দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। তার হাত ধরেই ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। সেই প্রতিষ্ঠানের মালিকানায় এখন তার কোনো ব্যক্তিগত শেয়ার নেই। বরং ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। অর্থাৎ, যে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ব্যাংকটির যাত্রা শুরু হয়েছিল, তারাই এখন এর প্রধান মালিক।
গ্রামীণ ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় পাওয়া গেছে এসব তথ্য। প্...