Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

  • সরকারি টাকায় ব্যক্তিগত গাড়ি, মেরামতের ভুয়া বিল-ভাউচারে অর্থ লুট
  • বছরে বছরে ভুয়া বিল ভাউচারে অর্থ লুট
  • অফিসে থেকেও নিচ্ছেন সফরের বিল
  • ব্যক্তিগত খামার দেখাশোনায় সরকারি কর্মী
জামাল মো. আবু নাছের, মাধবপুর (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০০:২১
শেয়ার করুন:
গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

ছবি: আগামীর সময়

হবিগঞ্জ গ্যাস ফিল্ড দেশের লাখো মানুষের ভরসার প্রতীক। এই প্রতিষ্ঠানের গ্যাসে জ্বলছে বহু পরিবারের চুলা, ঘুরছে শিল্পের চাকা। কিন্তু রাষ্ট্রীয় এই অতি গুরুত্বপূর্ণ কোম্পানি দেখভাল যারা করছেন, তাদের অনেকেই লিপ্ত হরিলুটে। সরকারি টাকায় ব্যক্তিগত গাড়ি কেনা, আবার সেই গাড়ি ‘শোপিসের’ মতো সাজিয়ে রেখে নিয়মিত মেরামত খরচ উত্তোলন, ভুয়া বিল-ভাউচারে অর্থ লুট, অফিসে থেকেও সফরের বিল তোলাসহ নানা অনিয়ম-দুর্নীতির তথ্য আগামীর সময়ের হাতে। এসব

গাড়িমেরামত খরচপকেটেভুয়া বিলভাউচারঅর্থ লুটখামারব্যক্তিগত গাড়িহবিগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অনিয়ম
    -
    দুর্নীতির
    কেন্দ্রে
    রয়েছেন
    প্রকৌশলী
    বিনয়
    কুমার
    ঘোষ।

    বিনয় কুমার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) দায়িত্বে আছেন। শীর্ষস্থানীয় এই পদে বসে নানা অনিয়ম করলেও দেখার কেউ নেই। এ ছাড়া তার অসদাচরণ ও অনিয়মে অতিষ্ঠ হলেও চাকরি হারানো বা দূরে বদলি হওয়ার ভয়ে মুখ খোলেন না কোনো কর্মকর্তা বা কর্মচারী। এর আগে যারাই তার ভুয়া ভাউচারে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদেরই হয়রানিমূলক বদলি হতে হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

    অনুসন্ধান করতে গিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে। তারা জানালেন, যাতায়াতের জন্য সরকারি পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্যক্তিগত গাড়ি কেনার জন্য প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন চার কর্মকর্তা। শুধু তাই নয়, প্রত্যেকের ব্যক্তিগত গাড়ি মেরামতের জন্য প্রতি মাসে ৪৮ হাজার টাকা করে সরকারি তহবিল থেকে উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া ডিজিএম বিনয় কুমারের সরকারি অর্থে ব্যক্তিগত খামার ও সবজিবাগান পরিচালনা, ভুয়া বিল-ভাউচার তৈরি, কাজ না করেও অতিরিক্ত সময়ের বিল উত্তোলন, গাছ কেটে বিক্রি এবং বিভিন্ন খাতে অনিয়মের তথ্য জানালেন কর্মকর্তারা।

    হবিগঞ্জ গ্যাস ফিন্ডের ডিজিএম বিনয় কুমার। ছবি: আগামীর সময়আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন বিনয় কুমার। কর্মচারীদের অভিযোগ, বিনয় কুমার পতিত সরকারের সময় নিজেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক ক্ষমতাধর নেতা হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় ব্যবহার করে নিয়েছেন নানা সুবিধা। তবে তিনি কোন পদে ছিলেন, তা শনাক্ত করা যায়নি।

    বিনয় কুমারের অনিয়ম-দুর্নীতি

    ২০২২ সালে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ডিজিএম হিসেবে যোগ দেন বিনয় কুমার। এর আগে বিভিন্ন পদে একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালে ব্যক্তিগত গাড়ি কেনার জন্য প্রতিষ্ঠানটি থেকে ঋণ নেন ডিজিএম বিনয় কুমার, ফিল্ড ম্যানেজমেন্ট বিভাগের ব্যবস্থাপক কে এম রিয়াজ, উৎপাদন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার জাহিদ ও ফিল্ড প্রশাসন বিভাগের ব্যবস্থাপক জাকির হোসেন।

    হাতে আসা নথি অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে তাদের প্রত্যেকের গাড়ি মেরামতের জন্য মাসে ৪৮ হাজার করে প্রতি মাসে ব্যয় হচ্ছে ১ লাখ ৯২ হাজার টাকা। গত অক্টোবর পর্যন্ত ২৭ মাসে সেই ব্যয় দাঁড়ায় ৫১ লাখ ৮৪ হাজার টাকা। এটি নিয়মিত হিসাব, তবে এর সঙ্গে বিভিন্ন ভুয়া বিল-ভাউচার রয়েছে। এমনকি এসব গাড়ি বসিয়ে রেখে নিয়মিত বিল তুললেও দাপ্তরিক কাজে ব্যবহার করছেন সরকারি গাড়ি।

    সরকারি শ্রমিকে ব্যক্তিগত খামার ও বাগান

    গ্যাস ফিল্ডের ভেতরে ডিজিএমের ব্যক্তিগত ছাগল ও মুরগির খামার এবং সবজিবাগান রয়েছে। এসব দেখাশোনা করছেন প্রতিষ্ঠানটির দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা। তাদের মজুরিও দেওয়া হয় সরকারি তহবিল থেকে। এ ছাড়া অতিথিশালার বাজারের তালিকায় ডিজিএমের বাসার বাজার এবং ব্যক্তিগত অতিথিদের আপ্যায়নের খরচও যুক্ত করা হয়।

    এ ছাড়া অতিরিক্ত সময়ের দায়িত্ব পালন না করেও ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ উত্তোলন, সড়ক মেরামত না করেও বিল তুলে আত্মসাৎ, গ্যাস ফিল্ডের ভেতরে গাছ কেটে বিক্রির অভিযোগও সবার মুখে মুখে।

    হবিগঞ্জ গ্যাস ফিল্ড। ছবি: আগামীর সময়গ্যাস ফিল্ডের সাবেক উপব্যবস্থাপক (প্রশাসন) জহিরুল হক চৌধুরী জানালেন, ২০২৬ সালের ৬ জুলাই নিরাপত্তা বিভাগ থেকে তাকে প্রশাসনে দায়িত্ব দেওয়া হয়। সেখানে প্রায় এক মাস কাজ করার সময় তিনি বিভিন্ন অনিয়ম ও ভুয়া বিলের বিষয় দেখতে পান। এসব বিলে স্বাক্ষর করতে রাজি না হওয়ায় তাকে বাখরাবাদ গ্যাস ফিল্ডে বদলি করা হয়।

    বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্মচারী ইউনিয়নের সাবেক অফিস সম্পাদক জারু মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস ফিল্ডে নানা অনিয়ম চলছে। প্রতিবাদ করলেই বদলি। ডিজিএম বিনয় কুমার অফিসে থেকেও তোলেন বিভিন্ন এলাকায় ভ্রমণের জন্য সফর বিল।

    অনিয়মের প্রতিবাদ করে বদলি হওয়ার কথা জানালেন গ্যাস ফিল্ডের সাবেক ব্যবস্থাপক (হিসাব) মো. ইব্রাহিমও। তার ভাষ্য, ভুয়া বিল-ভাউচারের বিষয়ে জানতে চাওয়া ও স্বাক্ষর না করার কারণে তাকেও বদলি করা হয়েছিল।

    ডিজিএম বিনয় কুমার ঘোষের কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত। তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিয়ে অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইতেই বিরক্তি প্রকাশ করেন এই প্রকৌশলী। তিনি বললেন, ‘এ ব্যাপারে আমার বক্তব্য নিতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আসতে হবে।’

    অভিযোগের বিষয়ে উৎপাদন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার জাহিদ বললেন, চার কর্মকর্তার গাড়ি ব্যবহৃত হচ্ছে এবং অফিসের নিয়ম অনুযায়ী মেরামতের টাকা দেওয়া হয়। গ্যাস ফিল্ডের ভেতরে ছাগল পালনের বিষয়ে কিছু বলতে পারব না।

    হবিগঞ্জ গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আশরাফুল আলমের ভাষ্য, অভিযোগগুলোর বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে দিলে নেবেন প্রয়োজনীয় ব্যবস্থা।