Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হামজার খেলা দেখতে পৈতৃক বাড়িতে গ্রামবাসীর ঢল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০০:০৪
শেয়ার করুন:
হামজার খেলা দেখতে পৈতৃক বাড়িতে গ্রামবাসীর ঢল

হবিগঞ্জে হামজা চৌধুরীর পৈত্রিক বাড়িতে পর্দায় খেলা দেখছেন গ্রামবাসী। ছবি : আগামীর সময়

জাতীয় দলের জার্সিতে মাঠে খেলছেন হামজা চৌধুরী। আর টেলিভিশনের পর্দায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে তার পৈতৃক বাড়িতে জড়ো হয়েছেন স্বজন ও গ্রামবাসী। পাকিস্তানের বিপক্ষে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ ঘিরে বাড়িটিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকেই হামজার পৈতৃক বাড়িতে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষ। পরিবারের উদ্যোগে বাড়ির আঙিনায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। খেলা শুরু হতেই দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বাড়ির আঙিনা। জাতীয় দলের হয়ে হামজাকে মাঠে খেলতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই।

স্নানঘাট গ্রামের সঙ্গে হামজা চৌধুরীর রয়েছে পারিবারিক সম্পর্ক। তার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী এই গ্রামের বাসিন্দা। এ কারণে হামজার সাফল্যে গর্বিত গ্রামের মানুষ। জাতীয় দলের হয়ে তার প্রতিটি ম্যাচ ঘিরেই স্বজন ও এলাকাবাসীর মধ্যে থাকে বাড়তি আগ্রহ।

হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী জানান, স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য তিনি টিকিট পেয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মাঠে যেতে পারেননি। তাই পরিবারের সদস্য ও গ্রামবাসীর সঙ্গে খেলা উপভোগ করতে বাড়িতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেন।

আরও পড়ুন

মেঘনাপাড়ে ২৫ হাজার কর্মসংস্থানের হাতছানি

১৪ নভেম্বর ২০২৬

গ্রামের বাসিন্দা খালেক মিয়া বলেন, ‘হামজা আমাদের এলাকার সন্তান। দেশের হয়ে তার এমন অর্জনে আমরা গর্বিত। তাকে খেলতে দেখার জন্য গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন।’

শেখ সাদী মিয়া বলেন, ‘একসঙ্গে এত মানুষের খেলা দেখার পরিবেশ অন্যরকম আনন্দ দিচ্ছে। বড় পর্দায় খেলা দেখে মনে হচ্ছে, সবাই যেন স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছেন।’

স্থানীয় তরুণ মামুন চৌধুরী বলেন, ‘হামজাকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। দেশের হয়ে তিনি আরও ভালো খেলবেন এবং বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেবেন—এটাই আমাদের চাওয়া।’

সব মিলিয়ে জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর মাঠে নামাকে কেন্দ্র করে তার পৈতৃক গ্রাম স্নানঘাটে তৈরি হয়েছে আনন্দ-উচ্ছ্বাসের আবহ। প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে এক ছাদের নিচে একত্র হয়েছেন গ্রামের মানুষ।

হামজা চৌধুরীসাফ ফুটবল চ্যাম্পিয়নশিপস্নানঘাটহবিগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!