের মোড়কে বাজারজাতের প্রস্তুতি চলছিল বিপুল পরিমাণ নকল ফুড সাপ্লিমেন্টের। শেষ পর্যন্ত সন্ধান মেলে গোপন কারখানাটির। অভিযানে জব্দ করা হয় প্রায় দ...
সারা দেশ•১১ দিন আগে