Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭
শেয়ার করুন:
অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

গ্রাফিকস: আগামীর সময়

নিরাপদ জনপদের প্রত্যাশা সবসময়ের। অপরাধের বাড়বাড়ন্ত ঠেকাতে এবার দীর্ঘমেয়াদি ও সুনির্দিষ্ট ছক কষেছে পুলিশ সদর দপ্তর। বিগত কয়েক বছরের অপরাধের চিত্র বিশ্লেষণ করে সাজানো হয়েছে তিন মেয়াদি এই রূপরেখা। এরই মধ্যে যার বাস্তবায়ন শুরু হয়েছে মাঠপর্যায়ে।

২০২১ সাল থেকে চলতি বছরের মে মাস। এই সাড়ে পাঁচ বছরের অপরাধের তথ্য ও ধরন খুঁটিয়ে দেখছে পুলিশের বিশেষ কমিটি। অপরাধের রুট, গ্যাং সংস্কৃতি আর অপরাধের ধরন বদলে গেছে অনেকটাই। সঙ্গে কমেছে মাঠপর্যায়ের পুলিশের মনোবলও। তাই পুরনো ধারা ভেঙে নতুন উদ্যমে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, পিবিআই, সিআইডি, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন— সবাই মিলে কাজ করছে এই পরিকল্পনা বাস্তবায়নে।

বছরভিত্তিক পরিকল্পনায় স্বল্পমেয়াদে শূন্য থেকে এক বছরের মধ্যে ছোট ছোট অপরাধ এবং পুলিশের মনোবল ফেরানোর মতো কাজ চলবে। মধ্যমেয়াদি এক থেকে দুই বছরের পরিকল্পনায় রয়েছে সারা দেশে সিসি ক্যামেরা স্থাপন। এ ছাড়া একই অপরাধে বারবার গ্রেপ্তার হওয়া আসামিদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ তথ্যভাণ্ডার। আর দীর্ঘমেয়াদি দুই থেকে পাঁচ বছরের পরিকল্পনায় রয়েছে অপরাধ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রম।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম আগামীর সময়কে বলছিলেন, ‘যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, সেগুলোর কাজ এরই মধ্যে শুরু হয়েছে। কিছু সুপারিশ বাস্তবায়নে অর্থের প্রয়োজন হচ্ছে। সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’

স্বল্পমেয়াদি পরিকল্পনায় রয়েছে যা

গোয়েন্দা তথ্য সংগ্রহ শেষে ঝুঁকিপূর্ণ ও কৌশলগত স্থান নির্ধারণ করে জোরদার করা হবে পুলিশি টহল ও তল্লাশি কার্যক্রম। অপরাধ প্রতিরোধে কৌশলগত স্থানগুলো চিহ্নিত করে আনা হবে সিসি ক্যামেরার নজরদারির আওতায়। অপরাধ সংঘটনের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিতির ব্যয়িত সময় আনা হবে কমিয়ে। দ্রুততম সময়ে অপরাধের বিচার নিশ্চিত করতে কমিয়ে আনা হবে তদন্তে ব্যয়িত সময়ও। বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে বাড়ানো হবে ধার্য তারিখে আদালতে সাক্ষী হাজিরের হার। বাড়ানো হবে পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা তামিলের হার এবং কমানো হবে ব্যয়িত সময়। ডাকাতি, দস্যুতা, অপহরণকারী, অবৈধ অস্ত্রধারী ও মাদকসংশ্লিষ্ট অপরাধীদের তথ্যভাণ্ডার তৈরি করে আইনের আওতায় আনতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো হবে বিশেষ অভিযান। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়াতে গ্রহণ করা হবে জনসম্পৃক্ত কর্মসূচি। অপরাধের শিকার নারী ও শিশুদের অভিযোগ গ্রহণের জন্য দেশের থানাগুলোতে সৃষ্টি করা হবে উপযুক্ত পরিবেশ। কিশোর গ্যাং সদস্যদের চিহ্নিত করে তাদের সুপথে ফিরিয়ে আনতে কর্মসূচি এবং প্রয়োজনে সিআরপিসির ১১০ ধারায় কার্যক্রম গ্রহণের পাশাপাশি পিআরবির ৬২৮ বিধিতে ব্যবস্থা করা হবে গ্যাং কেস রুজুর। অনলাইনভিত্তিক অপরাধ প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরদার করা হবে কার্যকর নজরদারি। থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে চালু হবে প্রয়োজনীয় তথ্যসংবলিত ভিজিটর ম্যানেজমেন্ট সিস্টেম। প্রো-অ্যাকটিভ পুলিশিং জোরদারে থানা এলাকায় বিভিন্ন বিরোধ ও সংঘাতের তথ্য সংগ্রহ করে সম্ভাব্য ফৌজদারি অপরাধ প্রতিরোধে গ্রহণ করা হবে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা। মাদক, মানব ও অস্ত্র পাচার এবং চোরাচালানের রুট চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি গ্রহণ করা হবে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। অভিযান ও তল্লাশি কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা হবে বডিওর্ন ক্যামেরার ব্যবহার।

মধ্যমেয়াদি পরিকল্পনা

অপরাধ প্রতিরোধে সারা দেশে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতা বাড়ানো। সুগম করা হবে সেবাপ্রত্যাশীদের জন্য অনলাইনে অভিযোগ দায়েরের সুবিধা। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া এবং জননিরাপত্তা ত্বরান্বিত করতে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এর সক্ষমতাও বাড়ানো হবে। তদন্তে মৌখিক সাক্ষ্যের পাশাপাশি বৈজ্ঞানিক ও ফরেনসিক সাক্ষ্যের ব্যবহার বৃদ্ধি করা হবে। হত্যা, ডাকাতি, সিঁধেল চুরি, দোকানে চুরি, অপহরণ, দাঙ্গা, আগুনের ঘটনা, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে সংঘটিত অপরাধ, বড় ধরনের সাইবার আক্রমণের মতো অপরাধের ক্রাইমসিন ম্যানেজমেন্ট নিশ্চিত এবং প্রশিক্ষিত জনবল তৈরি করা হবে। বাস্তবসম্মত করা হবে সব ধরনের মামলার তদন্ত ভাতা। আদালতে সাক্ষীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীলে স্থাপন করা হবে সাক্ষী ব্যবস্থাপনা ডেস্ক। সাক্ষ্য প্রদানের তারিখ অবহিতকরণ সহজ করতে চালু করা হবে সাক্ষীদের প্রতি স্বয়ংক্রিয় বার্তা প্রেরণ পদ্ধতি। মাদক মামলা তদন্ত, প্রসিকিউশনকে সহায়তা ও সমন্বয় জোরদারে জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে গঠন করা হবে মাদক প্রতিরোধ সেল। অজ্ঞাতপরিচয় মরদেহ দ্রুত ও নির্ভুলভাবে শনাক্তে তৈরি করা হবে উন্নত প্রযুক্তিনির্ভর পদ্ধতি ও সমন্বিত তথ্যভাণ্ডার। সাইবার ক্রাইম প্রতিরোধে শনাক্তকরণ, প্রতিরোধ ও কার্যকর তদন্ত নিশ্চিতে বাড়ানো হবে প্রযুক্তিগত সক্ষমতা। মাঠপর্যায়ে সাইবার অপরাধ প্রতিরোধ কার্যক্রম জোরদারে প্রতি জেলা ও মেট্রোপলিটন পুলিশের অধীনে প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে গঠন করা হবে সাইবার ক্রাইম ইউনিট। থানায় সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিতে চালু করা হবে প্রয়োজনীয় সুবিধাসংবলিত অপেক্ষা কক্ষ। তথ্যভিত্তিক ও কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় এলাকাভিত্তিক অপরাধের তথ্য বিশ্লেষণ করে প্রণয়ন করা হবে ক্রাইম ইনডেক্স।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ব্যবহারের মাধ্যমে সম্ভাব্য অপরাধস্থল চিহ্নিত করে যথোপযুক্ত সরঞ্জামসহ নিশ্চিত করা হবে পুলিশি উপস্থিতি। মামলার তদন্ত প্রক্রিয়া ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা করা হবে নিশ্চিত। থানার কার্যক্রম ও তদন্ত ডিজিটালাইজেশনের জন্য সরবরাহ করা হবে পর্যাপ্ত কম্পিউটার। সব জেলা ও মেট্রোপলিটন ইউনিটে ক্রাইমসিন ভ্যান সরবরাহ এবং প্রশিক্ষিত জনবল তৈরি করে অপরাধস্থল ব্যবস্থাপনা ও তদন্ত কার্যক্রমের সক্ষমতা বাড়ানো হবে। আলামত সংরক্ষণের পর্যাপ্ত নিরাপদ স্থান সংকুলানসহ মালখানা ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করা হবে। তদন্তকারী কর্মকর্তা ও বিট অফিসারের কর্মতৎপরতা তদারকিতে সারা দেশে চালু করা হবে সিআইডিএমএস (ক্রাইম ইনভেস্টিগেশন ডিজিটাল মনিটরিং সিস্টেম)। মামলার তদন্ত ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় থানার জনবলকে অপারেশন  ও তদন্ত শাখায় বিভক্ত করা হবে। থানা এলাকার জনসংখ্যা ও অপরাধ বিবেচনায় সৃষ্টি করা হবে পর্যাপ্ত জনবল। টহল কার্যক্রম জোরদার ও দ্রুত সাড়াদানের জন্য সরবরাহ করা হবে পর্যাপ্তসংখ্যক যানবাহন। ময়নাতদন্তের মরদেহ পরিবহনে দেশের প্রতিটি থানা ও মেট্রোপলিটন পুলিশ ইউনিটের জন্য সরবরাহ করা হবে ফ্রিজিং ভ্যান।

পরিকল্পনার বাইরেও যে বিষয়গুলোতে গুরুত্ব

পুলিশের সাড়াদানের সময় কমিয়ে ভুক্তভোগীদের দ্রুত সুরক্ষা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করা হবে। অভ্যাসগত অপরাধীদের তথ্যভাণ্ডার প্রস্তুত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হবে নিয়মিত অভিযান। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের হার বৃদ্ধি ও পরোয়ানা তামিলে ব্যয়িত সময় কমিয়ে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করা হবে। দেশের সব থানায় অনলাইনে অভিযোগ দাখিলের সুবিধা সম্প্রসারণ ও কার্যকর করা হবে। থানার জনবলকে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মামলার তদন্ত কার্যক্রমের জন্য করা হবে পুনর্বিন্যাস। মামলার তদন্তের মানোন্নয়নের মাধ্যমে তদন্ত কার্যক্রমে পুলিশের দক্ষতা, স্বচ্ছতা ও বাড়ানো হবে পেশাদারিত্ব। সাইবার অপরাধসহ প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধ, শনাক্তকরণ ও উদঘাটনে প্রয়োজনীয় প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা বাড়ানো হবে। নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ এবং তাদের সুরক্ষায় উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে। সাক্ষীদের ভোগান্তি দূর ও সহায়তা প্রদানে কার্যকর সাক্ষী ব্যবস্থাপনা গ্রহণ। শিশু-কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সচেতনতামূলক উদ্যোগ ও আইনগত ব্যবস্থা গ্রহণ। অজ্ঞাতপরিচয় মৃতদেহ দ্রুত শনাক্তকরণে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ। ছিনতাই বা পকেটমারের মাধ্যমে চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের প্রবণতা রোধে আইএমইআই পরিবর্তনে জড়িত ব্যক্তি ও চক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ। সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই প্রতিরোধে সংঘবদ্ধ অপরাধী চক্রকে শনাক্ত করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে কার্যকর আইনগত ব্যবস্থা। 

অপরাধদমনমহাপরিকল্পনাবাড়বাড়ন্তপুলিশরূপরেখামেট্রোপলিটনপিবিআইসিআইডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা