Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মাসুদ রানা

মাসুদ রানা

স্টাফ রিপোর্টার

চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী মো. মাহাতাবের জীবনে গত বছরের ১৬ মে নেমে এসেছিল ঘোর অন্ধকার। একই এলাকার পরিচিত মাহমুদুল হাসান বাবুর ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হতেই তার ওপর শুরু হয় নির্যাতন। ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আটকে রাখা হয় চার ঘণ্টা। চিৎকার শুনে আশপাশের মানুষ জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। আটক করে সাইদুর রহমান সাঈদ নামে এক ব্যক্তি ও তার তিন সহযোগীকে। এ ঘটনায় চারজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলা করেন মাহাতাব। দীর্ঘ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিয...
জাতীয়•১৪ দিন আগে
সাক্ষ্যগ্রহণের প্যাঁচে ছয় বছর

সাক্ষ্যগ্রহণের প্যাঁচে ছয় বছর

একদিকে প্রকাশ্যে ঘুরছেন মেয়ের হত্যা মামলার আসামিরা। অন্যদিকে একমাত্র মেয়েকে হারানোর শোক বুকে পাথর চাপা দিয়ে বয়ে বেড়াচ্ছেন বাবা নারায়ণ রায়। সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যার ছয় বছর কেটে গেলেও শেষ হয়নি মামলার বিচার। সাক্ষ্যগ্রহণেই আটকে আছে মামলার কার্যক্রম; ১৮ সাক্ষীর মধ্যে সাক্ষ্য হয়েছে মাত্র ৯ জনের। ‘মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেটা তো আর সম্ভব না’— ছয় বছর পরও মেয়ের কথা বলতে গিয়ে এভাবেই আক্ষেপ করলেন নারায়ণ রায়। আগামীর সময়কে বলছিলেন, ‘এখন মেয়ে হত্যার বিচার নিয়ে মাথা ঘামাই না। কারণ আম...
সারা দেশ•১৯ দিন আগে
তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও মামলাটি এখনো বিচার শুরুর পর্যায়ে পৌঁছায়নি। অভিযুক্ত ২৮ আসামির মধ্যে ১৭ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হলেও তারা এখনো অধরা। বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাবির ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা করা হয়েছিল। নিহত তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার বললেন, ‘দুই বছর হয়ে গেল, এখনো বিচার শুরু হয়নি। এভাবে চললে কীভাবে বিচার শেষ...
জাতীয়•২১ দিন আগে
সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমির শিক্ষার্থী ছিলেন মোরশেদ আলম তানিম। গত বছরের ৩০ জুন রাজধানীর চকবাজার থানাধীন এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে চিকিৎসা দেওয়া হলেও তানিমকে বাঁচানো যায়নি, হাসপাতালেই মারা যান। ওই সময় দাবি করা হয়, মোবাইল ছিনিয়ে নিতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। তবে বছর পেরোতেই তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মামলাটি তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা পড়েছে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুনিয়র হয়ে সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়।চকবাজার মডেল থানার...
আদালত•২২ দিন আগে
দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

দুর্নীতির লাগাম টানতে দুই দশক আগে গঠিত হয় স্বায়ত্তশাসিত কমিশন। সেই থেকে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পেলে অভিযোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলে করে মামলা। প্রাথমিক তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণসহ দেওয়া হয় চার্জশিট বা অভিযোগপত্র। ধারাবাহিকভাবে একরকম আটঘাট বেঁধেই শুরু হয় বিচার। কিন্তু দিন শেষে টিকছে না অর্ধেক মামলা। নির্দোষ প্রমাণে খালাস পাচ্ছেন আসামিরা। কালের গর্ভে হারিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ৫৫ মাসে নিষ্পত্তি হওয়া মামলার তথ্য বিশ্লেষণে ফুটে উ...
জাতীয়•এক মাস আগে
সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

অভিনেতা আশরাফুল হক ডনকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করলেও চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুরহস্যের বিষয়ে বড় কোনো তথ্য আদায় করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু সালমান শাহর সহ অভিনেতা ও বন্ধু হিসেবে এ বিষয়ে অনেক কিছু ডনের জানার কথা বলে মনে করছেন আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক মো. মুজিবুর রহমান। তাই তার দাবি, ডন অনেক গুরুত্বপূর্ণ তথ্যই গোপন করেছেন। তাই তাকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। সে কারণে তাকে কারাগারে রাখার আরজি তিনি জানান আদালতে। তদন্ত কর্ম...
ঢালিউড•এক মাস আগে
‘আত্মহত্যার প্রতিবেদন’ দেওয়া সিআইডির হাতেই সালমান শাহর হত্যা মামলা

‘আত্মহত্যার প্রতিবেদন’ দেওয়া সিআইডির হাতেই সালমান শাহর হত্যা মামলা

ঠিক ৩০ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ পরপারে পাড়ি দেন। এভাবে তার চলে যাওয়া মেনে নিতে পারেনি তার পরিবার ও ভক্তরা। তাদের দাবি, সালমান শাহকে হত্যা করা হয়েছে। এ ঘটনার অপমৃত্যুর মামলাটি প্রথমে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি তদন্ত শেষে জানিয়েছিল, আত্মহত্যা করেছেন সালমান শাহ। তবে তিন দশকের ঘটনাপ্রবাহের পর আদালতের নির্দেশে এটি রূপান্তর হয়েছে হত্যা মামলায়। ঘুরেফিরে সেই সিআইডির হাতেই এখন মামলাটির তদন্তভার। তবে বাদীপক্ষ বলছে, প্রথমে সিআইডি ‘...
জাতীয়•এক মাস আগে
সিএমএম আদালতে ৭৬ শতাংশ আসামিই খালাস

সিএমএম আদালতে ৭৬ শতাংশ আসামিই খালাস

মামলা হয়েছিল, তদন্তও হয়েছিল। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার। রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করে, প্রমাণও উপস্থাপন করে। কিন্তু দীর্ঘ সেই বিচারপ্রক্রিয়ার শেষ প্রান্তে গিয়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র— ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রায়ে নিষ্পত্তি হওয়া প্রতি ১০০ আসামির মধ্যে ৭৬ জনই শেষ পর্যন্ত খালাস পাচ্ছেন। সাজা হচ্ছে মাত্র ২৪ জনের। তবে সাম্প্রতিক সময়ে এই চিত্রে কিছুটা পরিবর্তন এসেছে। কা...
আদালত•এক মাস আগে
টাকা হাতাতে ‘বিয়ের ফাঁদ’

টাকা হাতাতে ‘বিয়ের ফাঁদ’

ফেসবুকে পরিচয়, এরপর বিয়ের প্রস্তাব। সম্পর্কের বিশ্বাসকে কাজে লাগিয়ে এক নারীকে ব্যবহার করে ১৯ জনকে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকার হাজারীবাগের শোভন খান নামে এক যুবকের বিরুদ্ধে। গ্রিস, সাইপ্রাস, কানাডা, পর্তুগাল, নেদারল্যান্ডস, ইতালি, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে টাকা নেওয়ার পর বিদেশে পাঠানো হয়নি কাউকেই। উল্টো কয়েকজনকে দেওয়া হয়েছে ভুয়া ভিসা, ওয়ার্কপারমিট, জব অফার লেটার ও বিমানের টিকিট। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন উত্তরা এলাকার ৩৪ বছর বয়সী নদীয়া। মামলার পর গ্র...
জাতীয়•২ মাস আগে
সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

দেশের চলচ্চিত্রজগতের একসময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহ। সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে পৃথিবী ত্যাগ করেন। তিনি আত্মহত্যা করেছেন, নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন— সেই প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়। তবে সালমান শাহের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশের পর গত বছরের ২০ অক্টোবর রমনা মডেল থানায় হত্যা মামলা হয়। সেই মামলায় খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হওয়ায় ছেলে হত্যার বিচারে নতুন আশা দেখছেন মা নীলা চৌধুরী। এ বিষয়ে লন্ডন থেকে ফোনে কথা বলেছে...
বিনোদন•২ মাস আগে
বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

রাজধানীর খিলগাঁওয়ে ছয়তলা বাড়ির চতুর্থ তলায় তিন ছেলেসহ যৌথ পরিবারে বাস করতেন ফরিদ উদ্দিন আহমেদ। গত ২৭ জুন মারা যান তিনি। স্বাভাবিক মৃত্যু ভেবে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করেন পরিবারের সদস্যরা। কিন্তু কয়েক দিন পেরোতেই ঘুরে যায় পুরো ঘটনার মোড়। বাসায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানা যায়, হত্যার শিকার হয়েছেন ফরিদ উদ্দিন। আর হত্যাকারী হিসেবে পরিবারের সদস্যদের সামনে আসে তারই ছেলে আশরাফ উদ্দিন আলীর নাম। এরপরের ঘটনা ঘটে যায় বেশ দ্রুত। ফুটেজসহ অন্যান্য প্রমাণ নিয়ে আদালতে মামলা করেন ফরিদের আরেক ছেলে...
রাজধানী•২ মাস আগে
ব্লগার নিলয় হত্যার বিচার আটকা সাক্ষ্যে

ব্লগার নিলয় হত্যার বিচার আটকা সাক্ষ্যে

রাজধানীর খিলগাঁওয়ে নিজের বাসায় হত্যার শিকার হয়েছিলেন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়। ২০১৫ সালের ৭ আগস্টের এই ঘটনার পর পেরিয়েছে ১১ বছর। কিন্তু এখনো শেষ হয়নি বিচার। জানা গেল, আদালতে সাক্ষী না আসায় গত এক বছরে বিচারকাজ এগোয়নি। আগের মতোই মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আটকে রয়েছে। এত বছরেও কাঙ্ক্ষিত বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছে নিলয়ের পরিবার। মামলার বাদী ও নিলয়ের স্ত্রী আশা মণি বলছিলেন, ‘১১ বছর তো পার হয়ে গেল। নতুন করে আর কিছু বলার নেই। বিচারের কোনো কিছু দেখলাম না। বিচার আদৌ হবে কি না জানি না। আওয়ামী লীগ...
রাজধানী•২ মাস আগে
অনলাইনে অর্ডার দিয়ে বিক্রেতাকে জিম্মি

অনলাইনে অর্ডার দিয়ে বিক্রেতাকে জিম্মি

চারজনের চক্র। তারা কখনো অনলাইনে অর্ডার দিয়ে বিক্রেতাকে ডেকে জিম্মি করত। আবার কখনো টার্গেট ব্যক্তিকে ফ্ল্যাট বিক্রির আকর্ষণীয় অফার দিত। এরপর নিজেদের কবজায় এনে হাতিয়ে নিত অর্থ। টাকা দিতে রাজি না হওয়া পর্যন্ত চলত নির্যাতন। তবে চক্রটি শেষে আটকা পড়েছে আইনশৃঙ্খলার জালে। এক মামলায় রিমান্ডে নিয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। আরেক মামলায়ও চাওয়া হয়েছে রিমান্ড। আদালত ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসামি রাকিব হাসান, মো. দুলাল, মো. শাহাদাত হোসেন ও পবন সরকার পেশাদার প্রতারক। মাছ অর্ডার করে বি...
রাজধানী•২ মাস আগে
জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা ছিল বিতর্কিত ও সমালোচিত। আন্দোলন চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেন তিনি। শেখ হাসিনার সরকারের পতনের পর চলে যান আত্মগোপনে। এ অবস্থায় ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে গ্রেপ্তার হন বরিশাল থেকে। এরপর থেকে গত বুধবার পর্যন্ত প্রায় ১১ মাস ছিলেন কারাগারে। তবে তিন মামলায় জামিন পেয়ে গত বৃহস্পতিবার চুপিসারে কারামুক্ত হয়েছেন তিনি। অথচ জুলাই গণঅভ্যুত্থানের আরও পাঁচটি মামলার এজাহারে নাম থাকলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।বিষয়টি পুল...
আদালত•২ মাস আগে
সচিবালয়ে বিক্ষোভ, ফাঁসছেন ১৯৯ আনসার সদস্য

সচিবালয়ে বিক্ষোভ, ফাঁসছেন ১৯৯ আনসার সদস্য

বেতন-ভাতা ও চাকরির মেয়াদ নির্ধারণসহ নানা দাবিতে আন্দোলনে নেমে সচিবালয় ঘেরাও, সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ— অন্তর্বর্তী সরকারের শুরুতে আলোচিত সেই আনসার বিক্ষোভের ঘটনায় অবশেষে তদন্ত শেষ হয়েছে। প্রায় ১০ মাসের তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। তবে বহুল আলোচিত হত্যাচেষ্টার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি। এ ঘটনায় ১৯৯ জন আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে সিআইডি। গ...
জাতীয়•৩ মাস আগে
মেয়ে হত্যার প্রমাণ লোপাটে বাসায় ডেকে মাকেও হত্যা!

মেয়ে হত্যার প্রমাণ লোপাটে বাসায় ডেকে মাকেও হত্যা!

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দীর মুক্তিবাগ এলাকায় স্বামী ও সন্তানকে বসবাস করতেন রোকেয়া রহমান। তাদের পাশেই পরিবার নিয়ে ভাড়া থাকতেন মীম আক্তার। প্রতিবেশী থেকে ঘনিষ্ঠ সম্পর্ক। মিম আক্তার বাসা পরিবর্তন করলেও তাদের মধ্যে যাওয়া-আসা ছিল। মীমের বাসায় পড়তে গিয়েছিলেন রোকেয়ার নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে জোবাইদা রহমান ফাতেমা। তবে সেখানে ফাতেমার সঙ্গে বাগবিতণ্ডা হয় মীমের বোন নুরজাহান নুসরাতের। গত বছরের ২৫ ডিসেম্বর ফাতেমাকে গলা টিপে হত্যা করেন নুরজাহান৷ এই হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটে ফাতেমার মা রোকেয়াকে বাসায় ডেকে নিয়...
রাজধানী•৩ মাস আগে
অপমানিত বোধ থেকে খুন ফোন নাম্বারে খুলল জট

অপমানিত বোধ থেকে খুন ফোন নাম্বারে খুলল জট

রাজধানীর ইস্টার্ন মল্লিকা মার্কেটে মোবাইল সার্ভিসিং করতেন আবুল হাসান রনি। বছর পাঁচেক আগে তাকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর দুদিন পর শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা দেন তার বাবা। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যা প্রমাণ হলে ঘুরে যায় ঘটনার মোড়, রূপান্তর হয় মামলাটিও। তবে পাওয়া যাচ্ছিল না ঘাতক। তদন্তের একপর্যায়ে মেলে হাসপাতালে ভর্তির নথিতে দেওয়া একটি ফোন নাম্বার। সেই সূত্র ধরে উন্মোচন হয় খুনের রহস্য।সংশ্লি...
রাজধানী•৩ মাস আগে
প্রমাণ মিলছে না বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার

প্রমাণ মিলছে না বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার

চার বছর আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মার মৈনট ঘাটে ডুবে মৃত্যু হয় বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান সানির। এ ঘটনায় তার পরিবার রাজধানীর দোহার থানায় হত্যা মামলা করে। তদন্তে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের পক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ মেলেনি। ভিসেরা পরীক্ষায় এসেছে, ভিকটিম পানিতে ডুবে মারা গেছেন। মামলাটির পঞ্চম তদন্তকারী কর্মকর্তা নাসির উদ্দিন ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুমোদন চাইলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধিকতর তদন্তের নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী তদন্ত চললে...
আদালত•৩ মাস আগে
বিপদের ওপর আইনজীবী বদলে নতুন বিপদ

বিপদের ওপর আইনজীবী বদলে নতুন বিপদ

আদালতের বারান্দায় মানুষ আসেন আশার আলো খুঁজতে। চরম সংকটে আইনজীবীই হন তাদের শেষ ভরসা। তাকে ঘিরেই সমাধান খুঁজতে থাকেন বিপদে পড়া মানুষরা। কিন্তু বিপদ থেকে উদ্ধার হতে গিয়ে আরেক বিপদে পড়ছেন অনেকেই। মামলা পরিচালনায় অসন্তুষ্ট হয়ে আইনজীবী পরিবর্তন করতে গেলেই বাধছে যত বিপত্তি। চাইলেই মিলছে না অনাপত্তিপত্র (এনওসি)। উল্টো মক্কেলদের জিম্মি করে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ উঠছে। ন্যায়বিচার পেতে এসে বিচার প্রার্থীরা পড়ছেন নতুন ফাঁদে।আইনজীবীর ভরসার হাতটিই যখন বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জ...
আদালত•৩ মাস আগে
মডেল মেঘনাকে স্বামীর জীবন থেকে সরে যেতে নারীর মেসেজ!

মডেল মেঘনাকে স্বামীর জীবন থেকে সরে যেতে নারীর মেসেজ!

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে নাম জড়ানোয় গত বছর আলোচনায় আসেন মডেল ও মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলম। এরপর তার বিরুদ্ধে কূটনীতিকদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে মামলা করা হয় ধানমন্ডি থানায়। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অধীনে তদন্তাধীন। তদন্তের অংশ হিসেবে মেঘনা আলমের জব্দ করা ডিভাইসের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আদালতে। সেখানে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। মেঘনা আলমকে নিজের স্বামীর জীবন থেকে সরে যেতে মেসেজ পাঠিয়েছিলেন এক নারী।বিশে...
আদালত•৩ মাস আগে