Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

হাসিনার ফিরতে চাওয়া

১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:২০
শেয়ার করুন:
১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

গ্রাফিকস: আগামীর সময়

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে ছিলেন আগেই, এবার দিনক্ষণও জানা গেল রয়টার্সের বরাতে। আর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সরকারকে।

এর আগে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের খবরও দিয়েছিল রয়টার্স। তখন সরকার জানিয়েছিল, দণ্ডিত আসামি হিসেবে তাকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা সরকারের নেই।

সরকার চাইছে শেখ হাসিনাকে বন্দি হিসেবে দেশে আনতে। আর তা হবে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়।

এর মধ্যে কয়েকদিন আগে বেনাপোলের ওপারে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নানা গুঞ্জন তৈরি করেছিল।   

এখন আবার শেখ হাসিনা উড়োজাহাজে আসতে চাওয়ার পর দেখা যাচ্ছে, ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি নিয়মিত কোনো ফ্লাইট নেই।

তাহলে তিনি কীভাবে ফিরবেন বা ফিরতে চান? তিনি কি চান তাকে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানো হোক? সেই প্রক্রিয়াটি কীভাবে হয়? আর বর্তমান প্রেক্ষাপটে তা কি সম্ভব?

আরও পড়ুন

শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

২৪ নভেম্বর ২০২৬

নিয়মিত নেই, তবে সুযোগ আছে বিশেষ ফ্লাইটের

ঢাকা-দিল্লি রুটে বিমানের সাপ্তাহিক নিয়মিত ফ্লাইট চলে দুই দিন। বর্তমান সূচি অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দিল্লিতে একটি ফ্লাইট পরিচালিত হয়, ফিরতি ফ্লাইট পরদিন শুক্রবার।

১৬ ডিসেম্বর বুধবার, অর্থাৎ সেদিন বিমানের নিয়মিত ফ্লাইট নেই।

তবে নির্ধারিত রুট ও সময়সূচির বাইরে বিশেষ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে বিমানেরও। কোনো রাষ্ট্রীয় প্রয়োজন, জরুরি পরিস্থিতি কিংবা বিশেষ যাত্রী পরিবহনের জন্য এ ধরনের ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বিমানের বিশেষ ফ্লাইটে বিদেশ সফরেও গিয়েছিলেন। তবে এখন বাস্তবতা ভিন্ন।

এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত ও অনুমোদন সাপেক্ষে বিমান বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারে। সে ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। এরপর বিমানের বহর থেকে উপযুক্ত উড়োজাহাজ নির্ধারণ, পাইলট ও কেবিন ক্রু নির্বাচন, উড্ডয়ন পরিকল্পনা এবং প্রয়োজনীয় পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

এখন বিমান যদি বিশেষ ফ্লাইট দিল্লিতে পাঠাতে চায়, তাহলে ভারতের কর্তৃপক্ষের অনুমতিও প্রয়োজন।

বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলছিলেন, প্রি-পারমিশন ছাড়া কোনো উড়োজাহাজের কোথাও প্রবেশের সুযোগ নেই। শুধু অনুমতি নেওয়াই নয়, কোন উড়োজাহাজ কখন আসছে, কোন পথে প্রবেশ করবে এবং কোথায় যাবে—এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও আগে থেকে পৌঁছাতে হয়।

কোনো দেশের অনুমতি ছাড়া সেই দেশের আকাশসীমায় উড়োজাহাজ প্রবেশ করলে তা আকাশসীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়, এমন তথ্যও জানালেন তিনি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে প্রতিহত করার ব্যবস্থা নিতে পারে।

সুতরাং বাংলাদেশ সরকার চাইলে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে পারে। কিন্তু ভারতের অনুমতি ছাড়া তা দিল্লিতে গিয়ে যাত্রী নিয়ে আসতে পারবে না।

কীভাবে পরিচালিত হতে পারে বিশেষ ফ্লাইট?

এভিয়েশন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ধরনের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হতে পারে।

প্রথমত, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে উড়োজাহাজ ও প্রয়োজনীয় জনবল প্রস্তুত করতে হবে। তৃতীয়ত, ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফ্লাইটের উদ্দেশ্য, যাত্রীর পরিচয়, যাত্রার সময় এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার তথ্য দিয়ে অনুমতি চাইতে হবে। চতুর্থত, দুই দেশের সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র ও বিমানবন্দরের স্লট নিশ্চিত করতে হবে।

সবশেষে যাত্রীর অভিবাসন, নিরাপত্তা, কাস্টমস এবং বাংলাদেশে অবতরণের পর তাকে গ্রহণের দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করতে হবে।

তবে শেখ হাসিনার ক্ষেত্রে এটি সাধারণ কোনো ভিআইপি পরিবহন হবে না। কারণ তিনি বর্তমানে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে প্রত্যর্পণসংক্রান্ত কূটনৈতিক প্রক্রিয়াও চলমান।

আরও পড়ুন

শেখ হাসিনার ফেরার আকাঙ্ক্ষা ও বাস্তবতা ভিন্ন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬

বিমান পাঠানো আর প্রত্যর্পণ এক বিষয় নয়

শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটি এখানেই। একটি বিমান পাঠানো সম্পূর্ণভাবে বিমান পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। অন্যদিকে, ভারতের ভূখণ্ড থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা প্রত্যর্পণ ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার বিষয়।

বাংলাদেশ সরকার যদি তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে চায়, তাহলে ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া প্রয়োজন হবে।

এ ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ব্যবহার করা হবে, নাকি অন্য কোনো রাষ্ট্রীয় পরিবহনব্যবস্থা ব্যবহার করা হবে, সেটি দুই দেশের সমঝোতা ও বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করতে পারে।

অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানই একমাত্র সম্ভাব্য মাধ্যম—এমন কোনো বাধ্যবাধকতা নেই।

সরকারের অবস্থান কী

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পরও সরকারের অবস্থানের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছামতো সাধারণ যাত্রী হয়ে দেশে ফিরতে পারবেন না। তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরতে হবে।

তার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার ও কঠোর নিরাপত্তার আওতায় নেওয়া হবে। তিনি স্পষ্ট করেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ ছাড়া দেশে ফেরানোর সুযোগ সরকার বিবেচনা করছে না।

দণ্ডিতদের ফেরত আনতে দিল্লির সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলার কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ বলেছেন, ‘এখানে প্লেন পাঠানো, হেলিকপ্টার পাঠানো, বাস পাঠানো, কোনো কথা কারও সঙ্গে হয়নি …. আসুক না, আসলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে।’

শেখ হাসিনাকে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে বারবার। সেই অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে, এর বাইরে দিল্লির কোনো ভাষ্য পাওয়া যায়নি।

বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে দিল্লি দুটি শর্ত দিয়েছে। তারমধ্যে একটি হচ্ছে, সামরিক বিমান পাঠিয়ে তাকে নিয়ে যেতে হবে।

কিন্তু এ বিষয়েও দিল্লির কোনো আনুষ্ঠানিক ভাষ্য পাওয়া যায়নি। ভারত সরকারের পক্ষ থেকেও এমন কোনো শর্তের কথা জানানো হয়নি, একথা শামা ওবায়েদ জানিয়েছিলেন।

আরও পড়ুন

শেখ হাসিনা দিল্লিতে হাই কমিশনে গেলেই গ্রেপ্তার : শামা ওবায়েদ

২৪ নভেম্বর ২০২৬

মূল প্রশ্ন রাজনৈতিক সিদ্ধান্তে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট না থাকলেও বিশেষ ফ্লাইট পরিচালনার কারিগরি সুযোগ রয়েছে। প্রয়োজনীয় উড়োজাহাজ, ক্রু, বিমানবন্দর স্লট ও আন্তর্জাতিক অনুমতি পাওয়া গেলে নির্ধারিত সময়সূচির বাইরে ফ্লাইট পরিচালনা অসম্ভব নয়।

কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি কেবল একটি উড়োজাহাজ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। তাকে কোন আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে, ভারত তাকে হস্তান্তরে সম্মত হবে কি না, বাংলাদেশে অবতরণের পর তাকে কোন কর্তৃপক্ষ গ্রহণ করবে এবং পরবর্তী নিরাপত্তা ও বিচারিক ব্যবস্থা কী হবে—এসব প্রশ্নের সমাধান প্রয়োজন।

তাই ১৬ ডিসেম্বর দিল্লি-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট আছে কি না, সেটি আলোচনার একটি অংশমাত্র। মূল বিষয় হলো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকার ও ভারত সরকার কী সিদ্ধান্ত নেয়।

শেখ হাসিনাবন্দি প্রত্যর্পণভারতনয়া দিল্লিহুমায়ুন কবিরশামা ওবায়েদবিমান বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার