Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

দুই বছর আগের ভিডিও দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইনানের দেশে ফেরার প্রচার

আগামীর সময় ফ্যাক্টচেক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২১:৩৪
শেয়ার করুন:
দুই বছর আগের ভিডিও দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইনানের দেশে ফেরার প্রচার

ছবি: আগামীর সময়

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান বাংলাদেশে ফিরেছেন—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে তাঁকে হবিগঞ্জে পৌঁছানোর পর ছাত্রলীগের নেতা-কর্মীদের বরণ করে নিতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালের ডিসেম্বরের। সে সময় হবিগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানকে বরণ করে নেওয়ার দৃশ্য এটি।

কী ভিডিও ছড়াচ্ছে?

ফেসবুকের ‘Engr. Borhan Uddin Bhuiyan’ নামের একটি আইডি থেকে গতকাল ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান রাত ১০ টায় হবিগঞ্জ এলে,তাকে বরণ করে নেয় হবিগঞ্জ ছাত্রলীগ।’

ভিডিওর শুরুতে রাতের বেলায় একটি সড়কে ধোঁয়া ছড়িয়ে থাকতে দেখা যায়। সড়কের দুই পাশে গাছপালা এবং কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। এ সময় কয়েকজনকে গাড়ির কাছে ভিড় করতে দেখা যায়। একটি গাড়ির ভেতরে থাকা ব্যক্তির সঙ্গে বাইরে থাকা কয়েকজনকে কথা বলতেও দেখা যায়।

পরে সড়কের একটি স্থানে অনেক মানুষ জড়ো হন। তাঁদের কয়েকজনকে হাত উঁচু করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কেউ কেউ হাততালি দিচ্ছেন। পুরো এলাকায় মানুষের ভিড় ও হইচই দেখা যায়।

ভিডিওর শেষ অংশে দিনের আলোয় একটি সেতুর ওপর কয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সড়কের দুই পাশেও বেশ কিছু মানুষ জড়ো হয়েছেন। তাঁদের কয়েকজনকে গাড়ির আশপাশে চলাচল করতে দেখা যায়।

রাতে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটি ৩২ বার শেয়ার হয়েছে। এতে প্রায় ২ হাজার প্রতিক্রিয়া পড়েছে।


যাচাইয়ে যা মিলছে

ভিডিওটি অনেকে সত্য মনে করলেও পোস্টটির মন্তব্যের ঘরে কেউ কেউ এর সময়কাল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের কয়েকজনের দাবি, এটি ২০২৩ সালের পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে সার্চ করা হলে ‘Faizur Rahman Rabin’ নামের একটি অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে সম্প্রতি প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাত ৩:০০ ঘটিকায় বরণ করার সময়।’

আরও অনুসন্ধানে একই অ্যাকাউন্টে ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গোল চত্বরে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইয়ের অপেক্ষায়।’

অর্থাৎ, ছাত্রলীগ সভাপতি শেখ ইনান বাংলাদেশে ফিরেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালের ডিসেম্বরের হবিগঞ্জে তাঁকে বরণ করে নেওয়ার পুরোনো ভিডিও।

ছাত্রলীগহবিগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন