Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭
শেয়ার করুন:
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

মুনতারিন ফেরদৌস ডরিন। ছবি : সংগৃহীত

আড়াই বছর আগে ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে ঢাকার লালমাটিয়ার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

দেশে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করে তাদের গ্রেপ্তার করছে পুলিশ।

এরমধ্যেই ডরিন গ্রেপ্তার হলেও তার বিরুদ্ধে অভিযোগ কী, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। ডিবির ওয়ারী বিভাগের পাঠানো এক বার্তায় শুধু বলা হয়েছে, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৪ বছর বয়সী ডরিনের রাজনৈতিক সংশ্লিষ্টতার তেমন কোনো তথ্য আগে পাওয়া যায়নি। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তিনি ঢাকায় লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।

ডরিনের বাবা আনার ছিলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

২০২৪ সালের মে মাসে চিকিৎসার উদ্দেশ্যে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ হন। ১২ মে কলকাতায় পৌঁছে তিনি বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন। পরদিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে যাওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না।

গোপাল বিশ্বাস ১৮ মে কলকাতায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর দুই দেশের পুলিশ তদন্ত শুরু করে। ২২ মে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করে, আনারকে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার লাশ খণ্ড খণ্ড করে ছড়িয়ে দেওয়ার প্রমাণও পায় পুলিশ।

হত্যাকাণ্ডের পর আনারের মেয়ে ডরিন ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। তদন্তে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে আনারের বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীনের নাম উঠে আসে।

আনার হত্যাকাণ্ডের তিন মাস পর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে তদন্তে ভাটা দেখা দেয়।

এ ঘটনায় ভারত ও বাংলাদেশে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া, সেলেস্টি রহমান, সিয়াম হোসেন ও জিহাদ হাওলাদারসহ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন। তাদের বেশিরভাগ পরে জামিনে বেরিয়ে আসেন।

পুলিশআনোয়ারুল আজিম আনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও