Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বারবার আগুন-হামলায় মামলা করতে চায় না গ্রামীণ ব্যাংক

  • দুই বছরে ১৮ শাখায় হামলা-অগ্নিসংযোগ
  • জয় বাংলা স্লোগান দিয়ে হামলার অভিযোগ
  • গত দুদিনে ৩ শাখায় আগুন তদন্তেও ধীরগতি
সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮
শেয়ার করুন:
বারবার আগুন-হামলায় মামলা করতে চায় না গ্রামীণ ব্যাংক

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বারবার শিরোনামে উঠে আসছে গ্রামীণ ব্যাংকের নাম। কখনো হামলা, ভাঙচুর বা আগুনের ঘটনায় খবরে থাকছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটি। ২০২৫ সাল থেকে গত ‍বুধবার পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় অন্তত ১৮টি আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় আইনি সহায়তা নিতে অনীহা দেখা গেছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের। সম্প্রতি দুদিনে ব্যাংকের তিনটি শাখায় অগ্নিসংযোগ ও হামলা চালানোর ঘটনায় জিডি করা হয়েছে থানা থেকে।

রাজনৈতিক অস্থিরতার বিভিন্ন সময়ে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগগুলো ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ ঋণসংক্রান্ত নথি, আসবাবপত্র, মোটরসাইকেল ও অফিসের সরঞ্জাম। এ অবস্থায় প্রশ্ন উঠছে, গ্রামীণ ব্যাংককে কি দেখা হচ্ছে রাজনৈতিকভাবে? এর পেছনে কি রাজনৈতিক বিরোধ, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ? গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের দাবি, হামলা চালানো হচ্ছে রাজনৈতিক ক্ষোভ থেকেই।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসহ নানা ধরনের বাধা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে চিহ্নিত করেন দলটির নেতাকর্মীরা। সেই ক্ষোভ থেকে গ্রামীণ ব্যাংকের ওপর হামলা চালানো হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন’ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী আগামীর সময়কে বলেছেন, বিষয়টি কিছুটা ঝিকে মেরে বউকে বোঝানোর মতো। অনুশোচনা না করে সহিংসতার প্রবণতায় আওয়ামী লীগ। ব্যক্তিকে টার্গেটে রেখে প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ করা ঠিক নয়। এটা আর্থিক প্রতিষ্ঠান, ক্ষতি দিনশেষে সবারই।

দুদিনে তিন শাখায় আগুন

গত মঙ্গলবার ভোরে নেত্রকোনা সদরের আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে এক দুর্বৃত্ত। তার মুখ ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আবদুল হান্নান। নেত্রকোনা সদর থানার ওসি আবুল খায়ের আগামীর সময়কে বলেছেন, এ ঘটনায় কর্তৃপক্ষ কোনো মামলা করেনি। থানা-পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে গ্রামীণ ব্যাংক মামলা করবে না বলে জানিয়েছে।

একইদিন পাবনা সদরের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই শাখার এজিএম আসাদুজ্জামান জানিয়েছেন, একদল দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সাহা জানিয়েছেন, ব্যাংকের পক্ষ থেকে কোনো মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ একটি জিডি করেছে, সে অনুসারে তদন্ত করছেন।

এর এক দিন আগে, সোমবার রাতে চট্টগ্রামের আনোয়ারায় ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটে। কার্যালয়ের নিচতলায় জানালার কাচ ভেঙে ভেতরে বিস্ফোরণ ঘটানো এবং আগুন দেওয়া হয়। আগুনে ব্যাংকের কিছু পুরনো নথিপত্র পুড়ে গেছে বলেও জানায় কর্তৃপক্ষ। এ ঘটনায়ও কর্তৃপক্ষ কোনো মামলা বা অভিযোগ করেনি। থানার পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে উল্লেখ করেন আনোয়ারা থানার ওসি জোনায়েদ চৌধুরী। তিনি বলেছেন, এ ঘটনায় আটক করা হয়েছে সন্দেভাজন একজনকে। তবে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

রাজনৈতিক উত্তেজনার মধ্যে হামলার তীব্রতা

২০২৫ সালের নভেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা শাখায় গভীর রাতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা। এতে পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র, ঋণসংক্রান্ত কাগজপত্র ও আসবাবপত্র।

সবচেয়ে বেশি হামলার খবর আসে গত বছর ১৮ নভেম্বর রাতে। ওই সময় ঢাকার ধামরাইয়ের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। নওগাঁর রানীনগরের কচুয়া বাজার শাখার সামনেও আগুন দেওয়ার অভিযোগ ওঠে। একই রাতে মাগুরার মোহাম্মদপুরে ব্যাংকের কার্যালয়ে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এ ছাড়া ফেনী সদর উপজেলার শর্শদি বাজার শাখায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও যেসব শাখায় অগ্নিসংযোগ

২০২৫ সালের ১০ জুন ময়মনসিংহের তারাকান্দায় এবং ১১ জুলাই নেত্রকোনার পূর্বধলার হিরনপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করা হয়। এরপর ১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, ১৬ নভেম্বর গাজীপুরের শ্রীপুর, বগুড়ার শেরপুর ও পটুয়াখালী সদরের ডিবুয়াপুরে হামলা ও অগ্নিসংযোগ ঘটে। ১৭ নভেম্বর বগুড়ার ধুনট, ১৯ নভেম্বর ঢাকার ধামরাইয়ের সুয়াপুর শাখা আক্রান্ত হয়। একই মাসের ২১ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী শাখা এবং ২৩ নভেম্বর কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

চলতি বছর ২৩ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুরের দৌহাখোলা শাখায় অগ্নিসংযোগ করা হয়। এরপর ১৪ অক্টোবর নেত্রকোনার চুচুয়া বাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংককেই টার্গেট কেন

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা আগামীর সময়কে জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে রাজনীতিতে বিভিন্ন সময়ে সৃষ্টি হয়েছে বিতর্ক এবং বিরোধ। ফলে কিছু রাজনৈতিক পক্ষের কাছে গ্রামীণ ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি ড. ইউনূসের পরিচিতি, প্রভাব ও আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত।

গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা মিজানুর রহমান বললেন, গ্রামীণ ব্যাংকে হামলার প্রধান কারণ ড. ইউনূসের ওপর বিরোধীদের ক্ষোভ। কিন্তু তিনি এ ব্যাংকের কেউ নন। মূলত আতঙ্ক সৃষ্টি করা কিংবা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ হামলা।

আতঙ্ক ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি ব্যাংক শাখায় অগ্নিসংযোগের প্রভাব শুধু ভবন বা আসবাবপত্রের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে গ্রাহকদের ঋণ ও সঞ্চয়-সংক্রান্ত নথি, আর্থিক লেনদেনের কাগজপত্র এবং মাঠপর্যায়ের কার্যক্রম। গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেলে গ্রাহক ও ব্যাংক উভয়পক্ষই সমস্যায় পড়তে পারে। কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়, গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। দীর্ঘমেয়াদে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হকের ভাষ্য, ‘ড. ইউনূস নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার একটি দলের কার্যক্রম নিষিদ্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে। সেদিক থেকে তার প্রতি ক্ষোভ থেকে গ্রামীণ ব্যাংকের ওপরে হামলা হতে পারে। তবে কোনো ব্যক্তিকে টার্গেট করে প্রতিষ্ঠানে হামলা চালানো কাম্য নয়।’

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আগামীর সময়কে বললেন, গ্রামীণ ব্যাংকের জন্য আলাদাভাবে নয়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদর দপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করা হচ্ছে। আগের তুলনায় চেকপোস্ট, টহল ডিউটিসহ ব্যাংকের আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।

শুধু ব্যাংক নয়; বর্তমানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কাজ করছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক ফারুক আহমেদ।

আগুনহামলামামলাগ্রামীণ ব্যাংকজয় বাংলাঅভিযোগনোবেল বিজয়ীইউনূসগণঅভ্যুত্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা