Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শেখ হাসিনার ফেরার আকাঙ্ক্ষা ও বাস্তবতা ভিন্ন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩
শেয়ার করুন:
শেখ হাসিনার ফেরার আকাঙ্ক্ষা ও বাস্তবতা ভিন্ন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেছেন, শেখ হা‌সিনা কোনো বাণিজ্যিক যাত্রী নন। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামির বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ছাড়া দেশে আসার সুযোগ নেই।

এর আগে এদিন সকালে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন। তার এই ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, দেশে তার দল নিষিদ্ধ রয়েছে।

এছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার পর থেকে দেশে সহিংসতার মাত্রাও বেড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার (শেখ হাসিনা) ফেরার বিষয়ে অনেকে মনের জ্বালা থেকে পয়সা দিয়ে খবর প্রকাশ করাতে পারেন। বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই আসতে হবে।

‘বাস্তবতা আর প্রত‌্যাশা দুই জিনিস। আপনাকে এ দুটার মধ্যে পার্থক‌্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে। এটা দুঃস্বপ্নের মতো... দুঃস্বপ্নে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি’, হাসতে হাসতে বলছিলেন প্রতিমন্ত্রী।

এদিন সকাল ৯টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফ শুরু করেন প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানও ছি‌লেন।

ব্রিফিংয়ে দেশের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও তাদের জানানো হয়েছে।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

২৪ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

০৯ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

পাসপোর্ট আবেদনে হাসিনার সই জাল, দাবি রাশেদের

২০ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীহুমায়ুন কবিরশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত