বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অশ্লীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে ৫৪ ধারায় ২৭ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আগামীকাল সোমবার জামিন শুনানিরও আদেশ দেন আদালত।আসামিরা হলেন— মো. দিদারুল আলম ভূঁইয়া, ইমাম আহমেদ ইমন, মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মো. রিয়াজ আহমেদ, মো. মিরাজ মাহিম, মো. রফিউল ইসলাম, মিলন কুমার মণ্ডল, মো. কাউসার হোসেন, শ্রী অ...