Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক

আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০
শেয়ার করুন:
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক

বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন তারেক

কখনো আয়োজন করেন সুন্নতে খতনা ফ্রি মেডিকেল ক্যাম্প, কখনো বেকার যুবকদের জন্য স্বাবলম্বী কর্মসূচি চালান। সংকটাপন্ন রোগীকে দেন রক্ত। কয়েক বছর ধরে ‘আলোকিত ব্লাড ডোনার ক্লাব’ গঠন করে মানুষের কল্যাণে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার তারেক জামিল (২৪)।

ফুলগাজীর উত্তর বরৈয়া গ্রামের ভূঁইয়াবাড়ির জহির উদ্দিন ও জ্যোৎস্না আক্তারের তিন ছেলের মধ্যে তারেক বড়। স্নাতক পাস করেছেন ২০২৫ সালে।

২০১৮ সালে সংকটাপন্ন এক রোগীকে রক্তদানের মাধ্যমে তার মানবিক কার্যক্রমের হাতেখড়ি। এ পর্যন্ত রক্ত দিয়েছেন ২৫ বার। আরও দুই শতাধিক রোগীর জন্য জোগাড় করে দিয়েছেন রক্ত। কাজগুলো গুছিয়ে করার লক্ষ্যে ২০১৮ সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ‘আলোকিত ব্লাড ডোনার ক্লাব’। বর্তমানে এর সদস্যসংখ্যা দুই শতাধিক।

তারেক জামিল (২৪) জানালেন, তারা ফুলগাজী সদর, আনন্দপুর ও জিএম হাট ইউনিয়ন এবং পরশুরাম উপজেলায় এ পর্যন্ত আট দফা ফ্রি সুন্নতে খতনা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। এসব ক্যাম্পে সাত শতাধিক শিশুকে বিনামূল্যে খতনা করা হয়েছে। ফেনী, ঢাকা, চট্টগ্রামে কর্মরত ফেনীর চিকিৎসকরা এসে এসব ক্যাম্পে খতনা করান। এ ছাড়া বৃক্ষরোপণ, বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার, তাদের খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ নানামুখী কার্যক্রমে জড়িত তারেক।

চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক। বেতনের একটি অংশ এসব মানবিক কাজে ব্যয় করেন বলে জানিয়েছেন তিনি।

তারেক জামিলের বাবা জহির উদ্দিন বলেছেন, ছোটবেলা থেকেই তারেক নানা সামাজিক কার্যক্রমে জড়িত। একসময় সে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করত। এখন বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলছিলেন, ২০২৪-২৫ সালে ফুলগাজীতে বন্যার সময় ত্রাণতৎপরতা চালায় তারেক। আবার চলতি বছর চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও পার্বত্য এলাকায় সৃষ্ট বন্যায়ও ত্রাণ কার্যক্রম চালিয়েছে। তারেক আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে কয়েক বছর ধরে।

আলোকিত ব্লাড ডোনার ক্লাবের পৃষ্ঠপোষক ও ফুলগাজী বাজারের ব্যবসায়ী আবুল কালাম শামীমের ভাষ্য, তারেক জামিলের হাতে গড়া সংগঠন ‘আলোকিত ব্লাড ডোনার ক্লাব’ ফুলগাজীতে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে প্রশংসিত হয়েছে। ফুলগাজীর সাহাপাড়ার কৃষক আবদুর রহিম বললেন, ‘দুই বছর আগে এই সংগঠনের পক্ষ থেকে একটি বাছুর উপহার পেয়েছিলাম। গত দুই বছর এটিকে লালন-পালন করছি। আগামী ঈদুল আজহার আগে এটি বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারব বলে আশা করি।’

উত্তর বরৈয়া এলাকার রমজান আলী বলছিলেন, ‘তারেকদের সুন্নতে খতনা ক্যাম্পে গত বছর আমার ছেলে মোবারক হোসেনের (৮) ফ্রি খতনা করাই। সেদিন সংগঠনের পক্ষ থেকে অন্যদের মতো মোবারককেও টুপি, গামছা এবং লুঙ্গি উপহার দেওয়া হয়েছে।’

ফুলগাজীর মুন্সীরহাট উপজেলার কামাল্লা দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আকবর হোসেন জানালেন, তারেক ও তার সহযোগীরা মাঝেমধ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করেন। অনেক সময় তারা নতুন পোশাক কিনে দেন। তারেক জামিল আগামীর সময়কে বললেন, ‘এসব মানবিক কার্যক্রম পরিচালনা করতে আমার অনেক ভালো লাগে। গত বছর বন্যায় উপজেলা প্রশাসন থেকে দেওয়া খাবার আমরা বন্যার্তদের মধ্যে বিলি করেছি। যতদিন সম্ভব এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।’

খতনারক্তদানমেডিকেল ক্যাম্পআলোকিত ব্লাড ডোনার ক্লাবসংকটাপন্নমানবিকধন্যবাদতারেক জামিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম