স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাতে আলোচনা হলো সাইবার নিরাপত্তা নিয়ে। পাশাপাশি
আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকারও করেছেন তারা।
ইয়াও ওয়েন আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন। এটি ছিল তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎ।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে
বাংলাদেশ ও চীনের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত
সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের নানা দিক...