Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৫:৪১
শেয়ার করুন:
ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

ঢাকা মেট্রোরেল

ঢাকার মেট্রোরেলের প্রথম ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রজেক্টস ও জাপানের নিশিমাৎসু কনস্ট্রাকশন এবং তোদা করপোরেশনের যৌথ উদ্যোগে (জেভি)। প্রকল্পের ৫ দশমিক ১৮২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ এবং তিনটি স্টেশন নির্মাণে এ চুক্তিটির মূল্য প্রায় ৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ন্ডের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার টাটা প্রজেক্টস এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকায় মেট্রোরেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ নির্মাণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে কন্ট্রাক্ট প্যাকেজ-০৬ (সিপি-০৬) পেয়েছে নিশিমাৎসু-টাটা-তোদা জয়েন্ট ভেঞ্চার।

চুক্তির আওতায় ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ মূল রেলপথ নির্মাণের পাশাপাশি খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ ও বিমানবন্দর—এই তিনটি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণ করা হবে। এ ছাড়া প্রকল্পের উত্তর প্রান্তে একটি শ্যাফট নির্মাণ করা হবে। কাজের মধ্যে অবকাঠামোগত নির্মাণ, স্থাপত্যসংক্রান্ত ফিনিশিং এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং (এমইপি) ব্যবস্থার কাজও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটির কাজ শুরু হওয়ার পর পাঁচ বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং বাংলাদেশ সরকার।

টাটা প্রজেক্টসের প্রেসিডেন্ট ও চিফ গ্রোথ অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার রাজীব মেনন বলেছেন, এশিয়া, মধ্যপ্রাচ্য ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে নগরায়ণের কারণে মেট্রোরেল ও রেল অবকাঠামোতে বিনিয়োগ বাড়ছে। ঢাকার এই প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে জটিল অবকাঠামো নির্মাণে টাটা প্রজেক্টসের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।

কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, প্রকল্পটি ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট কমানো এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডলারের দাম বাড়াচ্ছে প্রকল্পের খরচ৯.৬২৯ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ

এর আগে চলতি মাসের শুরুতে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১-এর চারটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর করে সরকার। এসব প্যাকেজের আওতায় ভূগর্ভস্থ টানেল ও স্টেশন নির্মাণের পাশাপাশি রেললাইন, বিদ্যুৎ, সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।

এর মধ্যে সিপি-০৪ প্যাকেজে রামপুরা ভূগর্ভস্থ স্টেশনের উত্তর প্রান্ত থেকে নতুন বাজার স্টেশন পর্যন্ত ৪ দশমিক ৪৪৭ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করা হবে। আর সিপি-০৬ প্যাকেজে নাড্ডা ভূগর্ভস্থ স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার অংশ নির্মাণ করা হবে। এই দুই প্যাকেজে মোট ৯ দশমিক ৬২৯ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ তৈরি হবে।

আরও পড়ুন

মেট্রোরেল হচ্ছে আরও দুটি

০২ অক্টোবর ২০২৬

অন্যদিকে সিপি-০৯ প্যাকেজের আওতায় রেললাইন, টার্নআউট, পয়েন্ট ও ক্রসিং স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ করা হবে। সিপি-১০ প্যাকেজে থাকবে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এবং এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন। সিগন্যালিং ব্যবস্থায় কমিউনিকেশন-বেজড অটোমেটিক ট্রেন কন্ট্রোল প্রযুক্তি এবং টেলিযোগাযোগে অপটিক্যাল ফাইবারভিত্তিক নেটওয়ার্ক ও এলটিইভিত্তিক রেডিও যোগাযোগব্যবস্থা ব্যবহার করা হবে।

ভারতের ঐতিহ্যবাহী টাটা গ্রুপঢাকার মেট্রোরেল নেটওয়ার্ক আরও বিস্তৃত হচ্ছে

গত সেপ্টেম্বরে সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ে তিনটি বড় মেট্রোরেল প্রকল্প অনুমোদন করে। এগুলো হলো এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট। নতুন এসব করিডরের মাধ্যমে ঢাকায় পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণমুখী গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এসব রুটের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্বাচল, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান, বাড্ডা, আফতাবনগর ও দাশেরকান্দিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত হবে। পাশাপাশি বিদ্যমান এমআরটি লাইন-৬-এর সঙ্গে একাধিক স্থানে আন্তসংযোগ তৈরি হবে।

আরও পড়ুন

তিন মেট্রোরেলে ২ লাখ ৫০ হাজার কোটি, কোন রুটে কত খরচ

১৭ সেপ্টেম্বর ২০২৬

এমআরটি লাইন-১ দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল হিসেবে বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, নাড্ডা, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর হয়ে চলাচলের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে রাজধানীর যানজট কমানো, যাতায়াতের সময় সাশ্রয় এবং নগরবাসীর যোগাযোগব্যবস্থা আরও সহজ করার সুযোগ তৈরি হবে।

ঢাকা মেট্রোরেলঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডটাটা গ্রুপনিশিমাৎসু কনস্ট্রাকশনতোদা করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড