Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৪:৪০
শেয়ার করুন:
নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আরও ৬ চীনা শিক্ষার্থী। আগামী ১৩ নভেম্বর তাদের ক্যাম্পাস ত্যাগ করার কথা রয়েছে। এর আগে আরও ২ চীনা শিক্ষার্থী কোর্স শেষ না করেই গতকাল বুধবার দেশে ফিরে গেছেন।

বিদেশি শিক্ষার্থীদের আবাসস্থল স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার আজ বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।

ঢাবিতে গত রবিবার থেকে টানা তিন দিন ধরে অন্তত ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে প্রায় আটটি ককটেল বিস্ফোরিত হয়।

এরপর গত সোমবার সন্ধ্যায় টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।

প্রথম দুই দিনের বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গত মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এই বিস্ফোরণে গাড়িচালকসহ দুজন আহত হন।

দফা দফায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।

বৈঠকে শিক্ষার্থীরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে প্রাধ্যক্ষ  কাউসার নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চীনের এই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়াদি (শর্ট কোর্স) প্রোগ্রামে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা শেষে তাদের দেশে ফেরার কথা ছিল।

তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ পরিস্থিতিতে কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন তারা।

অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ তৈরি হওয়ায় তারা আগেই চলে যাচ্ছেন। দুজন এরই মধ্যে চলে গেছেন। বাকি যে ছয়জন আছেন, তারাও যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই আটজনের বাইরে হলটিতে আরও প্রায় ২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। তাদেরও ডেকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হচ্ছে।

এর আগে গতকাল বুধবার দুপুরে এক অনুষ্ঠানে নিরাপত্তা শঙ্কায় দুই চীনা শিক্ষার্থীর দেশ ছাড়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি জানান, নিরাপত্তা শঙ্কায় তারা চলে যাবেন বলে তাকে জানিয়েছেন।

গেল কয়েকদিনে দেশব্যাপী যে অস্থিরতা তৈরি হয়েছে, তার পেছনে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন গত মঙ্গলবার দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেন। তাদের এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখার নির্দেশনা দেন নেতারা। এর পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে।

ক্যাম্পাসঢাকা বিশ্ববিদ্যালয়চীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড