Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী

অটোচালক রানা হত্যার রহস্য উদ্ঘাটন, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২
শেয়ার করুন:
অটোচালক রানা হত্যার রহস্য উদ্ঘাটন, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

অটোচালক রানা হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার চার আসামি

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক সিহাব রানা (১৬) হত্যার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল ও তার স্ত্রী জোহুরা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে সুজন এবং বাগানপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আবদুল হালিম।

সাবিনা ইয়াসমিনের ভাষ্য, গত ২৭ অক্টোবর বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সিহাব। ওই দিন রাত আটটার দিকে মো. হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় তাকে দিগ্রামে যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গোদাগাড়ী-আমনুরা সড়কের কলিপুর এলাকায় পৌঁছালে শিমুল পেছন থেকে লোহার হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় পরপর দুটি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ রাস্তার পাশের ধানখেতে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান শিমুল।

আরও পড়ুন

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্রসহ নিহত ২

১৪ নভেম্বর ২০২৬

তিনি আরও জানান, সিহাব বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা সোহেল রানা। এর তিন দিন পর, ৩১ অক্টোবর সকাল আটটার দিকে কলিপুর গ্রামের একটি ধানখেত থেকে সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিহাবের বাবা বাদী হয়ে গত ১ নভেম্বর গোদাগাড়ী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চারজনকে।

অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গোদাগাড়ী মডেল থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সামসুল আলম, থানার ওসি মো. সুজন মিঞা ও পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেন।

রাজশাহীঅটোচালক রানা হত্যারহস্য উদ্ঘাটন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।