Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

অরিত্রীর আত্মহনন: ডিবি অভিযুক্ত করে দুজনকে, পিবিআই দায় পায়নি কারও

  • রায় ঘোষণা পেছানো হয়েছে ছয়বার
মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৩০
শেয়ার করুন:
অরিত্রীর আত্মহনন: ডিবি অভিযুক্ত করে দুজনকে, পিবিআই দায় পায়নি কারও

অরিত্রী অধিকারী। ফাইল ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন অরিত্রী অধিকারী। তার বিরুদ্ধে পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকলের অভিযোগ আনা হয়। বাসায় ফিরে ২০১৮ সালের ৩ ডিসেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় করা মামলায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) দুই শিক্ষককে অভিযুক্ত করে। শুরু হয় তাদের বিচার। তবে ছয়বার রায় ঘোষণার দিন ধার্য করা হলেও শেষ পর্যন্ত তা ঘোষণা করা হয়নি।

পরে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই)। আগে ডিবির তদন্তে দুজনকে অভিযুক্ত ও একজনকে অব্যাহতির সুপারিশ করা হলেও এবার পিবিআই কারোর বিরুদ্ধে পায়নি অভিযোগের সত্যতা।

সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জায়ীতা দাস তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শাখা প্রধান জিনাত আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে মারা যাওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন ফেরদৌসকে এবং অভিযোগের সত্যতা না পাওয়ায় সাবেক শ্রেনী শিক্ষক আসামি হাসনা হেনাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। আগামী ২২ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়ে শুনানি হবে।

অভিযোগপত্রে বলা হয়েছে, মামলাটি তদন্তকালে আসামি নাজনীন ফেরদৌসের রুমে ঘটনার দিন বাদী বা তার স্ত্রী বা ডিসিস্টকে কোনো ধরনের অপমানজনক কথাবার্তা বলেননি তিনি। ভুক্তভোগী বা তার পিতা-মাতা তার কাছে কড়জোরে ক্ষমা প্রার্থনা করেননি। শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। যা নাজনীন তার সীমাবদ্ধতার কথা জানিয়ে ভুক্তভোগীসহ তার পিতা মাতাকে ফিরিয়ে দেন। রুম থেকে যাওয়ার সময় ভুক্তভোগীসহ তার পিতা-মাতার আচরণ স্বাভাবিক ছিল মর্মে জানা যায়। যা আত্মহত্যায় কোন ব্যক্তিকে প্ররোচিত করতে পারে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়নি।

জব্দ করা সিসি ফুটেজ বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞের মতামত বিশ্লেষণে আসামি নাজনীনের পা ধরে মাফ চাওয়া এবং তা প্রত্যাখান করে ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার বিষয়ে কোনো উপাদান পাওয়া যায়নি। তদন্তকালে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনি মারা গেছেন।

তদন্তকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী মুশতারী সুলতানা, রাশেদা জনম, জাহানার শিরিন আফরোজ, শাহরীমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিনে তারা আসামি জিনাত আক্তারের সাথে প্রশ্নপত্র বন্টনের কাজ করছিলেন। ওই সময়ে শ্রেনী শিক্ষক আসামি হাসনা হেনার সঙ্গে ভুক্তভোগী তার পিতা-মাতাকে নিয়ে রুমে প্রবেশ করেন। আসামি জিনাত ভুক্তভোগীর পিতা মাতার সঙ্গে শান্তভাবে কথা বলেন। তার পিতা-মাতাকে সম্মানের সাথে তার সীমাবদ্ধতার কথা বুঝিয়ে বলেন। কিছুক্ষণ তার রুমে থাকার পরে ভুক্তভোগী তার পিতা-মাতাসহ আসামি নাজনীনের সাথে আলা-আলোচনা করার জন্য চলে যান।

ওই সময়ে ভুক্তভোগী বা তার পিতা মাতাকে কোনো ধরনের অপমানজনক কথা বলা হয়নি। ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে এমন কোনো উপাদান ওই দিনের আলাপে সাক্ষীদের জিজ্ঞাসাবাদে পাওয়া যায়নি। আসামি জিনাত আক্তারের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করায় তাকে এই মামলায় অভিযুক্ত করা হলো।

আরও উল্লেখ করা হয়, আসামি হাসনা হেনার নিকট ঘটনার দিন ভুক্তভোগীর পিতা-মাতা উপস্থিত হন। তখন তিনি ভুক্তভোগীর পিতামাতাকে আইসিটি অফিসার মো. আবুল কালাম আজাদের নিকট থেকে ভুক্তভোগীর ফোন এবং পরীক্ষার খাতা নিয়ে তাদেরকে দেখায়। সাথে নকল করার বিষয়টিও স্পষ্টভাবে জানান।

পরবর্তীতে ভুক্তভোগীর পিতা-মাতা ক্লাস টিচার হাসনা হেনাকে পরীক্ষা দেয়ার জন্য অনুরোধ জানালে তিনি এই বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করতে পারবেন না মর্মে জানান। ভুক্তভোগী পিতা-মাতা শাখা প্রধান জিনাত আক্তারের সাথে কথা বলতে চাইলে তিনি শাখা প্রধানের রুমে ভুক্তভোগীসহ তার পিতা-মাতাকে নিয়ে যান। আসামি জিনাত আক্তারের সাথে আলোচনা শেষে তিনি তাদেরকে নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন ফেরদৌসের রুমে নিয়ে যান। এতে আসামি হাসনা হেনা আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে এমন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।

পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তাও তার বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে এই মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। মামলাটি তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ভুক্তভোগীর ব্যবহৃত জব্দকৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার মতামত পর্যালোচনায় আসামি নাজনীন ফেরদৌস, আসামি জিনাত আক্তার ও আসামি হাসনা হেনা ভুক্তভোগী অরিত্রীকে টিসি দেওয়ার হুমকি দেয়া অথবা আত্মহত্যার মতো কোনো ঘটনায় প্ররোচিত করতে পারে এমন কোনো আচরণের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। আসামি নাজনীন ফেরদৌসের পায়ে ধরে ক্ষমা চাওয়ার বিষয়ে কোন সাক্ষা প্রমাণ পাওয়া যায়নি। পরীক্ষার হলে নকল করে পরীক্ষা দেয়ার সময়ে শিক্ষক আফসানা আমতু রাব্বি এবং লুৎফুন নাহার কবীর ভুক্তভোগীকে ধরে। পরে তার পিতা-মাতা বিভিন্ন জায়গায় গিয়ে সুপারিশের চেষ্টা করে ব্যর্থ হন। এই বিষয়ের জন্য ভুক্তভোগীর উপরে তার পিতা-মাতা চাপ প্রয়োগ বা শাসন করতে পারবে ধারণা করে অরিত্রী আত্মহত্যা করেছে মর্মে অনুমিত হয়।

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ৪ ডিসেম্বর অরিত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২০ মার্চ দুই শিক্ষক ভিকারুননিসা নূন স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিনাত আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার। আসামিদের নির্দয় ব্যবহারে অরিত্রী আত্মহত্যায় প্ররোচিত হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। একই বছরের ১০ জুলাই এ দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলার বিচার চলাকালীন ১৮ জনের মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০২৩ সালের ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় ছয়বার সময় পেছানো হয়। এক পর্যায়ে ২০২৪ সালের ২৫ জুলাই মামলাটির রায়ের পর্যায় থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে পুনরায় তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে অরিত্রীর কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইল ফোনে নকল করেছে—এমন অভিযোগে অরিত্রীর মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। দিলীপ অধিকারী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। অধ্যক্ষের কক্ষে গেলে তিনিও একই রকম আচরণ করেন। এ সময় অরিত্রী দ্রুত অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে শান্তিনগরে বাসায় গিয়ে তিনি দেখেন, অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

এ বিষয়ে জিনাত আক্তারের আইনজীবী জান্নাতুন নাঈম মারিয়া বলেছেন, পুনরায় তদন্তে আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। তবে পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা তাকে অভিযুক্ত করেছিলেন, এই কারণে মামলায় অভিযোগপত্রে তার নাম উল্লেখ করা হয়েছে। আমরা তার অব্যাহতি চেয়ে আবেদন করব। প্রত্যাশা করছি তিনি ন্যায় বিচার পাবেন। তবে কথা বলতে অরিত্রীর বাবা ও মামলার বাদী দিলীপ অধিকারীকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।

অরিত্রীর বাবা ও মামলার বাদী দিলীপ অধিকারী আগামীর সময়কে বলেন, পিবিআই কি প্রতিবেদন দিয়েছে, সেটা হাতে পাইনি। হাতে পেলে এই বিষয়ে বলতে পারব। তবে পিবিআই নাকি বলছে, সত্যতা পাওয়া যায়নি। মেয়েকে হারিয়েছি। এখন আমাদেরকে দোষারোপ করা হয়েছে। এটা তো দুঃখজনক ঘটনা।

আদালতমামলাডিবিপিবিআইঅরিত্রী অধিকারীভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক