১১ জুন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সোমবার মাছ নিয়ে সদরঘাটে ফিরেছিল এফভি দেশ। মাছ নামানোর কাজ চলছিল। কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা অবস্থায় ছিল জাহাজ এফভি দেশ। ওখানেই হঠাৎ মঙ্গলবার দুপুরে জাহাজটিতে আগুন লাগে। এই আগুনের আঁচ গিয়ে পড়ে পাশের এফবি ডিজনিতেও। এতে ছয়জন দগ্ধ হয়। ছয়জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। তারা হলেন দেশ জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ইঞ্জিনিয়ার ক্যাডেট আশিকুজ্জামান তামিম, গ্রিজার...