Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

ছয় মাসে খুনের অর্ধেকই ঢাকা-চট্টগ্রামে

ছয় মাসে খুনের অর্ধেকই ঢাকা-চট্টগ্রামে

দিনের পর দিন খুন, ডাকাতি, অপহরণ আর নারী-শিশু নির্যাতনের ঘটনায় ভারী হচ্ছে দেশের অপরাধের খাতা। নতুন সরকারের প্রথম ছয় মাসে পুলিশের নথিভুক্ত পরিসংখ্যান বলছে, দেশে গড়ে প্রতিদিন প্রায় ১০টি হত্যাকাণ্ড ঘটেছে। একই সময়ে প্রতিদিন গড়ে সাতটি ডাকাতি, তিনটি অপহরণ এবং কমপক্ষে দুজন পুলিশ সদস্য হেনস্তার শিকার হয়েছেন। আর নারী ও শিশু নির্যাতনের ঘটনায় প্রতিদিন গড়ে ৬২টি মামলা হয়েছে। অর্থাৎ, সরকারের প্রথম ১৮০ দিনের অপরাধচিত্রে প্রায় প্রতিটি দিনই শুরু বা শেষ হয়েছে একাধিক সহিংস ঘটনার খবর দিয়ে। রাজধানী থেকে প্রত্যন্ত জন...
জাতীয়•২ ঘণ্টা আগে
রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো একসময় ছিল নিপীড়ন থেকে পালিয়ে আসা লাখো মানুষের আশ্রয়স্থল। কিন্তু সময়ের সঙ্গে সেই আশ্রয়শিবিরের ভেতরেই এখন ঘনীভূত হচ্ছে নতুন এক আতঙ্ক। আধিপত্যের লড়াই, অভ্যন্তরীণ কোন্দল, খুন, অবৈধ অস্ত্রের দাপট, মাদক কারবার, অপহরণ ও চাঁদাবাজি— বহুমাত্রিক অপরাধে ক্রমেই অস্থির হয়ে উঠছে ৩৩টি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প। গত সাড়ে ৬ বছরের হিসাব বলছে, এই ক্যাম্পগুলোতেই ঘটেছে ২৪৭টি হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও নজরদারির মধ্যেও থামছে না অপরাধচক্রের...
জাতীয়•এক দিন আগে
শাহবাগ থানায় ১৮ দিনে ২৪ অজ্ঞাত লাশ

শাহবাগ থানায় ১৮ দিনে ২৪ অজ্ঞাত লাশ

গত ১২ আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলিতে করে আনা হয় ১৫ বছর বয়সী এক কিশোরীকে। সঙ্গে ছিলেন এক ব্যক্তি। নিজেকে কিশোরীর আত্মীয় পরিচয় দিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলেন। কিন্তু ট্রলি এগিয়ে জরুরি বিভাগের দিকে যেতেই রহস্যজনকভাবে পালিয়ে যান। চিকিৎসক পরীক্ষা করে জানালেন, কিশোরী আগেই মারা গেছে। এরপর কেটে গেছে কয়েক দিন। পুলিশ খুঁজেছে তার পরিচয়, স্বজনের সন্ধান। আঙুলের ছাপ, বিভিন্ন তথ্য এবং সম্ভাব্য সব সূত্র ধরে চেষ্টা হয়েছে। শাহবাগ থানায় হয়েছে অপমৃ...
রাজধানী•৫ দিন আগে
মহাসড়কেও পাতা হচ্ছে জাল

মহাসড়কেও পাতা হচ্ছে জাল

চাঁদাবাজি, ছিনতাই-ডাকাতি, চোরাচালান ও বেপরোয়া গতির মতো অপরাধ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসি ক্যামেরা। চলতি মাসের শেষেই আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবে হাইওয়ে পুলিশ। সংশ্লিষ্টদের আশা, সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি দুর্ঘটনায় দ্রুত সাড়া ও যানজট নিয়ন্ত্রণেও প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার এআইভিত্তিক ভিডিও সার্ভিল্যান্সের আওতায় আনা হচ্ছে। এ মহাসড়কে আগে থেকেই থা...
জাতীয়•১১ দিন আগে
লোডশেডিংয়ের ধকল সিগন্যাল বাতিও অচল

লোডশেডিংয়ের ধকল সিগন্যাল বাতিও অচল

শুধু মানুষ নন, দেশে চলমান লোডশেডিংয়ের ধকল পোহাতে হচ্ছে ট্রাফিক সিগন্যাল বাতিকেও। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যাচ্ছে এসব বাতি আর বিপাকে পড়ছে যানবাহনগুলো। সিগন্যাল বাতি বন্ধ হয়ে গেলে গাড়ি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নাকি চলতে শুরু করবে, এখন সেটিও ভাবতে হচ্ছে চালকদের। সবশেষ গত বুধবার রাতে বেশ বিড়ম্বনাতেই পড়তে হয় ঢাকার চালকদের। সেদিন একযোগে বিভিন্ন এলাকায় লম্বা সময় ধরে চলে লোডশেডিং। বেসরকারি চাকরিজীবী সোহাগ অফিস শেষে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। তিনি যখন শাহবাগ, মিন্টো রোড, কা...
রাজধানী•১২ দিন আগে
বোমাতঙ্কে জঙ্গিবাদের ছায়া, ফিরছে পুরনো ভয়!

বোমাতঙ্কে জঙ্গিবাদের ছায়া, ফিরছে পুরনো ভয়!

বেশ কিছু দিন নীরবতার পর ফের ফিরছে পুরনো ভয়। প্রায় দুই বছর দেশে কোনো উগ্রবাদী তৎপরতার তথ্য ছিল না। কিন্তু হঠাৎই ছড়িয়ে পড়া বোমাতঙ্ক উদ্বেগ তৈরি করেছে জনমনে। দেশের বিভিন্ন স্থানে একের পর এক পাওয়া যাচ্ছে বোমা বা বোমাসদৃশ বস্তু। কোথাও বা ঘটছে বিস্ফোরণ। এমন প্রেক্ষাপটে নতুন করে উগ্রবাদ নিয়ে আলোচনা সামনে এসেছে। যদিও পুলিশ বলছে, উগ্রবাদের লক্ষণ নেই। কিন্তু টার্গেট করে বোমাতঙ্ক কারা ছড়াচ্ছে, বিষয়টি নিয়ে খোদ চিন্তিত পুলিশ কর্তারা। তাদের ভাষ্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তৃতীয় কোনো পক্ষ বোমাতঙ্ক ছড়িয়ে...
জাতীয়•১৪ দিন আগে
খারাপ ফলই শেষ কথা নয়...

খারাপ ফলই শেষ কথা নয়...

দেশ জুড়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয় গত সোমবার দুপুরে। যদিও ফল প্রকাশের আনন্দ সবার ঘরে সমান বার্তা নিয়ে আসেনি। কারও ঘরে বইছে খুশির জোয়ার। আবার কারও ঘরে নেমেছে ঘোর নিস্তব্ধতা। অকৃতকার্য হওয়ার বিষাদ রূপ পাচ্ছে আত্মহননের মতো চরম সিদ্ধান্তেও। জীবনের সূচনাতেই থেমে যাচ্ছে সম্ভাবনা। এ বছর অকৃতকার্য হয়েছে প্রায় সাত লাখ শিক্ষার্থী। কাঙ্ক্ষিত ফল না পেয়ে কিংবা অকৃতকার্য হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে অনেকেই। প্রত্যাশিত ফল না পাওয়া বহু শিক্ষার্থী এখন পারিবারিক ও সামাজিক হেনস্তার মুখে। তবে শিক্ষা ও ম...
জাতীয়•১৪ দিন আগে
‘তালাকের কথা শুনেই’ স্ত্রীসহ শাশুড়িকে হত্যা

‘তালাকের কথা শুনেই’ স্ত্রীসহ শাশুড়িকে হত্যা

রাজধানীর কলাবাগানে নৃশংসভাবে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক জামাতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে, স্ত্রী ফারজানা আক্তার রাত্রী (২০) ও শাশুড়ি ফিরোজা বেগমের (৩৯) শরীরে ১০ থেকে ১২টি ছুরির জখমের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়। তবে কথা-কাটাকাটি বা ঝগড়া থেকে এই খুন করা হয়েছে, না কি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড— খতিয়ে দেখছে পুলিশ।তদন্ত সংশ্লিষ্ট ও পারিবারিক সূত্র বলছে, সাধারণত এমন হত্যাকাণ্ডে পরকীয়া বা সন্দেহের বিষয় সামনে এলেও এ ঘটনায় এমন কোনো তথ্য পায়নি পুলিশ। তব...
রাজধানী•২৩ দিন আগে
পেতে রাখা বোমায় রহস্য, শঙ্কা!

পেতে রাখা বোমায় রহস্য, শঙ্কা!

রাজধানীতে একের পর এক বোমা উদ্ধারে জনমনে বাড়ছে আতঙ্ক, রয়েছে শঙ্কাও। লোকসমাগমকে টার্গেট করে বিভিন্ন জায়গায় বিস্ফোরক ফেলে রাখছে দুর্বৃত্তরা। এগুলোয় ব্যবহার করা হচ্ছে উদ্বেগজনক মাত্রার সালফার, বিয়ারিং বল ও লোহার স্প্লিন্টার এবং নানা ধরনের দাহ্য পদার্থ। এগুলোর একেকটি বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ হতাহত হতে পারত বলেও আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গত বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়ায় মুদিদোকানের সামনে থেকে প্রেশার কুকারের মধ্যে পাওয়া যায় একটি শক্তিশালী বোমা। সেটি নিষ্ক্রিয় শেষে ঢাকা মহানগর পুলিশের (ড...
জাতীয়•২৫ দিন আগে
একদিকে বোমা উদ্ধার, অন্যদিকে উগ্রবাদ নেই বলছে পুলিশ

একদিকে বোমা উদ্ধার, অন্যদিকে উগ্রবাদ নেই বলছে পুলিশ

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে রাখা হয়েছিল শক্তিশালী ‘পাইপ বোমা’। ছাতাটিতে মিটমিট করে লাল লাইট জ্বলছিল ও শব্দ হচ্ছিল। ব্যস্ততম সড়কে কেউ ছাতাটি ধরলেই ঘটত বিস্ফোরণ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রাকে টার্গেট করেই সেখানে বোমাটি রাখা হয়েছিল বলে ধারণা অপরাধ বিশেষজ্ঞদের।গত শুক্রবার সন্ধ্যায় বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন পথচারীরা। পরে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। এরপর চার দিন পার হয়ে গেলেও এই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। সিটিটিসি বল...
রাজধানী•এক মাস আগে
মোহাম্মদপুরের অপরাধে লাগাম টানবে কে

মোহাম্মদপুরের অপরাধে লাগাম টানবে কে

বাংলাদেশের রাজধানী ঢাকা বলা হলেও অপরাধের রাজধানী বলা হয় মোহাম্মদপুরকে। প্রকাশ্যে কুপিয়ে খুন, গুলি করে হত্যা, শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন, সন্ধ্যা নামলেই দেশীয় অস্ত্রের মহড়াসহ কী না হয় সেখানে। শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালায় এখানকার অপরাধীরা।অপরাধের স্বর্গরাজ্য হয়ে ওঠার বিষয়ে মোহাম্মদপুরবাসী দায়ী করছেন পুলিশের দুর্বলতাকে। তবে পুলিশের যুক্তি, ঘনবসতি এলাকায় অপরাধ দমন করতে বেগ পোহাতে হয়, আক্রমণের শিকারও হচ্ছেন তারা। প্রতিদিন অভিযান, গ্রেপ্তার করেও কমছে না অপরাধ। পুলিশের দাবি...
রাজধানী•এক মাস আগে
শিক্ষার্থীদের টাকায় কেনা বিএসবির সম্পদ ক্রোক করেছে সিআইডি

শিক্ষার্থীদের টাকায় কেনা বিএসবির সম্পদ ক্রোক করেছে সিআইডি

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী লামিয়া (ছদ্মনাম)। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কলেজ থেকে তাকে জানানো হয়, আমেরিকায় স্কুলিং ভিসার মাধ্যমে তিনি স্কলারশিপ পেয়েছেন। কলেজ অফিস থেকে যোগাযোগ করতে তাকে ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের পরিচালিত প্রতিষ্ঠান বিএসবি গ্লোবালে পাঠানো হয়। সেখানে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের উপস্থিতিতে ‘শুভেচ্ছা অনুষ্ঠানের’ আয়োজন করা হয়। অনুষ্ঠানের পর বিএসবি গ্লোবালের কর্মকর্তারা জানান, ভিসা প্রসেসিংসহ এক বছরের সেশন ফি বাবদ ৬০ হাজার ডলার খর...
শিক্ষা•এক মাস আগে
সাড়ে ৬ বছরে পাহাড়ধসে গেল ৯২ প্রাণ

সাড়ে ৬ বছরে পাহাড়ধসে গেল ৯২ প্রাণ

টানা বৃষ্টি আর উজানের ঢল। পার্বত্য অঞ্চলে মেঘের গর্জন মানেই বুক কাঁপানো আতঙ্ক। মুহূর্তেই ধসে পড়ছে মাটির স্তূপ। মাটিচাপায় নিমেষেই হারিয়ে যাচ্ছে একেকটি তাজা প্রাণ। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধস এখন যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বর্ষা এলেই দীর্ঘ হয় মৃত্যুর মিছিল। স্বজনহারা মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পাহাড়ের বাতাস। কখন কোন পাহাড় ভেঙে পড়বে, সেই আতঙ্কে নির্ঘুম রাত কাটে হাজারো মানুষের। খাতা-কলমে মৃত্যুর হিসাব রাখা হলেও, বাস্তবের ক্ষত আরও অনেক গভীর। ফায়ার সার্ভিসের সাম্প্রতিক পরিসংখ্যান অত্যন্...
জাতীয়•এক মাস আগে
কমেছে সহনশীলতা বেড়েছে উগ্রতা

কমেছে সহনশীলতা বেড়েছে উগ্রতা

রাজধানীর দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার সাঞ্জু। টিফিন শেষে হাঁটছিল রাস্তায়; হঠাৎ একই স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী পথ আটকে বলে— ‘তুই আমাকে সিনিয়র হিসেবে সম্মান দিস না কেন?’ এরপর তর্কবিতর্কের একপর্যায়ে দশম শ্রেণির ওই শিক্ষার্থী তার পকেটে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করে সাঞ্জুর পেটে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই কিশোর। গত ২৮ জুন দুপুরে ঘটে এ ঘটনা। এর দুদিন আগে ২৬ জুন নোয়াখালীর সোনাইমুড়ীতে একদল কিশোর-তরুণকে প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদ...
জাতীয়•২ মাস আগে
১০ বছরেও বিচার আটকে আপিলে

১০ বছরেও বিচার আটকে আপিলে

ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল ২০১৬ সালের ১ জুলাই, শুক্রবার। সন্ধ্যার আলো নিভতেই রাজধানী ঢাকার গুলশানের ৭৯ নম্বর রোড যায় থমকে। কূটনৈতিক পাড়ার ‘হলি আর্টিজান বেকারি’ যেন রূপ নেয় এক জীবন্ত নরকে। আচমকা স্তব্ধ হয় চারপাশ। শুরু হয় এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়। জঙ্গিদের বুলেটে ক্ষতবিক্ষত হয় দেশি-বিদেশি ২০ জনের শরীর। পুরো দেশ তাকিয়ে ছিল গুলশানের দিকে। রুদ্ধশ্বাস সেই রাতের ভয়াল স্মৃতি আজ ১০ বছর পরও তাজা। মনে পড়লেই এখনো শিউরে ওঠতে হয়। হলি আর্টিজান হত্যাযজ্ঞের পর পেরিয়ে গেছে এক দশক। এ ঘটনায় হওয়া মামলার পার...
জাতীয়•২ মাস আগে
একাকী চিকিৎসকের নিস্তব্ধ মৃত্যু

একাকী চিকিৎসকের নিস্তব্ধ মৃত্যু

এলোমেলো কক্ষে শতাধিক বই, চলছিল টেবিল ফ্যান। খাটের ওপর মানিব্যাগ, চিপসের বক্স। মরদেহ খাটের ওপর বসা অবস্থায়। তবে মাথার অংশ ছিল চেয়ারের ওপর। মাথায় গামছা প্যাঁচানো, হাতে টিস্যু, পরনে মেক্সি। বিছানাও ছিল টানটান।বলছিলাম আজিজ সুপার মার্কেট ভবনের ১৪ তলা থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত চিকিৎসক ফারা ফেরদৌসের (৩২) কথা। তিনি ৩৯তম বিসিএসের একজন চিকিৎসক। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কোর্স করছিলেন।গতকাল শুক্রবার দুপুরে স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহবাগ...
রাজধানী•২ মাস আগে
এবার কাঁটাতারের বেড়া দিচ্ছে বাংলাদেশ

এবার কাঁটাতারের বেড়া দিচ্ছে বাংলাদেশ

সীমান্ত দিয়ে অবৈধ পণ্য দেশে ঢোকে— এটি নতুন কিছু নয়। যুগ ‍যুগ ধরে চলছে। সীমান্তবর্তী মানুষের কাছে এটি স্বাভাবিক ঘটনা। এর প্রবেশপথ অনেকটাই নির্বিঘ্ন। কোথাও বেড়া নেই। একেবারেই অরক্ষিত। মাঝেমধ্যে বিজিবির অভিযানে জব্দ করা হয় নানা পণ্য। সে তালিকা দেখে ‘কপালে ভাঁজ’ পড়বে যে কারোরই। কারণ সেখানে আছে অত্যাধুনিক অস্ত্র, রকেট লঞ্চার, গোলাবারুদ, কেজি কেজি স্বর্ণের বার এবং বিভিন্ন ধরনের মাদক। শুধু চোরাকারবারি নয়, সম্প্রতি শুরু হয়েছে ভারত থেকে দেশের অভ্যন্তরে ‘পুশইন’। পাশাপাশি থেমে থেমে চলে রোহিঙ্গা অনুপ্রবেশ।...
জাতীয়•২ মাস আগে
নীরব ভুক্তভোগী, বেপরোয়া ব্ল্যাকমেইলার

নীরব ভুক্তভোগী, বেপরোয়া ব্ল্যাকমেইলার

কয়েকটি ছবি, কিছু ব্যক্তিগত তথ্য কিংবা একটি ভিডিও। মুহূর্তের অসতর্কতায় চলে যেতে পারে অন্য কারও হাতে; হতে পারে দীর্ঘদিনের আতঙ্কের কারণ। প্রযুক্তির সুবিধা যত বাড়ছে, তত বাড়ছে সাইবার অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্ল্যাকমেইল করা হচ্ছে ব্যক্তিগত ছবি, ভিডিও বা তথ্য ব্যবহার করে।...
জাতীয়•৩ মাস আগে
নাগরিকত্বের প্রমাণ আছে, তবু ঠেলছে ভারত

নাগরিকত্বের প্রমাণ আছে, তবু ঠেলছে ভারত

ভারতের বীরভূমের মুরারইয়ের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে তার স্বামী-সন্তানসহ গত বছরের জুনে বাংলাদেশে পুশইন করেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে সময় যে ছয়জনকে জোর করে বাংলাদেশের সীমান্তের ভেতর ঠেলে দেওয়া হয়েছিল, তাদের সবারই ছিল ভারতীয় নাগরিকত্ব। ফলে ঝড় ওঠে সমালোচনার। চার মাস পর আদালতের...
জাতীয়•৩ মাস আগে
পুশইন অস্থিরতায় সীমান্ত সম্মেলন

পুশইন অস্থিরতায় সীমান্ত সম্মেলন

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশের সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। বিএসএফের পুশইন প্রচেষ্টায় এই মুহূর্তে ১৩ জেলার সীমান্তে তৈরি হয়েছে একধরনের উদ্বেগ। বিজিবির তথ্যমতে, গত সপ্তাহে কমপক্ষে ৩০০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এমন পরিস্থিতি...
জাতীয়•৩ মাস আগে