মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ছোটন
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বাঘাসুরা সড়ক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ছোটন বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি বাঘাসুরা গ্রামের মজনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি সোহেল রানা আগামীর সময়কে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।




