Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৭
শেয়ার করুন:
মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

ফাইল ছবি

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর বিরুদ্ধে এবার আদালত অবমাননা ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বিচারক আরিফুল ইসলাম। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনকে এ নোটিস দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিচারক আরিফুল ইসলামের পক্ষে এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুর রহমান দুলু।

নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন চ্যানেল ২৪-এর সার্চলাইটের সম্পাদক ফয়সল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মালটিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাহমুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং প্রতিবেদক জাহিদ হোসেন।

এর আগে গত ৯ নভেম্বর একই সাতজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিচারক আরিফুল ইসলাম। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

নোটিসে অভিযোগ করা হয়েছে, গত ৯ নভেম্বর চ্যানেল ২৪-এ প্রচারিত একটি প্রতিবেদনে বিচারক আরিফুল ইসলামকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর মন্তব্য প্রচার করা হয়েছে। ওই দিন রাতে প্রচারিত প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বরখাস্ত বিচারকের উল্টো চাল; দুর্নীতি ও অনিয়মের সংবাদ করায় চ্যানেল ২৪-এর ৭ জনের বিরুদ্ধে মামলা’।

নোটিসে বলা হয়েছে, প্রতিবেদনে কুরুচিপূর্ণ মন্তব্যের পাশাপাশি বিচারক আরিফুল ইসলামকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এ ছাড়া তার সাময়িক বরখাস্তের বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে তাকে ‘বরখাস্ত বিচারক’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা মিথ্যা ও মানহানিকর।

‘শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ সোলায়মানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ৩০ দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে’-উল্লেখ করা হয় নোটিসে।

নোটিসে দাবি করা হয়েছে, বিভাগীয় মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও চ্যানেল ২৪ অসৎ উদ্দেশে বিচারক আরিফুল ইসলামকে দোষী হিসেবে উপস্থাপন করেছে। পাশাপাশি গোপনীয় তদন্ত প্রতিবেদনও জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, যা আইন ও বিচারিক প্রক্রিয়ার পরিপন্থী।

টেলিভিশনআদালতআইনি নোটিশসুপ্রিম কোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত