পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ

সংগৃহীত ছবি
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চীনা মন্ত্রীর সম্মানে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মায়’ এক প্রাতরাশ সভার আয়োজন করা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন। ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের ফলাফলে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন।
লিউ বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত হিসেবে তার বাবা লিউ শুকিং-এর অবদানের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তার বাবার ভূমিকার কথা উল্লেখ করেন।
চীনের পররাষ্ট্রনীতিতে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে লিউ আশ্বস্ত করেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দপ্তর নিরলসভাবে কাজ করে যাবে। উভয় পক্ষ ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’-এর আওতায় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা রাজনৈতিক ও দল-পর্যায়ের যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা (কানেক্টিভিটি) এবং উন্নয়ন সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে চীনের অব্যাহত সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



