Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে এনসিপি-চালকদের হাতাহাতি

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:০০
অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে এনসিপি-চালকদের হাতাহাতি

চমেক হাসপাতালে পাল্টাপাল্টি স্লোগান দেয় এসসিপি ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। চমেক জরুরি বিভাগের সামনে থেকে বিকালে তোলা ছবি— আগামীর সময়

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অ্যাম্বুলেন্স মালিক-চালক সমিতির সদস্যদের মধ্যে দুই দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এরপর দুই পক্ষ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মুখোমুখি অবস্থান নেয়।

রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চমেক জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ দুইপক্ষকে শান্ত করার চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর বিবদমান এনসিপি ও অ্যাম্বুলেন্স মালিক সমিতি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন ডেকে এনসিপি নেতারা অভিযোগ করেন, অ্যাম্বুলেন্স চালক ও মালিক সমিতির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছে। এর আগে দুপুর ১২টার দিকে প্রথম দফায় হাতাহাতি হয়। এতে এনসিপির দুজন আহত হয়। আহতরা হলেন— শাহাদাত হোসেন ও এম এ আলী।

ছবি— আগামীর সময়

এনসিপি নেতাদের অভিযোগ, ১০ বছর ধরে চমেক হাসপাতাল কেন্দ্র করে একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয়। এই সিন্ডিকেট মৃত মানুষ ও গুরুতর অসুস্থ রোগীদের জিম্মি করে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করে আসছে। এক বছর আগে একটি ভাড়া নির্ধারণী বৈঠক হয়েছিল। এরপর এক মাস ঠিক ছিল। পরবর্তী সময়ে আবারও ইচ্ছেমতো ভাড়া আদায় শুরু করে।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় জানান, দুপুরে নোয়াখালীগামী এক রোগীর জন্য অ্যাম্বুলেন্সে পাঁচ হাজার টাকার জায়গায় ১২ হাজার টাকা দাবি করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করতে গেলে অ্যাম্বুলেন্স শ্রমিক ও মালিক সমিতির লোকজনের সঙ্গে এনসিপি কর্মীদের তীব্র বাগবিতণ্ডা হয়। তখন থেকে ঘটনার সূত্রপাত।

হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে এনসিপি নেতা অভিযোগ করেন।

এদিকে এনসিপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ বলছেন, ’ভাড়া যদি বেশি নিয়ে থাকে, তবে সেই অভিযোগ নিয়ে তার প্রশাসনের মাধ্যমে আসা উচিত ছিল। সে কেন ব্যক্তিগতভাবে দেখা করতে চায়? ৫ আগস্ট কারো বাপের না। ৫ আগস্টের দোহাই এখন আর খাটে না।’

সমিতির দাবি, এনসিপির কোনো এক নেতার অ্যাম্বুলেন্সকে এই সমিতির অন্তর্ভুক্ত করার চেষ্টার কারণে এই বিরোধের সূত্রপাত।

তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতা রিদুয়ান। তিনি বলেন, এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অ্যাম্বুলেন্স অন্তর্ভুক্ত করার মতো কোনো প্রমাণ দিতে পারবে না। এটা মিথ্যা অভিযোগ।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। পরে আমরা তাদের সরিয়ে দিই।


চমেক হাসপাতালএনসিপিঅ্যাম্বুলেন্স মালিক-চালক সমিতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার