Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫২
শেয়ার করুন:
মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আব্দুল জলিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) একাধিক কর্মকর্তা-কর্মচারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আব্দুল জলিলের বিরুদ্ধে। চাঁদাবাজির মামলার আসামি হয়েও মামলা তুলে নিতে এবং নিয়মিত চাঁদা দিতে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মোবাইল ফোনে হুমকির পাশাপাশি কারখানার প্রধান ফটকে গিয়ে কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ ঘটনায় মেঘনা গ্রুপের জিএম (অ্যাফেয়ার্স) খন্দকার মো. শফিকুল আলম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামের আব্দুল জলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মেঘনাঘাট এলাকার ফ্রেশ সিরামিকসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে চলাচলকারী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদা আদায়ের অভিযোগ আছে। এ ছাড়া কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মারধরের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এসব ঘটনায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ম্যানেজার মো. মনিরউদ্দীন বাদী হয়ে সোনারগাঁ থানায় চাঁদাবাজির মামলা করেন।

খন্দকার মো. শফিকুল আলমের অভিযোগ, মামলার আসামি হওয়ার পর থেকে আব্দুল জলিল মামলা তুলে নিতে এবং নিয়মিত চাঁদা দিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি আষাঢ়ীয়ারচরের ফ্রেশ সিরামিক কারখানার প্রধান ফটকে গিয়ে একাধিক কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।


আরও পড়ুন

মেঘনা গ্রুপের গাড়িতে চাঁদাবাজি, বহিষ্কৃত বিএনপি নেতার নামে মামলা

১৭ সেপ্টেম্বর ২০২৬

অভিযোগে বলা হয়, আব্দুল জলিল তার ব্যবহৃত মোবাইল নfম্বfর থেকে মেঘনা গ্রুপের জিএম বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক (কারিগরি) কার্তিক চন্দ্র দাস, সিনিয়র জিএম মাহাবুব, জিএম শফিকুল ইসলাম এবং ফ্রেশ সিরামিকের সিনিয়র ম্যানেজার মনিরুজ্জামানকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।



অভিযোগে আরও উল্লেখ করা হয়, ফ্রেশ সিরামিকের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে প্রতিটি গাড়ির বিপরীতে ১ হাজার ১০০ টাকা করে চাঁদা দাবি করা হয়। গত ১৪ সেপ্টেম্বর ফ্রেশ সিরামিকের একটি ট্রাকের চালক মো. ফরিদ (৩১) চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি দেখান। পরদিন সকালে আবারও চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে টাকা দেওয়ার পর ট্রাকের চাবি ফেরত দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে চালক ফরিদকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মেঘনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতকারী গাড়ি থেকেও নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ২২ আগস্ট আব্দুল জলিলকে সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তাকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এরপর নতুন করে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল জলিলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেঘনা গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুল জলিলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, আব্দুল জলিলের বিরুদ্ধে মামলা আছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজপ্রাণনাশের হুমকিনারায়ণগঞ্জসোনারগাঁমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার