Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ওয়াসার লাইন কাটা

তিন দিন ধরে চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

  • চিফ ইঞ্জিনিয়ারের দ্বারস্থ চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার তসলিম
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:১৫
শেয়ার করুন:
তিন দিন ধরে চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

তিন দিন পানি নেই চমেক হাসপাতালে, দুর্ভোগে সাড়ে তিন হাজার রোগী

প্রায় তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ফলে সাড়ে তিন হাজারের বেশি রোগীর পাশাপাশি চরম ভোগান্তিতে তাদের স্বজনরা। সংকট এতটা তীব্র যে, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন আজ বুধবার ছুটে গেলেন পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসার প্রধান প্রকৌশলীর কাছে।

শুধু চমেক হাসপাতাল নয়, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, আগ্রাবাদসহ নগরের ৭০ ভাগ এলাকায় গত সোমবার বিকাল থেকে পানি সরবরাহ বন্ধ।

চান্দগাঁওয়ে ড্রেনের কাজ করার সময় ওয়াসার সরবরাহ লাইন কেটে গেলে এ সংকট দেখা দেয়। এ কারণে গতকাল মঙ্গলবার থেকে মোহরা এবং মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে পানির জন্য হাহাকার চলছে বিশাল এলাকা জুড়ে। বিশেষ করে পানি সংকটে চমেক হাসপাতালে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আগামীর সময়কে বললেন, ‘পানির তীব্র সংকট চলছে। ওয়াসার লাইনে নাকি সমস্যা হয়েছে। আজ আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছি। তারা আপাতত গাড়িযোগে আমাদের পানি দিচ্ছে। তবে তাতে হয় না। আমার পুরো হাসপাতালে তিন হাজারের বেশি রোগী থাকে। থাকে অভিভাবকরা। সামাল দেওয়া কষ্টকর।’

আরও পড়ুন

রোজায় কি নাগালে থাকবে আপেল-মাল্টা-খেজুরের দাম

১৭ নভেম্বর ২০২৬

বিষয়টি স্বীকার করে ওয়াসার মড-২-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেছেন, ‘মেডিকেল, চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় পানি নেই। সমস্যা হয়েছে মড-৩ এলাকায়। মেডিকেলের পরিচালক মহোদয়কে আশ্বস্ত করেছি। আমরা আপাতত পানির গাড়ি পাঠাচ্ছি।’

এদিকে পানি নেই বাসা বাড়িতেও। কিছু কিছু ভবন ডিপ টিউবয়েলের পানিতে চললেও বেশিরভাগ বাড়িতে পানি সংকট। ফলে কাপড় ধোয়া, গোসল, রান্নাবান্নাসহ সবকিছু ব্যাহত হচ্ছে।

নগরের চকবাজারের বাসিন্দা গৌরী বিশ্বাস জানান, কয়েকদিন ধরে পানি নেই তাদের বিল্ডিংয়ে। এরপর আজ আড়াই হাজার টাকা দিয়ে এক ভাউজার পানি কিনে নেওয়া হয়েছে।

জানা গেছে, আজ বুধবার সকালে কেটে যাওয়া সরবরাহ লাইন মেরামতের চেষ্টা করা হয়। মেরামতের পর আরেকটি অংশে পুনরায় ফাটল দেখা দেয়। যার কারণে আজ তৃতীয় দিনের মতো পানি সরবরাহ বন্ধ আছে।

ওয়াসার মড-৩-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, ‘পরশু ড্রেনের কাজ করার সময় চান্দগাঁও এলাকায় পানির সরবরাহ লাইন কাটা পড়ে। তখন থেকে আমরা মদুনাঘাট ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ করে দিই। এরপর গতকাল মোহরা এবং মদুনাঘাট দুটি প্লান্ট বন্ধ ছিল। অর্ধেকের বেশি এলাকায় পানির সংকট। আজ সকালে কাটা অংশ মেরামত করা হয়। পরে দেখা যায় ৫০ মিটার দূরে আরেকটি জায়গায় লিকেজ হচ্ছে। আজ রাতের মধ্যে আশা করি মেরামতকাজ শেষ হবে। তখন পুনরায় পানি সরবরাহ শুরু হবে।’



চট্টগ্রাম ওয়াসাপানি সংকটচমেক হাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন