Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩১
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: আগামীর সময়

নাশকতামূলক কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, চিনসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশগেুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি।

ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলছেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, থ্যাংকস গিভিং ডের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

তারা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন।

প্রভাবশালী এই দেশগুলোর রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার আগে থেকে গত কয়েকদিন ধরে নাশকতামূলক কর্মকাণ্ডে বাসে আগুন দেওয়া হচ্ছে, বিস্ফোরণ ঘটছে হাতবোমা-পেট্রোলবোমা, হামলা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে।

দুই বছর আগে জুলাই অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ইন্ধনে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে এই নাশকতা চালাচ্ছে বলে সরকার দাবি করে আসছে।


আরও পড়ুন

প্রভুদের খুশি করতে তারা আবার ষড়যন্ত্রে, দিতে হবে শক্ত জবাব: তারেক রহমান

১৯ নভেম্বর ২০২৬

এমন প্রেক্ষাপটে রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার মূল বিষয়বস্তু কী ছিল, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কিছু জানানো হয়নি।


পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেছেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি এসেছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। গত সেপ্টেম্বরে ৮১তম সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তিনি দেশে আসেন।

জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছেন জানিয়ে ত্রিবেদী বলেন, সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার আগ্রহ থেকেই তিনি তার সঙ্গে কথা বলেছেন। বিষয়টি শুধু বাংলাদেশের নয়, সবার অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত।

সাক্ষাতের বিষয়ে এর বাইরে কোনো প্রশ্ন নিতে রাজি হননি ভারতের হাইকমিশনার। তিনি বলেন, বিষয়টিকে সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

তবে আলোচনার বিস্তারিত জানাননি তিনি।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইনের পক্ষ থেকে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কিছু জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি বৈঠকের সম্মিলিত আলোচ্যসূচি বা কোনো সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তবে বর্তমান প্রেক্ষাপটে এক দিনে পাঁচটি গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককে কূটনৈতিক যোগাযোগের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতচিনযুক্তরাষ্ট্রযুক্তরাজ্যকূটনীতিখলিলুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে