Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৬
শেয়ার করুন:
লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এনসিপির শীর্ষ নেতারা। ছবি: বিএনপির মিডিয়া সেল

আওয়ামী লীগের সঙ্গে নয়, লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথাটাই বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আওয়ামী লীগকে কেন প্রতিপক্ষ মানছে না এনসিপি সে ব্যাখ্যাও দিয়েছেন দলের শীর্ষ এ নেতা। বললেন, ‘এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না। আমরা তাদের ৫ আগস্ট পরাজিত করেছি। আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’

বাংলাদেশে সম্প্রতি যে নাশকতা চলছে এর পেছনে ভারতের সংশ্লিষ্টতা দেখছেন নাহিদ। বললেন, ‘ভারত আওয়ামী লীগ এবং এ দেশের বিভিন্ন শক্তিকে ব্যবহার করে সীমান্তের এপার ও ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ। এর মধ্যে রয়েছে— ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের বিষয়।

পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হয়েছে বৈঠকে, জানালেন এনসিপির শীর্ষ এ নেতা। প্রশাসনের পক্ষ থেকে যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়, সে দাবিও জানিয়েছেন তিনি।

বৈঠকে আরও কী কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে এনসিপির এ নেতা বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সমসাময়িক বিভিন্ন ঘটনা, আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং প্রশাসনের দুর্বলতার বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

কী কী দাবি জানানো হয়েছে সে বিষয়ে কথা বলতে গিয়ে নাহিদ জানালেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদ গঠন করার আহবান জানিয়েছি। তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’

এ বিষয়গুলো ঐক্যের শর্ত বলে স্পষ্ট করলেন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এ রাজনীতিবিদ। তার কথায়, ‘এই ভিত্তিতে জাতীয় ঐক্য হলে আমরা আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই তো আমরা চালিয়েই যাচ্ছি। শুধু ডিসেম্বর বা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য হলে হবে না।’

নাহিদ ইসলাম জানান, জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নাহিদ বললেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।

এনসিপির এ নেতা বললেন, আগে যে পররাষ্ট্রনীতি ছিল, সেটি আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি বা বিএনপির পররাষ্ট্রনীতি হিসেবে পরিচিত ছিল। এখন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন।

বৈঠকে গঙ্গা চুক্তিতে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যা আদায়ে সরকার যাতে আপস না করে সে আহ্বান জানানো হয়েছে, জানালেন নাহিদ।

সীমান্তে বিজেপি সমাবেশ করছে জানিয়ে এনসিপির শীর্ষ এ নেতা বললেন, সেখানে আওয়ামী লীগ নেতারাও যুক্ত হয়েছে। বাংলাদেশে যা কিছু হচ্ছে এর সঙ্গে ভারত জড়িত। গ্লোবালি তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে।

বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না উল্লেখ করে নাহিদ বললেন, আওয়ামী লীগের সময় হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ভারত সবচেয়ে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।

এরপর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম, গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। বৈঠক শেষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির প্রতিনিধিরা।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।

মাহ্দী আমিন বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলাম, এখানে যে মতবিনিময় হয়েছে, সেখানে সেই আকাঙ্ক্ষার কথা ফুটে উঠেছে।’

‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে বিএনপির যে নীতি, সবার আগে বাংলাদেশ, সেই নীতির বহিঃপ্রকাশ ঘটিয়ে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বললেন, ‘এখানে জাতির স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আমরা বিশ্বাস করি, যে কোনো দেশে পলাতকরা, ফ্যাসিস্টরা রয়েছে, সেখান থেকে কোনো অস্থিতিশীলতা যেন তৈরি করা না হয়। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদবিরোধী অবস্থানে বাংলাদেশের সবাই মত, পথ নির্বশেষে ঐক্যবদ্ধ রয়েছে।’

মতবিনিময়ের ক্ষেত্রে শর্তের কোনো বিষয় ছিল না, সাংবাদিকদের প্রশ্নে বলেন তিনি।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। এরমধ্যে নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগও তৈরি হয়েছে, যার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করছে ক্ষমতাসীন বিএনপি।

এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে আজ এনসিপির সঙ্গে বৈঠক হলো।

সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম পর্যায়ে দলগুলোর সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে প্রয়োজনে আয়োজন করা হতে পারে সর্বদলীয় বৈঠক।

তারেক রহমাননাহিদ ইসলামহাসনাত আব্দুলাহআখতার হোসেনএনসিপিবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার