Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী

শাহাজান সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা)
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩
শেয়ার করুন:
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী

বিষমুক্ত সবজি চাষে নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন সরমা রানী

উঠানের এক কোণে একটি গর্তের মধ্যে সবজির খোসা আর ঘাস পচছে। উল্টোদিকে নিমপাতা ও রসুন বেটে তৈরি করা হচ্ছে প্রাকৃতিক বালাইনাশক। কোথাও নেই রাসায়নিক সার বা কীটনাশকের চিহ্ন।  উঠানে ৩০ ধরনের সবজি, ২০ ধরনের ফল ও ১৪ প্রজাতির স্থানীয় মরিচ চাষ করা হয়েছে। যা ফলছে, তার বীজও রাখা হয়েছে নিজের ঘরেই।

সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে সরমা রানীর (৪৮) বাড়িতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। ২০১৬ সাল থেকে তিনি এভাবে চাষাবাদ করছেন। বর্তমানে ৬৬ শতক জমির মধ্যে ৩৩ শতকে বসতভিটায় তিনি গড়ে তুলেছেন বিষমুক্ত, বৈচিত্র্যময় সবজিখামার। লবণাক্ততা আর জলাবদ্ধতার ঝুঁকিতে থাকা এই উপকূলে এমন সবুজ উঠান সত্যিই নজর কাড়ে।

সরমা রানী জানালেন, তার স্বামী বিমল মণ্ডল অসুস্থ। চার সদস্যের সংসারের দায়িত্ব তার কাঁধে। বাড়িতে গবাদি পশু নেই, তাই রান্নাঘরের উচ্ছিষ্ট, সবজির খোসা ও ঘাস পচিয়েই বানান জৈব সার। এতে একদিকে উৎপাদন খরচ কমছে, অন্যদিকে রাসায়নিক সারের ওপর নির্ভরতাও থাকছে না।

পড়ার ইচ্ছা থাকলেও অভাবের কারণে দশম শ্রেণির বেশি আর এগোতে পারেননি সরমা। তার তিন মেয়ে ও এক ছেলে। তিন মেয়েকে উচ্চশিক্ষিত করে বিয়ে দিয়েছেন। ছেলে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

নিজের উঠানেই থেমে থাকেননি সরমা। বাড়িতে গড়ে তুলেছেন ‘মথুরাপুর বকুল কৃষি নারী উন্নয়ন সংগঠন’। এর উদ্যোগে স্থাপন করেছেন দেশীয় একটি ছোট বীজব্যাংক, যেখানে সংরক্ষিত আছে প্রায় ৮০ ধরনের স্থানীয় বীজ। দুই শতাধিক নারী কৃষকের সঙ্গে নিয়মিত বীজ আদান-প্রদান করেন তিনি।

২০১৮ সালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক থেকে প্রশিক্ষণ নেন। এরপর তিনি অন্যদের প্রশিক্ষণের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক তৈরির কৌশল। তার কাছ থেকে এ পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন প্রায় ১ হাজার ২০০ নারী।

ফুলতলা গ্রামের কৃষাণী দীপ্তি রানীর ভাষ্য, ‘সরমা দিদির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জৈব পদ্ধতিতে ফসল ফলাতে শিখেছি। আগে আমার পেঁপেগাছে তেমন পেঁপে হতো না। এখন ভালো ফলন পাচ্ছি।’

দীপ্তির মতো উপজেলার অনেক নারী এখন নিজের বাড়িতে নিরাপদ সবজি উৎপাদন করছেন।

সরমা রানীর স্বপ্ন, একদিন স্থানীয় নারী কৃষকদের সম্মিলিত চেষ্টায় বিষমুক্ত সবজি চাষ হয়ে উঠবে একটি সামাজিক আন্দোলন। এজন্য দেশীয় বীজ সংরক্ষণ, বীজ বিনিময়, জৈব সার তৈরি ও নিরাপদ খাদ্য উৎপাদনে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।

নিরাপদ কৃষিতে বিপ্লব ঘটিয়ে দারিদ্র্যবিমোচন ও খাদ্য উৎপাদনে সরমা রানী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল ইসলাম। তিনি বলেছেন, ‘সরমা রানীর মতো নারীদের সাফল্য দেখে এখন উপকূলীয় এলাকায় অনেক নারী বিষমুক্ত ফসল উৎপাদনের এগিয়ে এসেছেন।’

‘স্থানীয় বীজ, জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক দিয়ে বিষমুক্ত ফসল উৎপাদনে সরমা রানীর উদ্যোগ প্রশংসনীয়। উপকূলীয় এলাকায় মাটির স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এমন চাষ গুরুত্বপূর্ণ’— বললেন এই কর্মকর্তা।

উপকূলসরমা রানীনারী উন্নয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’