ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মিরপুরের সাগর ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।নিহত আনিসের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার মিঠারকুল গ্রামে।আহতরা হলেন —মাসুদ রানা (৪০), মনোয়ার হোসেন (৫৫), মমতাজ উদ্দিন (৭০), বিল্লাল হোসেন (৬০), তফসিল উদ্দিন (৫৫), রাশেদ গাজী (৫০), দীন ইসলাম (২২), রেখা খন্দকার (৩০), আউয়াল মিয়া (৫৫) ও শামীম মিয়া (৪০)।...