রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন
আগামীর সময় প্রতিবেদক

ছবি: ভিডিও থেকে
রাজধানীর বনশ্রী, আফতাব নগর ও তুরাগে ট্রাক, কাভার্ড ভ্যান ও সরকারি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর মধ্যে এদিন সন্ধ্যার পর বনশ্রীতে একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পর আফতাব নগরে ডেসকোর একটি গাড়িতে এবং প্রায় একই সময়ে তুরাগের পুরান কালিয়া রোডে কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই নুরে আলম জানান, কাভার্ডভ্যানে আগুনের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, বনশ্রীতে ট্রাকে আগুন লাগার কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন রামপুরা থানার ডিউটি অফিসার মাহফুজা।



