Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

মীমাংসায় ডেকে মারধর-মুক্তিপণ আদায়, ব্যবসায়ীর মামলায় চার্জশিট

মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৩:৩৯
শেয়ার করুন:
মীমাংসায় ডেকে মারধর-মুক্তিপণ আদায়, ব্যবসায়ীর মামলায় চার্জশিট

গ্রাফিকস: আগামীর সময়

বিরোধ মীমাংসার কথা বলে দুই জুতা ব্যবসায়ীকে ডেকে নেওয়া হয় রাজধানীর সেগুনবাগিচার ক্লাবে। এরপর দরজা-জানালা বন্ধ করে চলে মারধর। নিজেদের পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচয় দিয়ে দাবি করা হয় ১৫ লাখ টাকা মুক্তিপণ। এক ব্যবসায়ীর বাড়িতে লোক পাঠিয়ে আনা হয় টাকাও। দুটি ফাঁকা ব্যাংক একাউন্টের চেকে স্বাক্ষর করিয়ে নেন তারা। সেই চেক দিয়েই ব্যবসায়ী হানিফ মোল্লার বিরুদ্ধে চট্টগ্রামে করা হয় দুটি মামলা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ী হানিফ মোল্লার ভাষ্য, ‘আমাকে আটকে বাসায় লোক পাঠিয়ে নগদ টাকাসহ ব্যাগ আনা হয়। সেই ব্যাগে থাকা দুটি চেক স্বাক্ষর ও একটি চুক্তিনামা তৈরি করা হয়। পরে দুটি চেক ডিজঅনার করে ১২ লাখ ও ৩ লাখ টাকা উল্লেখ করে চট্টগ্রামে তারা দুটি মামলা করেছে। দুই মামলায় জামিন পেয়েছি। আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদের শাস্তি নাহলে আমার মতো আরও ব্যবসায়ীর সঙ্গেও তারা এমন কাজ করবে।’

২০২৬ সালের ৫ জানুয়ারি হানিফ মোল্লা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। তদন্ত শেষে সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. একরামুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযুক্ত আসামি মো. আরিফ, মো. মোস্তফা হোসেন ইমন ও মো. ওয়ালিউল্লাহ খান আরমান জামিনে রয়েছেন। মামলাটি বিচারে প্রস্তুত হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর প্রেরণ করা হয়েছে। গত ১৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দিয়েছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. একরামুল হক বলেছেন, সাক্ষীরা আদালতে ঘটনার সত্যতা প্রমাণ করবেন। ভবিষ্যতে ঘটনায় জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত, গ্রেপ্তার কিংবা তাদের নাম-ঠিকানা পাওয়া গেলে আদালতের আদেশ মোতাবেক মামলাটি পুনরুজ্জীবিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে বলা হয়েছে, হানিফ মোল্লা ও মো. আলী মনসুর একসঙ্গে জুতার ব্যবসা করতেন। মো. আফসারুল হক নামে এক ব্যক্তির সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন নিয়ে বিবাদ চলছিল। বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নেন আসামি আরিফ। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৫টার পর হানিফ ও মনসুরকে শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় একটি অভিজাত ক্লাবে নিয়ে যান আরিফ। এক পর্যায়ে হানিফ ও মনসুর তাদের পাওনা টাকার কথা বলা মাত্রই আসামিরা ক্লাব ঘরের দরজা-জানালা বন্ধ করে তাদের আটকে রাখেন। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করা হয়।

এতে আরও বলা হয়, পরে তাদের পার্শ্ববর্তী করতোয়া ট্রান্সপোর্টের ভেতরে নেওয়া হয়। সেখানে তাদের আটক রেখে পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনের মোবাইল নাম্বার নেওয়া হয়। এরপর হানিফের শ্বশুর মো. আব্দুস সামাদ ও মুনসুরের স্ত্রী মোছা. কামরুন্নাহারকে ফোন করেন। তারা ডিবি পুলিশের হাতে আটক রয়েছে বলে জানান আসামিরা। স্বজনদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে হানিফের বাসায় দুইজন ব্যক্তিকে পাঠিয়ে নগদ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেক বই, জমির দলিল ও ব্যবসায়িক কাগজপত্র নিয়ে আসা হয়। পরে মারপিট করা হয়নি উল্লেখ করে ভিডিও জবানবন্দি নেয় আসামিরা। প্রাথমিকভাবে অপরাধ সত্য বলে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়েছে অভিযোগপত্রে।

চার্জশিটআদালতমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা